১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    জাতীয়

    স্বর্ণপদক পাওয়ার এক বছর না যেতেই ২০ লাখ টাকা আত্মসাৎ

    কামরুন নাহার | ১২:১০ মিনিট, জানুয়ারি ১৩ ২০২০

    স্বর্ণপদক পাওয়ার এক বছর না যেতেই স্বাক্ষর জাল ও ভুয়া ভাউচার দিয়ে সরকারের ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন।

    একইসঙ্গে নিজের মনমতো ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালান তিনি। এসব অভিযোগ তুলেছেন একই ইউনিয়নের ১২ জন সদস্য। এ নিয়ে গাইবান্ধার জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। গত বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে লিখিত এ অভিযোগ দেন ১২ জন ইউপি সদস্য। অভিযোগ থেকে জানা যায়, সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থবছর এবং ২০১৯-২০২০ অর্থবছরের টাকা নিজের ইচ্ছামতো খরচ করেছেন। কোনো সদস্যকে না জানিয়ে স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার দিয়ে রেজুলেশন তৈরি করে এডিপি খাতে প্রকল্পের কাজ না করে সরকারের ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি। একই সঙ্গে ২০১৮-২০১৯ অর্থবছর এবং ২০১৯-২০২০ অর্থবছরে জমির দলিল ফি থেকে ১% টাকা নীতিমালা অনুযায়ী খরচ না করে নিজের ইচ্ছামতো খরচ করেছেন চেয়ারম্যান। পদুমশহর ইউনিয়নের সদস্য ছাইদুর রহমান বলেন, ইউপি সদস্যদের মতামত না নিয়ে নিজের মনমতো পরিষদের কার্যক্রম চালান চেয়ারম্যান। সরকারি বরাদ্দের চিঠি আমাদের না দেখিয়ে গোপনে কাজ সেরে নেন তিনি। সরকারের নানা কার্যক্রম এবং বরাদ্দ থেকে আমাদের বঞ্চিত করেন চেয়ারম্যান। ইউপি সদস্য হামিদুল ইসলাম তোতা বলেন, ইউপি সদস্যদের সঙ্গে কোনো ধরনের মিটিং বা আলোচনা ছাড়াই পরিষদের কার্যক্রম চলছে। মনগড়া যা ইচ্ছা তাই করেন চেয়ারম্যান স্বপন। হোল্ডিং কর, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য উৎস থেকে আদায়কৃত টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে খরচ দেখান তিনি। এককভাবে পরিষদ চালাচ্ছেন চেয়ারম্যান। আমরা আমাদের অধিকার চাই, স্বপন চেয়ারম্যানের বিচার চাই। ইউপি সদস্য আজাদুল ইসলাম ও মইছ উদ্দিন জানিয়েছেন, যত্ন প্রকল্প, জমি আছে ঘর নাই প্রকল্প, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও বিধবা ভাতাসহ অন্যান্য সরকারি প্রকল্পের বরাদ্দ নির্দিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়াই এককভাবে উত্তোলন করেন এবং নিজের মনমতো বণ্টন করেন চেয়ারম্যান। অনেক প্রকল্পের টাকা গোপনে আত্মসাৎ করেন তিনি। ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, সরকারি বরাদ্দের শীতবস্ত্র বণ্টনের কাজ কোনো মেম্বারকে না দিয়ে চেয়ারম্যান স্বজনপ্রীতি ও দুর্নীতি করেছেন। সরকারি শীতবস্ত্র নিজের বাড়িতে রেখে নিজের আত্মীয়-স্বজনের মাঝে কিছু বণ্টন করেছেন আবার কিছু রেখে দিয়েছেন। এসব বিষয়ে জানতে চাইলে পদুমশহর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন বলেন, মোবাইলের নেটওয়ার্ক সমস্যা, কথা শুনতেছি না- বলে ফোন কেটে দেন। এরপর বার বার কল দিলেও রিসিভ করেননি তিনি। প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকারের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন ও সফলভাবে দায়িত্ব পালনের জন্য পদুমশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপনকে স্বর্ণপদক দেয়া হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) পক্ষ থেকে (বিইউপিএফ) এ সম্মাননা দেয়া হয়। পদক পাওয়ার এক বছর না যেতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন ১২ জন ইউপি সদস্য।
    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    • আইন প্রতিমন্ত্রী হচ্ছেন পার্থ!
    • রমজানে খোলা থাকবে স্কুল, হাইকোর্টের আদেশ স্থগিত
    • জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
    • ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান
    • পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
    • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    • ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক
    • বরগুনায় আ’লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ছবি টাঙালো ছাত্রলীগ
    • টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ
    • বরিশালে সৌন্দর্যের প্রতীক জুলাই স্মৃতিস্তম্ভ
    • পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন, আটক ১
    • বরিশালে ‎তরুণদের মহৎ উদ্যোগে হাসি ফুটল বেদে পল্লীতে
    • মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল বরিশাল
    • আইন প্রতিমন্ত্রী হচ্ছেন পার্থ!
    • পটুয়াখালীতে যুবকের লাশ উদ্ধার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    •  ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক
    •  বরগুনায় আ’লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ছবি টাঙালো ছাত্রলীগ
    •  টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ
    •  বরিশালে সৌন্দর্যের প্রতীক জুলাই স্মৃতিস্তম্ভ
    •  দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    •  ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক
    •  বরগুনায় আ’লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ছবি টাঙালো ছাত্রলীগ
    •  টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ
    •  বরিশালে সৌন্দর্যের প্রতীক জুলাই স্মৃতিস্তম্ভ