২০শে আগস্ট, ২০২৬ | ৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং : প্রতি মাসে ১৯ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে টেসলা

    নিজেস্ব প্রতিবেদক | ৯:১৫ মিনিট, আগস্ট ২০ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৭০ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে ৫৪ মেগাওয়াট। ঘাটতি ১৬ মেগাওয়াট। ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এর মধ্যেই বাংলার টেসলা খ্যাত নগরীর বৈধ-অবৈধ প্রায় ৩০ হাজার ইজিবাইক ও ৪০ হাজার ব্যাটারিচালিত রিকশা চার্জ হচ্ছে নগরবাসীর জন্য সরবরাহ করা বিদ্যুতে। এসব যান চার্জে প্রতিদিন খরচ হচ্ছে অন্তত ৬২ লাখ টাকার বিদ্যুৎ। মাসে এর পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। এর বড় অংশই ব্যবহার হচ্ছে অবৈধ সংযোগের মাধ্যমে। ফলে একদিকে বিদ্যুৎ চুরিতে রাজস্ব হারাচ্ছে বিদ্যুৎ বিভাগ, অন্যদিকে সরবরাহ ঘাটতির কারণে লোডশেডিংয়ে ভুগছেন নগরবাসী।

    তথ্য অনুযায়ী, নগরীর প্রায় ৪০০ কিলোমিটার পাকা সড়কে চলাচলের জন্য সিটি করপোরেশনের অনুমোদিত ইজিবাইক রয়েছে ৭ হাজার ৬০০টি। কিন্তু অবৈধ ইজিবাইক যুক্ত হয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৩০ হাজারে। এর পাশাপাশি আরও অন্তত ৪০ হাজার ব্যাটারিচালিত রিকশা অবৈধভাবে চলছে। হিসাব অনুযায়ী ৩০ হাজার ইজিবাইক ও ৪০ হাজার ব্যাটারিচালিত রিকশা পূর্ণ চার্জ করতে প্রতিদিন প্রায় ৬ লাখ ২০ হাজার ইউনিট বিদ্যুৎ প্রয়োজন। প্রতি ইউনিটের সর্বনিম্ন দাম ১০ টাকা হিসাবে এর মূল্য দাঁড়ায় প্রায় ৬২ লাখ টাকা। মাসে এর পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা।

    নগরীতে ব্যাটারিচালিত যান চার্জ দেওয়ার জন্য ওজোপাডিকোর দুটি অঞ্চলের অনুমোদিত চার্জিং গ্যারেজ রয়েছে মাত্র ১২৭টি। এর বাইরে আরও প্রায় ২০০টি অবৈধ গ্যারেজে এসব যান চার্জ দেওয়া হচ্ছে। বৈধ ১২৭টি গ্যারেজের প্রতিটিতে প্রতিদিন গড়ে ২০টি করে যান চার্জ দেওয়া হলেও মোট ২ হাজার ৫৪০টি গাড়ি বৈধভাবে চার্জ দেওয়া সম্ভব। সেই হিসাবে বাকি ৬৭ হাজারের বেশি ব্যাটারিচালিত যান অবৈধ সংযোগে চার্জ হওয়ার সুযোগ রয়েছে।

    অভিযোগ রয়েছে, এসব অবৈধ গ্যারেজের অধিকাংশে আবাসিক মিটার ব্যবহার করে কম খরচে বাণিজ্যিকভাবে যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়া হয়। কেউ কেউ বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মীদের ‘ম্যানেজ’ করে মূল লাইনে হুক বসিয়েও বিদ্যুৎ নিচ্ছেন। নতুন বাজার, পলাশপুর, বটতলা, কাউনিয়া, রূপাতলী, চাঁদমারী, কেডিসি কলোনি, নবগ্রাম রোড, বেলতলা, শায়েস্তাবাদ, আমানতগঞ্জ, জিয়া সড়ক, ভাটিখানা, ধান গবেষণা রোড ও স্টেডিয়াম কলোনি এলাকায় অবৈধ গ্যারেজের সংখ্যা বেশি বলে জানা গেছে।

    নগরীর কাউনিয়ার বাসিন্দা মেহেদি হাসান মামুন বলেন, ‘একদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, অন্যদিকে বাসাবাড়ির মিটার থেকে ব্যাটারিচালিত যান চার্জ দিতে দেখছি। এতে সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ সংকটে ভুগছেন।’

    ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশালের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী ড. মো. গোলাম সালেহ আহমেদ ছালেম বলেন, ৭০ হাজার ব্যাটারিচালিত যান চার্জে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৬৫ লাখ টাকার বিদ্যুৎ ব্যবহার হতে পারে। এতে নগরীর বিদ্যুৎ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। তাই এসব যান চার্জে সোলার সিস্টেম ব্যবহারের বিকল্প নেই। কঠোর নজরদারিতে সোলার সিস্টেম ব্যবহার নিশ্চিত করা গেলে বিদ্যুৎ সংকটের ৯০ শতাংশ সমস্যার সমাধান সম্ভব।

    ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) দাবি, বরিশাল বিভাগে বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম ও অবৈধ সংযোগের বিরুদ্ধে ছয় মাসে ৬৮১টি মামলা হয়েছে। এর মধ্যে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ঘটনায় ২৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    ওজোপাডিকো-১ এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানান, তার এলাকায় ৪৭টি গ্যারেজে বাণিজ্যিক মিটার রয়েছে। আর ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম জানান, তার আওতাধীন এলাকায় প্রায় ৮০টি গ্যারেজ কাম চার্জিং স্টেশনে বাণিজ্যিক মিটার রয়েছে।

    ওজোপাডিকোর (পরিচালন ও সংরক্ষণ) বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন, বিদ্যুতের অবৈধ ব্যবহার ঠেকাতে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। অবৈধভাবে এসব যান চার্জ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, অনুমোদনের বাইরে থাকা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অটোরিকশা ও ইজিবাইক সীমিত পর্যায়ে আনার উদ্যোগও চলছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
    • বরিশালে শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
    • বরিশালে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে দগ্ধ মানসিক ভারসাম্যহীন যুবক
    • বরিশালে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং : প্রতি মাসে ১৯ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে টেসলা
    • বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ
    • বিসিসির বিতর্কিত নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বদলি, অনিয়ম তদন্তের দাবি
    • উজিরপুরে সড়কের পাইলিংয়ে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
    • পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার শাস্তি
    • ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
    • বরিশালে শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
    • ঝালকাঠিতে স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন গৃহবধূ
    • বরিশালে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে দগ্ধ মানসিক ভারসাম্যহীন যুবক
    • বরিশালে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং : প্রতি মাসে ১৯ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে টেসলা
    • বাউফলে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত ৪
    • বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
    • বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
    •  পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার শাস্তি
    •  ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
    •  বরিশালে শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
    •  ঝালকাঠিতে স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন গৃহবধূ
    •  বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
    •  পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার শাস্তি
    •  ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
    •  বরিশালে শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
    •  ঝালকাঠিতে স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন গৃহবধূ