১৮ই আগস্ট, ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পিরোজপুর

    পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস মশার উপস্থিতি, বাড়ছে ডেঙ্গু

    নিজেস্ব প্রতিবেদক | ১০:১৬ মিনিট, আগস্ট ১৮ ২০২৬

    ডেঙ্গু প‌রি‌স্থি‌তি ব‌রিশা‌লে ক্রমেই অবনতির দি‌কে যা‌চ্ছে। বিভা‌গের ছয় জেলার ম‌ধ্যে পি‌রোজপুরে ডেঙ্গুতে আক্রা‌ন্তের সংখ‌্যা সব‌চে‌য়ে বে‌শি। পি‌রোজপু‌রের এই অবস্থা সারা‌ দেশ‌কে ছা‌ড়ি‌য়ে যা‌চ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভা‌গের ৬ জেলার বি‌ভিন্ন হাসপাতা‌লে ১০২ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে পি‌রোজপু‌রে ২৬ জন।

    কেন পিরোজপুরে ডেঙ্গুর সংক্রমণ সব‌চে‌য়ে বেশি; তার তিনটি কারণ দেখি‌য়ে‌ছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতি‌নি‌ধিদল। এগু‌লো হ‌চ্ছে—মানু‌ষের স‌চেতনতার অভাব; অধিকাংশ বা‌ড়ির ভেতরে কুয়া ক‌রে গাছ লাগা‌নো এবং নেছারাবা‌দ উপ‌জেলায় নার্সা‌রিতে এডিস মশার উপ‌স্থি‌তি পাওয়া গে‌ছে।

    এ বিষয়ে জানতে চাইলে গতকাল পি‌রোজপুরের সিভিল সার্জন মো. ম‌তিউর রহমান ব‌লেন, গত সপ্তা‌হে আইইডিসিআরের পাঁচ সদ‌স্যের এক‌টি প্রতি‌নি‌ধিদল পি‌রোজপুর এসে‌ছি‌ল। তারা তিন ‌দিন তদন্ত শে‌ষে ডেঙ্গুতে আক্রা‌ন্ত রোগীর সংখ‌্যা বে‌শি হওয়ার নেপ‌থ্যে ক‌য়েক‌টি কারণ দে‌খি‌য়ে‌ছে।

    সি‌ভিল সার্জন কার্যাল‌য়ের তথ‌্যম‌তে, ডেঙ্গুর প্রজননস্থল শনাক্তে আইইডিসিআরের একটি দল মাঠপর্যা‌য়ে কাজ করেছে। সেখানকার সুপারি ও নারকেলগাছের গোড়ায় এবং নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননস্থল পাওয়া গে‌ছে।

    এদিকে ডেঙ্গু রোগীর চাপ বৃ‌দ্ধি পাওয়ায় পিরোজপুর সদর হাসপাতালে সাধারণ রোগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গতকাল সদর হাসপাতা‌লে অনেক রোগী‌কে মেঝেতে থেকে চিকিৎসা নিতে দেখা গে‌ছে।

    ডেঙ্গু রোগী মাহফুজ বলেন, ‘পাঁচ দিন ধরে জেলা হাসপাতালে ভর্তি রয়েছি। প্রচুর রোগীর চাপ। ডেঙ্গু রোগী ও সাধারণ রোগীদের একসঙ্গে রাখা হয়েছে। ফলে ডেঙ্গু রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। স্যালাইন, ওষুধও ডেঙ্গু রোগীরা ঠিকমতো পাচ্ছে না।

    আরেক রোগী আলেয়া বেগম জানান, তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু পর্যাপ্ত সেবা পাচ্ছেন না। নার্সদের ডাকলে ঠিকমতো পাওয়া যায় না; বাথরুমের অবস্থা ভয়াবহ। ঠিকমতো ওষুধও পাচ্ছেন না তাঁরা।

    এক রোগীর স্বজন আব্দুল মালেক বলেন, ‘আমার ছেলে দুই দিন ধরে ভর্তি রয়েছে। আমরা না পারি হাসপাতালে থাকতে, না পারছি বাইরে থাকতে। এখানে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বারান্দায়ও থাকতে দিচ্ছে। নতুন হাসপাতাল চালু করে না, পুরোনো হাসপাতালে বারান্দায় থাকতে দেয়। ভোগান্তি যেন কমছেই না।’

    ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী কায়সার জানান, ডেঙ্গু রোগীদের আলাদা করে সেবা দেওয়া হচ্ছে না। সবাইকে একসঙ্গে রাখা হচ্ছে। এতে আরও ডেঙ্গু ছড়াতে পারে বলে ধারণা করছে সবাই। হাসপাতাল কর্তৃপক্ষের নজর নেই এখানে।

    নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও স্বজনেরা জানান, সেখানেও ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে।

    পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান স্বীকার করে বলেন, জেলা হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে তিন গুণ রোগী ভর্তি রয়েছে। ১০০ শয্যার জেলা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ৩০০ জনের বেশি রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ২৬ জন ভর্তি হয়েছে। জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন ভর্তি রয়েছে।

    সিভিল সার্জন দাবি করেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের স্যালাইন, পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে। এ ছাড়াও জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের টেস্ট করানো হচ্ছে। আমরা সাধ্যমতো ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও অন্য রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।’

    সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আরিফ হাসান বলেন, এ বছর ডেঙ্গু রোগীর চাপ কমছে না। একজন রোগীর চিকিৎসায় পাঁচ-ছয় ‌দিন লাগছে। এর মধ্যে নতুন রোগী ভর্তি হ‌চ্ছে।

    ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্ত‌রের তথ‌্যম‌তে, গত জানুয়ারি মা‌স থে‌কে আগস্ট পর্যন্ত বিভা‌গের ছয় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে ৫ হাজার ১০১ জন। তাদের ম‌ধ্যে সব‌চে‌য়ে বে‌শি আক্রান্ত পি‌রোজপুর জেলায় ১ হাজার ৩৮১ জন। দ্বিতীয় অবস্থা‌নে থাকা ঝালকাঠিতে আক্রান্ত ১ হাজার ৩০৮ জন। বিভা‌গে মারা গে‌ছে ৮ জন।

    সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বি‌ভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছে। এর ম‌ধ্যে পি‌রোজপুরে ২৬ জন। দ্বিতীয় অবস্থা‌নে থাকা ঝালকাঠিতে আক্রান্ত ১৬ জন।

    ‌খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ মাসে পি‌রোজপুর জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৩১৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ জন।

    বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে ১৬ জন, নাজিরপুরে ৯, নেছারাবাদে ৮, কাউখালীতে ২, ভান্ডারিয়ায় ৩১ এবং মঠবাড়িয়ায় একজন চিকিৎসাধীন রয়েছে। গত ৮ মাসে সবচেয়ে বেশি, ৬৩৮ রোগী ভর্তি হয়েছে পিরোজপুর সদর হাসপাতালে। এ ছাড়া নাজিরপুরে ৮৩, নেছারাবাদে ২২৫, কাউখালীতে ১০০, ভান্ডারিয়ায় ২৭৫ এবং মঠবাড়িয়ায় ৬০ জন ভর্তি হয়েছে।

    ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক মো. রেফায়েতুল হায়দার ব‌লেন, পি‌রোজপু‌রে ডেঙ্গু রোগী বাড়‌ছে। এ জন‌্য সেখানকার সি‌ভিল সার্জনের স‌ঙ্গে কথা বল‌ছেন। জলাবদ্ধ স্থা‌নে যা‌তে মশার লার্ভা না জম‌তে পা‌ড়ে সে জন‌্য সামা‌জিকভা‌বে উদ্বুদ্ধ করার কথা ব‌লে‌ছেন। পাশাপা‌শি হাসপাতা‌লে রোগী‌দের চি‌কিৎসা নি‌শ্চিত করার নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

    ডা. রেফায়েত বলেন, ‘আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মশা‌রি টানাতে হবে। কোনোভাবেই বা‌ড়ির আশপাশে মশার লার্ভা হতে দেওয়া যাবে না।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
    • পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস মশার উপস্থিতি, বাড়ছে ডেঙ্গু
    • পিরোজপুরে মাকে খুনের অভিযোগে ছেলে গ্রেপ্তার
    • পিরোজপুরে দুই ছাগলকে বেঁধে খালে ফেলে হ’ত্যা, বিচারের দাবিতে থানায় কৃষক
    • পিরোজপুরে দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে মা-মেয়ে-প্রতিবেশীকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা আটক
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    • স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর
    • ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    • ‘জীবনের গল্প বাকি আছে অল্প’: পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বরিশালে বিএনপি নেতার মৃ’ত্যু
    • পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
    • বরগুনায় দাপ্তরিক জটিলতায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক এখন কাঁচা, দুর্ভোগ চরমে
    • পটুয়াখালীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিশ্বজিৎ হ’ত্যা মামলার আসামি শাকিল
    • বরিশালে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
    • পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস মশার উপস্থিতি, বাড়ছে ডেঙ্গু
    • বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    •  স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর
    •  ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    •  ‘জীবনের গল্প বাকি আছে অল্প’: পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বরিশালে বিএনপি নেতার মৃ’ত্যু
    •  পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
    •  ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    •  স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর
    •  ৩ হাত জমির জন্য, চাচি ও ভাবিকে কুপিয়ে জখম
    •  ‘জীবনের গল্প বাকি আছে অল্প’: পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বরিশালে বিএনপি নেতার মৃ’ত্যু
    •  পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড