২৪শে সেপ্টেম্বর, ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে একই নামে একাধিক নার্সিং কোচিং, প্রতারিত হচ্ছে শিক্ষার্থীরা

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৪৭ মিনিট, সেপ্টেম্বর ২৪ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে ‘নিউরন’ নাম ব্যবহার করে একাধিক নার্সিং ভর্তি কোচিং পরিচালনার অভিযোগ উঠেছে। একই বা কাছাকাছি নাম ব্যবহার করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ভর্তি করানো এবং পরে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও করেছেন কয়েকজন শিক্ষার্থী।

    সংশ্লিষ্টদের অভিযোগ, নগরীর বটতলা এলাকায় দীর্ঘদিন ধরে ‘নিউরন নার্সিং ভর্তি কোচিং’ নামে একটি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে গত কয়েক বছরে একই নামের সঙ্গে ‘কেয়ার’, ‘স্পেশাল’সহ বিভিন্ন শব্দ যুক্ত করে একাধিক কোচিং গড়ে উঠেছে। এতে দূর-দূরান্ত থেকে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা প্রকৃত প্রতিষ্ঠান চিহ্নিত করতে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

    এমনই একটি ঘটনার কথা জানিয়েছেন স্বরূপকাঠি থেকে আসা এক শিক্ষার্থী মোছাম্মৎ তহুরা। তার দাবি, তিনি বরিশালের বটতলা এলাকায় মূল ‘নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ে’ ভর্তি হওয়ার উদ্দেশ্যে এসে ভুলবশত ‘নিউরন কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে যান। সেখানে প্রতিষ্ঠানের পরিচালক নোমান তাকে ভর্তি বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে পাঁচ হাজার টাকা নেন।

    পরবর্তীতে তিনি বুঝতে পারেন, যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেটি তার কাঙ্ক্ষিত কোচিং নয়। এরপর টাকা ফেরত চাইলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

    শুধু তহুরা নন, একইভাবে নামের মিলের কারণে আরও অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ, বিভিন্ন প্রচার-প্রচারণায় সাফল্যের তথ্য ও আকর্ষণীয় বিজ্ঞাপন ব্যবহার করে শিক্ষার্থীদের ভর্তি করানো হলেও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে।

    এদিকে, ‘নিউরন’ নাম ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রশাসনের নজরদারি এবং বৈধ কাগজপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন মূল ‘নিউরন নার্সিং ভর্তি কোচিং’ কর্তৃপক্ষ।

    প্রতিষ্ঠানটির বরিশাল বটতলা শাখার পরিচালক আনিসুজ্জামান রাইয়ান বলেন, তাদের প্রতিষ্ঠানের সুনাম ও পরিচিতিকে কাজে লাগিয়ে বিভিন্ন নামে কোচিং পরিচালনার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তার দাবি, গত তিন বছরে তাদের বরিশাল শাখার কোচিং থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী সাফল্য পেয়েছেন।

    রাইয়ানের দেওয়া তথ্যানুযায়ী, প্রথম বছরে ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬ জন, দ্বিতীয় বছরে ২৫০ জনের মধ্যে ৫৯ জন এবং পরবর্তী বছরে ৮১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি আরও দাবি করেন, তাদের প্রতিষ্ঠান দেশব্যাপী ভালো ফলাফল করে আসছে।

    তার অভিযোগ, একই নাম ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে ‘নিউরন’ নামের মূল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও পরিচালন কাঠামো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

    তবে অভিযোগের বিষয়ে ‘নিউরন কেয়ার নার্সিং ভর্তি কোচিং’ এর পরিচালক নোমানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি এবং ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    এছাড়া ‘নিউরন স্পেশাল নার্সিং ভর্তি কোচিং’ এর পরিচালক তিমন মজুমদার জানান, তাদের বৈধ কাগজপত্র আছে কিন্তু পরে দেখাতে পারবেন।

    আরেকটি ‘নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের’ পরিচালক ফারজানা আক্তার বন্যা বলেন, সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে, একই নামে আগে প্রতিষ্ঠান থাকায় এখনো অনুমোদন পাইনি।

    শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, নার্সিং ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নগরীতে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানের কার্যক্রম বাড়লেও প্রতিষ্ঠানগুলোর পরিচয়, অনুমোদন, সাফল্যের তথ্য ও ভর্তি-সংক্রান্ত শর্ত যাচাইয়ের সুযোগ অনেক ক্ষেত্রেই সীমিত। ফলে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীরা যেন বিভ্রান্ত বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

    এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন, সব প্রতিষ্ঠানকে ফোন দিয়ে ট্রেড লাইসেন্সের জন্য বলা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে একই নামে একাধিক নার্সিং কোচিং, প্রতারিত হচ্ছে শিক্ষার্থীরা
    • বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শাশুড়ি পলাতক
    • বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার
    • বরিশাল-ঢাকা রুটে সপ্তাহের সাত দিন পুনরায় ফ্লাইটের দাবি
    • বরিশালে বউ-শাশুড়ির ঝগড়ায় নারীর মৃত্যু, পুত্রবধূ আটক
    • দুই নারীকে মারধরের অভিযোগ উপজেলা বিএনপির সদস্যসচিবের বিরুদ্ধে
    • ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে একই নামে একাধিক নার্সিং কোচিং, প্রতারিত হচ্ছে শিক্ষার্থীরা
    • বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শাশুড়ি পলাতক
    • বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার
    • বরিশাল-ঢাকা রুটে সপ্তাহের সাত দিন পুনরায় ফ্লাইটের দাবি
    • ভোলায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার
    • ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার, গ্রেপ্তার ৩
    • ভোলায় নকল রুখতে গিয়ে কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২
    • বরিশালে বউ-শাশুড়ির ঝগড়ায় নারীর মৃত্যু, পুত্রবধূ আটক
    • বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
    • দুই নারীকে মারধরের অভিযোগ উপজেলা বিএনপির সদস্যসচিবের বিরুদ্ধে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে একই নামে একাধিক নার্সিং কোচিং, প্রতারিত হচ্ছে শিক্ষার্থীরা
    •  বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শাশুড়ি পলাতক
    •  বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার
    •  বরিশাল-ঢাকা রুটে সপ্তাহের সাত দিন পুনরায় ফ্লাইটের দাবি
    •  ভোলায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার
    •  বরিশালে একই নামে একাধিক নার্সিং কোচিং, প্রতারিত হচ্ছে শিক্ষার্থীরা
    •  বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শাশুড়ি পলাতক
    •  বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার
    •  বরিশাল-ঢাকা রুটে সপ্তাহের সাত দিন পুনরায় ফ্লাইটের দাবি
    •  ভোলায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার