১লা নভেম্বর, ২০২৬ | ১৬ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৪৪ মিনিট, সেপ্টেম্বর ০৭ ২০২৬

    বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে তিনশ বিশ মিটার উঁচু একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

    উপজেলার কাজলাহার গ্রামে বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামীর মালিকানাধীন শুভ ব্রিকসফিল্ডের ভিতরে ভাঙনকবলিত নদীর তীরে অবস্থিত ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক টাওয়ারটি সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ৫ টি ইউনিয়নের সঙ্গে জেলা ও উপজেলা সদরের বিদ্যুৎ সংযোগ যুক্ত করেছে। ওই ৫ ইউনিয়নে পল্লী বিদ্যুতের ত্রিশ হাজার গ্রাহক রয়েছেন। ত্রিশ হাজার গ্রাহক পরিবারে সদস্য সংখা লক্ষাধিক।

    রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে সন্ধ্যা নদীর ভাঙন তীরে বৈদ্যুতিক টাওয়ারটি যেকোন মুহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। ভাঙন কবলিত নদী ও বৈদ্যুতিক টাওয়ারটির দূরত্ব মাত্র ৩০/৪০ গজ। এছাড়া এখানে শুভ ও কাজী ব্রিকস নামের দুটি ইটভাটাও রয়েছে ভাঙন ঝুঁকিতে। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নদীর এ অংশে ভাঙন তীব্ররূপ ধারণ করেছে। স্থানীয়দের আশঙ্কা এ ভাঙন দ্রুত রোধ করা না গেলে বৈদ্যুতিক টাওয়ার ও দুটি ইটভাটাসহ বিস্তীর্ণ এলাকা নদী গ্রাস করে ফেলবে।

    ব্রিকস ফিল্ড মালিকসহ আরও অনেক স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ী তাঁদের জীবনের সঞ্চয় ও মূলধন হারিয়ে রিক্ত ও নিঃস্ব হয়ে পড়বেন। নদীভাঙন অব্যাহত থাকলে আশপাশের ফসলি জমি ও লোকালয় নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি বাড়তেই থাকবে। জেলা ও উপজেলা সদরের সঙ্গে পাঁচ ইউনিয়নের বিদ্যুৎ সংযোগের এ মূল টাওয়ারটি যদি নদীতে বিলীণ কিংবা ধসে পড়ে, তবে পুরো বাইশারী , ইলুহার, উদয়কাঠী,সৈয়দকাঠী ও বিশারকান্দি ইউনিয়নসহ আশপাশের বিশাল জনগোষ্ঠী বিদ্যুৎহীন হয়ে পড়বে। অর্থাৎ উপজেলার সিংহভাগ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে দূর্যোগের মত বিপর্যয়ের সৃষ্টি করবে।

    এসব এলাকার লাখো মানুষ ক্ষতিগ্রস্থ হবেন। ব্যহত হবে ব্যবসা-প্রতিষ্ঠান,বিদ্যাপীঠ ও চিকিৎসাসেবা। বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন টাওয়ারটি নদীগর্ভে বিলীন হলে তা মেরামত বা পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় ও বিপুল সরকারি অর্থ ব্যয় হবে। ফলে দীর্ঘ দিন এসব এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকবে। ​

    স্থানীয়দের মতে জরুরি ভিত্তিতে  পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে টাওয়ারটির গোড়ায় জিওব্যাগ ফেলে সাময়িক প্রতিরক্ষা বাঁধ তৈরি করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। শুভ ব্রিকস ফিল্ডের পরিচালক জহিরুল ইসলাম সৌরভ জানান, গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে বৈদ্যুতিক টাওয়ার ও নদীর দূরত্ব এখন মাত্র কয়েক গজের। টাওয়ারটি নদী গর্ভে ধসে পড়লে বিদ্যুৎ বিপর্যয় ঘটবে। বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার ও ব্রাক্ষ্মণকাঠীগ্রামসহ নদীর অপরপাড়ের ৫ টি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এছাড়াও ক্রমশ তাদের ইট ভাটাও নদী গ্রাস করে ফেলছে। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও এজিএমকে জানানোর পরে দুদিন পূর্বে তারা এসে সরেজমিন পরিদর্শন করে গেছেন।

    এদিকে জনগুরুত্বপূর্ণ বৈদ্যুতিক টাওয়ারটি নদীর ভাঙন ঝুঁকিতে থাকার খবরে উপজেলার পাঁচ ইউনিয়নের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা সংশ্লিষ্টদের প্রতি বিদ্যুৎ বিপর্যয় এড়াতে টাওয়ারটি রক্ষায় নদীর ভাঙনরোধে আপাতত জিও ব্যাগ ফেলাসহ পরবর্তীতে টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন বানারীপাড়া সাব জোনাল অফিসের এজিএম মোঃ আল- আমিন বলেন,বিষয়টি জেনে তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নদীর ওপারে ৫ ইউনিয়নে তাদের ত্রিশ হাজার গ্রাহক রয়েছেন। নদী ভাঙনের হাত থেকে বৈদ্যুতিক টাওয়ারটি রক্ষায় উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও তিনি জানান।

    এ প্রসঙ্গে বরিশাল-২( বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,সন্ধ্যা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণসহ টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে পানি সম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো। নদীর ভাঙন তীরবর্তী জনগুরুত্বপূর্ণ বৈদ্যুতিক টাওয়ারটি রক্ষার জন্য আপাতত জিও ব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

    এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে রোববার দুপুরে কথা বলেছি। প্রয়োজনে টাওয়ারটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    • বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    • পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    • এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন
    • কীর্তনখোলায় জাহাজের ধাক্কা কার্গোর তলা ফেটে ভিজল দুই ট্রাক গম, ডুবল ৫ স্পিডবোট
    • বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ
    • কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    • ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    • এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    • বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    • পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    • পটুয়াখালীতে ৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র ছাত্রকে
    • ‘আমি বাড়ি ফিরতে চাই’—স্বজনদের খুঁজে পেতে পথে পথে ঘুরছেন বৃদ্ধা কুলসুম
    • এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন
    • কীর্তনখোলায় জাহাজের ধাক্কা কার্গোর তলা ফেটে ভিজল দুই ট্রাক গম, ডুবল ৫ স্পিডবোট
    • বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    •  ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    •  এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    •  বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    •  পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    •  তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    •  ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    •  এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    •  বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    •  পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ