পবিপ্রবিতে কৃষি অনুষদের ডিন হলেন অধ্যাপক ড. মো. জহিরুল হক
নিজেস্ব প্রতিবেদক|১৯:২৪, জানুয়ারি ০৮ ২০২৬ মিনিট
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল হক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ জানুয়ারি) জারি করা অফিস আদেশের মাধ্যমে বর্তমান ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক ড. মো. জহিরুল হককে আগামী দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর দায়িত্ব গ্রহণের তারিখ একই দিন থেকে কার্যকর করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ডিন হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও প্রশাসনিক সকল সুবিধা ভোগ করবেন। এছাড়া প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়োগ আদেশ আংশিক বা সম্পূর্ণভাবে পরিবর্তন কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
উপাচার্যের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।'