সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পেস্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল
নিজেস্ব প্রতিবেদক|২০:৪৬, জানুয়ারি ২৯ ২০২৬ মিনিট
র্দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় নবম পেস্কেলের গেজেট দ্রুত প্রকাশরে দাবিতে বিক্ষোভ মছিলি ও সমাবশে করেছে বাংলাদেশ সরকারি কর্র্র্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজলো শাখার নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ১১টার সময় বাউফল উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শষে হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতি হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহাবুদ্দনি মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, র্দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য দাবি নিয়ে অপেক্ষা করলেও এখনো জাতীয় নবম পেস্কেলের গেজেট প্রকাশ করা হয়নি। এতে করে সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
বর্তমান বাজারমূল্যের উধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে অনেককে। কেউ কেউ প্রায় অনাহারে দিন পার করছেন বলেও বক্তারা অভিযোগ করেন।
এ সময় বিভিন্ন বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টার বক্তব্য সরকারি কর্মচারীদরে জন্য হতাশাজনক ও অসম্মানজনক। এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করে কর্মচারীবান্ধব নীতি গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।