১৮ই নভেম্বর, ২০২৬ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    রাজনীতি

    পৈতৃক বাড়িতে সাব-জেল; শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিস

    দেশ জনপদ ডেস্ক | ৮:৪৩ মিনিট, নভেম্বর ১৮ ২০২৬

    মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিস পাঠানো হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার পাশাপাশি দেশে পৌঁছানোর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল ঘোষণার প্রস্তাবও দেওয়া হয়েছে নোটিসে।

    বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিস পাঠান।

    নোটিসে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

    আইনজীবীর দাবি, রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

    গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

    এর মধ্যে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। পরে গত ৯ নভেম্বর রয়টার্সের আরেক প্রতিবেদনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টি সামনে আসে।

    বাংলাদেশ সরকার শুরু থেকেই বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে দাবি জানিয়ে আসছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নে বারবার আইনি প্রক্রিয়ার বিষয়টি উল্লেখ করেছে।

    আইনজীবী মাহমুদুল হাসানের পাঠানো নোটিসে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে।

    প্রথমত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের বিধান উল্লেখ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে হেফাজতে নেওয়া এবং হাইকমিশন থেকে ট্রাভেল পাস দিয়ে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

    সবচেয়ে আলোচিত প্রস্তাবটি হলো, শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগেই কারা আইন ও জেল কোড অনুসরণ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল ঘোষণা করা। বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে তাঁকে সেখানে নেওয়ার প্রস্তাবও রয়েছে নোটিসে।

    এ ছাড়া দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থার প্রস্তাবও রয়েছে।

    নোটিসে বলা হয়েছে, দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। ভারতে তাঁর দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী।

    এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ-ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

    আইনজীবী মাহমুদুল হাসান মামুন বলেন, নোটিসে ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পৈতৃক বাড়িতে সাব-জেল; শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিস
    • বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
    • এক দশক পর বরিশাল যুবদলে নতুন নেতৃত্ব, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
    • ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি
    • এমপি নুসরাতের বাড়িতে আগুন: বিএনপির প্রতিবাদ, এনসিপির অভিযোগ; জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন
    • বরিশালে জাতীয় ছাত্রশক্তির সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মিছিল
    • ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ
    • সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
    • বরিশালে যাত্রীবাহী বাসে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ
    • সারা দেশে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় অগ্নিসংযোগ, আতঙ্ক
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল
    • শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩
    • পৈতৃক বাড়িতে সাব-জেল; শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিস
    • সাত স্থানে ব্যারিকেড, গাছের গুঁড়ি-খুঁটিতে অবরুদ্ধ গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক
    • বাবুগঞ্জ-উজিরপুরে নদীভাঙন রোধে প্রকল্প, একনেকে ৩৩ হাজার কোটি টাকার অনুমোদন
    • বরিশাল আদালতের বিচারক নিখোঁজ, উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ
    •  সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
    •  বরিশালে যাত্রীবাহী বাসে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ
    •  সারা দেশে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় অগ্নিসংযোগ, আতঙ্ক
    •  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল
    •  হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ
    •  সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
    •  বরিশালে যাত্রীবাহী বাসে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ
    •  সারা দেশে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় অগ্নিসংযোগ, আতঙ্ক
    •  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল