বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রার্থী সরোয়ার বিজয়ী

নিজেস্ব প্রতিবেদক | ০০:১৫, ফেব্রুয়ারি ১৩ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ৩৯ হাজার ৭৯০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ১৭৬ টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে সংশ্লিষ্ট সূত্রে তার বিজয়ের তথ্য নিশ্চিত করা হয়। মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট। মুফতী ফয়জুল করিম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট। আর ডাক্তার মনীষা চক্রবর্তী পেয়েছেন মই মার্কায় ২১ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।