২২শে মে, ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    জামায়াত নেতা জাকিরের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা ও সম্পাদককে হুমকি

    নিজেস্ব প্রতিবেদক | ৮:২৪ মিনিট, মে ২২ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈনকে হুমকি এবং একই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক বিপ্লবী বাংলাদেশের বিশেষ প্রতিবেদক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে বরিশালের কাউনিয়া সাবান ফ্যাক্টরি ( ৭নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ উপজেলার ১ নং চরামদ্দী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের নেতা অ্যাড. জাকির হোসেন তার সহযোগীদের নিয়ে এ হামলা চালান।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় স্থানীয় একটি দোকানে খাবার আনতে গেলে অ্যাড. জাকির হোসেন তার গলায় থাকা গামছা ধরে টানতে টানতে বাসার গলির সামনে নিয়ে যান। সেখানে তাকে একের পর এক থাপ্পড় ও ঘুষি মারা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার পর আহত সাংবাদিক ইমন খন্দকার হৃদয়কে বরিশাল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়।

    এমন হামলা কেন করা হয়েছে—এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে দৈনিক আজকের সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈনকেও মারধরের হুমকি প্রদান করে জাকির হোসেন। এ বিষয়ে সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন,“ আমি দোকানে নাস্তা আনতে গেলে জাকির হোসেন হঠাৎ তেড়ে এসে আমার গলার গামছা ধরে টেনে নিয়ে যায়। এরপর বলে—‘আর নিউজ করবি?’ ‘ আমি কোথায় জমি দখল করছি?’ তারপর আমাকে মারধর শুরু করে। এর আগেও বাসায় এসে হুমকি দিয়েছে। আজ হামলার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিয়েছে। আমি তার বিরুদ্ধে শুধু পত্রিকায় বক্তব্য দিয়েছি। এটাই আমার অপরাধ। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তার এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড সাংবাদিকতার কণ্ঠরোধ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। সাংবাদিকদের উপর অহরহ এমন ঘটনা চলমান অথচ রাষ্ট্র কোন বিচার করছে না।

    ” এ বিষয়ে দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈন বলেন, “আমার প্রতিষ্ঠানের একজন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার বিষয়ে জিজ্ঞেস করলে আমাকেও হুমকি দেওয়া হয়। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

    বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ বলেন, “সাংবাদিকরা সংবাদ প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সংবাদ প্রকাশের জেরে হামলা ও হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, “এ ঘটনায় থানায় আগেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    অভিযুক্ত অ্যাড. জাকির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে বরিশাল জেলা জামায়াতের আমীর মো. আব্দুল জব্বারের বক্তব্যও পাওয়া যায়নি।

    উল্লেখ্য, গত ১৮ মে (সোমবার) দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকায় “জামায়াত নেতা জাকিরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ করা হয়। জানা যায়, প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়কে হাত-পা ভেঙে জেলে পাঠানোর হুমকিসহ মামলা ভীতি প্রদান করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা রয়েছে বলে জানা যায়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • জামায়াত নেতা জাকিরের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা ও সম্পাদককে হুমকি
    • বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ
    • বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
    • বরিশালে ট্রাক থেকে ১ লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ছাত্রদল নেতা
    • নিঃস্ব দম্পতির জিওব্যাগই এখন শেষ আশ্রয়
    • বরিশাল সিটিতে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর, স্বস্তিতে নগরবাসীর
    • বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • জামায়াত নেতা জাকিরের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা ও সম্পাদককে হুমকি
    • দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক
    • বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ
    • পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন
    • বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
    • বরিশালে ট্রাক থেকে ১ লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ছাত্রদল নেতা
    • নিঃস্ব দম্পতির জিওব্যাগই এখন শেষ আশ্রয়
    • সুন্দরবনে জলদস্যুদের ডাকাতি: এক ট্রলারসহ ১৭ জেলে অপহরণ
    • বরিশাল সিটিতে আটকে থাকা ২০০ ভবনের প্ল্যান হস্তান্তর, স্বস্তিতে নগরবাসীর
    • বরিশালে তিনটি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  জামায়াত নেতা জাকিরের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা ও সম্পাদককে হুমকি
    •  দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক
    •  বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ
    •  পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন
    •  বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
    •  জামায়াত নেতা জাকিরের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা ও সম্পাদককে হুমকি
    •  দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক
    •  বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ
    •  পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসার দাফন সম্পন্ন
    •  বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু