ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান

দেশ জনপদ ডেস্ক | ২০:০৯, ফেব্রুয়ারি ১৬ ২০২৬ মিনিট

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে রূপায়ণ স্বপ্ন নিলয়ে রেজাউল করীমের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।