পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর॥পুলিশ কমিশনার
দেশ জনপদ ডেস্ক|১৭:১৩, অক্টোবর ১০ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, বেশি বেশি তথ্য দিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনগণের দোরগোড়ায় নির্ভেজাল ও আস্থার সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। যাঁরা আইনের পক্ষের মানুষ, সমাজের সচেতন মানুষ, তাঁদের নিয়ে কমিউনিটি পুলিশিং-বিট পুলিশিং আরও শক্তিশালী করে সমাজে অপরাধ দানাবাঁধার আগেই দমন করতে হবে। সবাই সবার অবস্থান থেকে সম্মিলিত উদ্যোগে আন্তরিক অংশগ্রহণে সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে একটি নারী বান্ধব, শিশু বান্ধব, মাদক মুক্ত নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব। শনিবার (১০ অক্টোবর) এয়ারপোর্ট থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।