৪ঠা আগস্ট, ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    রাজনীতি

    বরিশাল কোতয়ালী মডেল থানার

    এসআই বশির ও এএসআই শরীফ সাময়িক বরখাস্ত

    দেশ জনপদ ডেস্ক | ৫:৩৯ মিনিট, সেপ্টেম্বর ০৮ ২০২০

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কোতোয়ালি মডেল থানায় কর্মরত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার ৭ সেপ্টেম্বর রাতে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন এসআই বশির আহমেদ ও এএসআই মো. শরীফ। একের পর এক চাঁদাবাজি এবং বিভিন্ন অভিযোগ এতদিন ঘুরে ফিরছিল। অবশেষে ক্ষমতার অপব্যহারে প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপ নেয়া হল। গত সোমবার রাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে এই আদেশ দেয়া হয়। কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মোঃ রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। যা বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে তিনি জানান। সাময়িক বরখাস্ত এসআই বশির আহম্মেদ ও এএসআই শরিফুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে, ২০১৮ সালের ১৮ এপ্রিল রাতে বরিশাল সদর উপজেলার বুখাইনগর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দলিল লেখক রিয়াজ হত্যা মামলায় বশির আহম্মেদ তদন্ত কর্মকর্তা হিসেবে নিহতের স্ত্রী লিজা আক্তারকে ফাঁসিয়ে দিতে জবরদস্তিমূলক স্বীকারোক্তি নেন। তার সাথে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত এএসআই শরিফুল ইসলাম শরিফ একত্রিত হয়ে লিজাকে আদালতে উপস্থিত করেছিলেন। এই ঘটনাসহ আরও বেশকিছু অভিযোগ ওঠে বশির ও শরিফের বিরুদ্ধে। উলে¬খ্য, করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণার পর থেকেই বেপরোয়া চাঁদাবাজীতে নেমে পড়েন কয়েকজন অসাধু কর্মকর্তা। এমনকি বিএমপি‘র এলাকার বাহিরে গিয়ে নদী দাপিয়ে জেলেদের কাছ থেকে টাকা উত্তোলনের এন্তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কর্মহীন মানুষদের হাহাকারও তাদের মন গলাতে পারেনি। তাদের হাত থেকে রক্ষা পায়নি মাছ ব্যবসায়ী, জেলে, মুদি ব্যবসায়ী, পলিথিন ব্যবসায়ী থেকে শুরু করে এমনকি টাকার বিনিময়ে বাল্য বিবাহকেও বৈধ করেছে এরা। এ ব্যাপারে একাধিক অভিযোগকারী জানান, পুলিশের ভয়েই বাধ্য হয়ে টাকা দিতে হয়। অন্যথায় জীবিকা চালানো দায় হয়ে পড়ে। উপরন্ত নানা অভিযোগে হয়রানী করা হয়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা কোতয়ালী থানার প্রত্যন্ত এলাকা চরমোনাই ইউনিয়নসহ তার আশপাশ এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের জোন হিসেবে বেছে নিয়েছিল। সূত্রে জানা যায়, দীর্ঘদিন চরমোনাই ইউনিয়নে দ্বায়িত্বে ছিলেন কোতয়ালী মডেল থানার এএসআই শরীফ। দীর্ঘদিন এক এলাকার দ্বায়িত্ব পালন করায় আইন বাস্তবায়নের পাশাপাশি অবৈধ পন্থায় টাকা উপার্যনের ধান্দা শুরু করেন। সূত্রে আরো জানা যায়, এস আই বশির ও এএসআই শরীফসহ কয়েকজনের একটি টিম গঠিত হয় যারা বিভিন্ন জায়গা থেকে টাকা উত্তোলন। মেহেন্দিগঞ্জ এলাকার চর ভোলানাথের জেলে আবুল বলেন, ‘গত এপ্রিল মাসে বশির স্যার ও শরিফ স্যারসহ ৪ জন ট্রলার নিয়ে এসে আমার কাছে ২০ হাজার টাকা দাবী করে। আমি ১০হাজর টাকা দিয়ে রক্ষা পাই।’ নলচর এলাকার মাছ ব্যবসায়ী আল-আমিন গাজী বলেন, ‘গত ২৩ মার্চ কাঠের পোল এলাকা থেকে আমার মাছের ট্রাক আটকিয়ে ১ লক্ষ টাকা দাবী করে এসআই বশির ও এএসআই শরীফ। ২৫ হাজার টাকার বিনিময়ে তারা মাছের ট্রাক ছেড়ে দেয়। এছাড়াও মার্চ মাসে আরো ২ বার মাছ আটকিয়ে ২০ হাজার টাকা নেয় তারা। বুখাইনগর বাজারের ব্যবসায়ী গবিন্দ চন্দ্র মিস্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে আমার দোকানের গোডাউনে পলিথিন আছে এমন অভিযোগ এনে এসআই বশির, এএসআই শরীফসহ আরো ২ জন আমার নিকট ২ লক্ষ টাকা দাবী করে। প্রথমে তারা আমার মোবাইলটি জব্দ করে। পরে তাদেরকে ২০ হাজার টাকা দিলে আমার মোবাইল ফেরত দেয় এবং আমি রক্ষা পাই। ডিঙ্গামানিক এলাকার দোকানী আবুল কালাম বলেন, ‘লক ডাউনে দোকানের মালামাল নষ্ট হয়ে যাওয়ায় দোকান খুলি। দোকানের ঝাপ খোলার অপরাধে এএসআই শরীফসহ ৪ জন আমার দোকানে এসে আমাকে বসিয়ে রেখে আমার ছেলে ও ভাইয়ের কাছে ৫ হাজার টাকা দাবী করে। তাদেরকে ৩ হাজার টাকা দিয়ে রক্ষা পাই। একই এলাকার আরেক দোকানী ইয়ার হোসেন বলেন, ‘আমি সহ অনেকের কাছ থেকে এএসআই শরীফ ও তার সঙ্গীয়রা টাকা নিয়েছে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার এস আই বসির বলেন, আমাকে কি অপরাধে পুলিশ লাইন ক্লোজ করা হয়েছে আমি জানিনা। এসব অভিযোগের ভিত্তিতে মেট্রো পুলিশ কমিশনার তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সেই তদন্তে প্রাথমিকভাবে বশির ও শরিফের বিরুদ্ধে ওই হত্যাকান্ড নিয়ে বাণিজ্য এবং বেশকিছু অভিযোগের প্রমাণ মেলে। অতঃপর গত সোমবার রাতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ হিসেবে তাদেরকে বরখাস্ত করা হয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভাড়াটে লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিতর্কিত করার মিশন!
    • দেশে পা রাখলেই হাসিনা গ্রেপ্তার!
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম
    • ১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিয়েছেন বরিশালের সাবেক মেয়র খোকন
    • অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ আসিফ মাহমুদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    • বরিশালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট, বন্ধ ৬ রুট
    • পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
    • ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
    • বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
    • বরিশালে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে জরিমানা
    • বাউফলে জলাবদ্ধতায় ডুবেছে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ
    • পুলিশ হবে জনগণের বন্ধু-আইনের নিরপেক্ষ প্রয়োগকারী: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জনকে ‘স্ট্যান্ড রিলিজ’
    • বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    •  বরিশালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট, বন্ধ ৬ রুট
    •  পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
    •  ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
    •  বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
    •  বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
    •  বরিশালে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট, বন্ধ ৬ রুট
    •  পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
    •  ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
    •  বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার