হিজলায় বিএনপির নির্বাচনী শেষ জনসভায় রাজিব আহসান

কামরুন নাহার | ১৯:৪০, ফেব্রুয়ারি ০৯ ২০২৬ মিনিট

বরিশাল -৪ হিজলা উপজেলায় ধানের শীর্ষের মনোনীত প্রার্থী মোঃ রাজিব আহসানের নির্বাচনী জনসভা শেষ হয়েছে। সোমবার বিকাল চারটায় উপজেলা পরিষদ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীর্ষের মনোনীত প্রার্থী মোঃ রাজিব আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন সহ বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ। হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করেন মুক্তিযুদ্ধো, শিক্ষক, এডভোকেট, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। জনসভায় রাজিব আহসান উপজেলার নানাবিধ সমস্যা কথা তুলে ধরে তিনি বলেন সংসদ সদস্য নির্বাচিত হলে এসব সমস্যা নিরসনে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন হিজলা উপজেলায় সরকারি পরিষদ, হাসপাতাল, অডিটরিয়াম, বিনোদন পার্ক, খেলার মাঠ সহ অনেক কিছুই নেই।এই উপজেলাকে অবহেলিত বলা হয়। তিনি বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আর অবহেলিত শব্দ থাকবে না। যোগাযোগ ব্যবস্থায় বহুমুখী পরিকল্পনা রয়েছে।একটি দল জান্নাতের টিকিট ছাড়া আপনাদের কিছু বলতে পারবে না ইনশাআল্লাহ বিএনপির ক্ষমতায় আসলে আপনাদের আর অবহেলিত থাকবে না।