দৈনিক ইত্তেফাকে রিপোর্টার পদে সাংবাদিক রাতুলের যোগদান
নিজেস্ব প্রতিবেদক|১০:২১, জানুয়ারি ২৯ ২০২৬ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল অফিসে রিপোর্টার পদে যোগদান করেছেন সাফিন আহমেদ রাতুল। এর আগে তিনি একই অফিসে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১৯ জানুয়ারি (সোমবার) আনুষ্ঠানিকভাবে তিনি রিপোর্টার পদে নিয়োগ পান। দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয় থাকা সাফিন আহমেদ রাতুল পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে সুনাম অর্জন করেছেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনার পাশাপাশি ছবি ও মাল্টিমিডিয়া কনটেন্টে তার দক্ষতা বরিশাল অঞ্চলের সাংবাদিকতায় বিশেষভাবে প্রশংসিত। সাংবাদিকতার পাশাপাশি সংগঠনিক দায়িত্ব পালনেও তিনি সমানভাবে সফল।
তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল শাখা এবং বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি স্থানীয় ফটো সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে জাতীয় দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরোর সংবাদ কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এই পদোন্নতিতে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করেছেন।
সাংবাদিক সাফিন আহমেদ রাতুল বলেন, “ইত্তেফাকের রিপোর্টার হিসেবে কাজ করা মানে শুধু একটি পদ নয়, এটি জনগণের কাছে দায়বদ্ধ থাকার শপথ। সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে বরিশাল অঞ্চলের মানুষের কথা তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব। সাংবাদিকতা আমার কাছে পেশার চেয়েও দায়িত্ব বেশি। ক্ষমতার কাছে নয়, সত্যের কাছে মাথা নত করেই কাজ করতে চাই এটাই আমার অঙ্গীকার।”