২১শে সেপ্টেম্বর, ২০২৬ | ৬ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ক্যাম্পাস থেকে শিবির নেতাকর্মীদের বের করে দিল বিএম কলেজ ছাত্রদল

    কামরুন নাহার | ৯:১৬ মিনিট, আগস্ট ০৬ ২০২৬

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় ছাত্রশিবির নেতাকর্মীকে ধাক্কাতে ধাক্কাতে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

    বিএম কলেজ ছাত্রদল নেতাদের অভিযোগ, অবৈধ অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা করেন শিবিরের নেতাকর্মীরা। তারা মব সৃষ্টি করলে সেখানে প্রতিরোধ গড়ে তোলে ছাত্রদল।

    ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত ৪ আগস্ট বিএম কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে। পরে কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরের দিকে বিএম কলেজ ছাত্রশিবির নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে অধ্যক্ষের কাছে যান। তারা ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন অধ্যক্ষের কাছে। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে শিবির নেতাকর্মীদের ধাক্কাতে ধাক্কাতে ক্যাম্পাস থেকে বের করে দেন ছাত্রদল নেতাকর্মীরা। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

    এ বিষয়ে বিএম কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাহিদ আল হাসান বলেন, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে ক্যাম্পাস ছাত্রদলের সভাপতিসহ তাদের দলের নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে ঢুকে আমাদের অকথ্য ভাষায় গালাগাল এবং আমাকেসহ অন্য নেতাকর্মীদের চড়-থাপ্পড় মারে। তারা আমাদের অধ্যক্ষ স্যারের কার্যালয় থেকে এমনকি ক্যাম্পাস থেকেই ধাক্কাতে ধাক্কাতে বের করে দেন।

    তবে বিএম কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের বলেন, ছাত্রশিবিরের ২৫-৩০ জন অস্ত্রপাতি নিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদল নেতাকর্মীদের খোঁজ করেন। তারা ক্যাম্পাসে মব সৃষ্টির চেষ্টা করছিলেন। এ সময় আমিসহ ছাত্রদল নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছি। ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।

    তবে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বড় কিছু ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মুহাম্মদ তাজুল ইসলাম।

    তিনি বলেন, শিবির নেতাকর্মীরা আমার কাছে এসেছিলেন ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে জড়ো হলে দুই পক্ষ মুখোমুখি এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা আমার কার্যালয় থেকে বেরিয়ে যান।

    তিনি বলেন, প্রশাসনিক ভবনের সামনে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আমিসহ শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

    শিবির নেতাকর্মীদের কাছে অস্ত্র প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, হুড়োহুড়ির মধ্যে, মবের মধ্যে কী হয়েছে না হয়েছে তা বলতে পারবো না। তবে আমি তাদের কাছে অস্ত্র দেখিনি। এখন ক্যাম্পাসের বাইরে এসে কিছু হয়ে থাকলে সেটা আমার জানা নেই।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ
    • মৌখিক নোটিশে চাকরিচ্যুত বরিশাল জেলা প্রশাসক অফিসের ৬৫ মাস্টার রোল কর্মচারী
    • বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক-ইমামকে গণপিটুনি
    • ডিজিটাল-ফর্মস সেবা নিয়ে বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
    • কৃষক কবির হত্যা: প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
    • গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক
    • আদালতের আদেশ অমান্য করে বানারীপাড়ার সাবেক মেয়রের জমিতে সীমানা প্রচীর নির্মাণ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা
    • বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ
    • মৌখিক নোটিশে চাকরিচ্যুত বরিশাল জেলা প্রশাসক অফিসের ৬৫ মাস্টার রোল কর্মচারী
    • পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
    • বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক-ইমামকে গণপিটুনি
    • মরিয়মের ন্যায়বিচার চেয়ে মুখ খুললেন এমপি নজরুলের গাড়িচালক!
    • ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক
    • কার্যক্রম নেই, তবু বেতন পাচ্ছেন দারুল আরকামের শিক্ষকরা
    • ডিজিটাল-ফর্মস সেবা নিয়ে বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
    • আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা
    •  বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ
    •  মৌখিক নোটিশে চাকরিচ্যুত বরিশাল জেলা প্রশাসক অফিসের ৬৫ মাস্টার রোল কর্মচারী
    •  পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
    •  বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক-ইমামকে গণপিটুনি
    •  বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা
    •  বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ
    •  মৌখিক নোটিশে চাকরিচ্যুত বরিশাল জেলা প্রশাসক অফিসের ৬৫ মাস্টার রোল কর্মচারী
    •  পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
    •  বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক-ইমামকে গণপিটুনি