১লা আগস্ট, ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, ডিডাব্লিউএফ নার্সিং কলেজে তালা

    নিজেস্ব প্রতিবেদক | ১০:০২ মিনিট, এপ্রিল ২৭ ২০২৬

    শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাত করে গাঁঢাকা দিয়েছেন ডিডাব্লিউএফ নামক বেসরকারি নার্সিং কলেজের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। শিক্ষার্থীরা তার সাথে দেখা করতে চাইলেও সামনে আসছেন না তিনি। প্রতিষ্ঠান অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ রেখে দিনভর বিক্ষোভ শেষে তিন শিক্ষককে ভেতরে রেখে নার্সিং কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

    সোমবার (২৭ এপ্রিল) দিনভর বরিশাল নগরীর সিএন্ডবি রোডে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

    শিক্ষার্থীদের অভিযোগ, ক্লিনিক্যাল প্রশিক্ষণের নাম করে প্রতারণা করে তাদের ২৭ লাখ টাকা আত্মসাত করেছেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান, দুর্নীতিবাজ জহিরুল ইসলাম জহির। প্রতারণা ধরা পড়ায় শিক্ষার্থীদের সামনে না এসে গাঁঢাকা দিয়েছেন প্রতারক জহির।

    শুধু অর্থ আত্মসাত নয়, ডিডাব্লিউএফ নার্সিং কলেজে অদক্ষ অধ্যক্ষ নিয়োগসহ বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তারা “দুর্নীতিবাজ জহিরের বিরুদ্ধে ডাইরেক্ট একশন”সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

    স্বর্ণা দাস, অন্তু বিশ্বাস, মিম আক্তারসহ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণের অনুমতি পেতে হাসপাতাল পরিচালককে দেয়ার কথা বলে শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা আদায় করে নগরীর সিএন্ডবি রোড এলাকায় বেসরকারি ডিডব্লিউএফ নার্সিং কলেজ কর্তৃপক্ষ।

    শিক্ষার্থীরা জানান, পরবর্তীতে তারা জানতে পারেন তাদের কাছ থেকে আদায় করা ২৭ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করেছেন কলেজটির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। কিন্তু তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হওয়ায় টাকা ফেরত চেয়েও ব্যর্থ হন শিক্ষার্থীরা।

    এদিকে জুলাই অভ্যুত্থান পরবর্তী আত্মসাতকৃত ২৭ লাখ টাকা ফেরত পেতে আন্দোলনে নামে ডিডব্লিউএফ নার্সিং কলেজ শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সেনাবাহিনী এবং পুলিশের মধ্যস্ততায় শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয় নার্সিং কলেজ প্রশাসন। কিন্তু প্রতিশ্রুতি না রেখে প্রায় দুই বছর ধরে টাকা ফেরত দেয়ার নামে নয়ছয় করছে কলেজ কর্তৃপক্ষ।

    শিক্ষার্থীদের অভিযোগ, ইতোপূর্বে টাকা ফেরত দেয়ার কথা থাকলে এখন তা অস্বীকার করছে। এমনকি টাকা ফেরত না দিয়ে তা সমতার মাধ্যমে সমাধানের কথা বলছে। আমরা সেই প্রস্তাব মেনে নিয়েছি। কিন্তু এ বিষয়ে আমরা কলেজ প্রশাসনের কাছে লিখিত চেয়েছি। সেটা তারা দিচ্ছে না।

    আজ (সোমবার) যখন এ বিষয়ে লিখিত চাইলাম তখন অধ্যক্ষ আমাদের সাথে নানাভাবে টালবাহানা শুরু করে। আমরা প্রতিষ্ঠান চেয়ারম্যান জহিরুল ইসলামকে এনে দিতে বলেছি, কিন্তু সেও আমাদের কাছে আসছে না। শিক্ষার্থীদের ধারনা পাওনা ২৭ লাখ টাকা আত্মসাত করতেই কলেজ কর্তৃপক্ষ এমন নয়ছয় শুরু করেছে। তাই বিকেল সাড়ে টার দিকে তিন শিক্ষককে ভেতরে রেখে কলেজের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

    বরিশাল নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মমতাজ বলেন, ভর্তির সময় ক্লিনিক্যাল প্রশিক্ষণের জন্য একটা টাকা নেয়া হয়েছিল। এটা শিক্ষার্থীরা দেখে শুনেই দিয়েছিল। এখন সেই টাকা ফেরত চাচ্ছে। গত তিনদিন আগে তাদের পাওনার বিষয়টি সমতা করা হয়েছে। তারা এখন প্রতিষ্ঠান চেয়ারম্যানের সাথে কথা বলতে চায়। শিক্ষার্থীরা এসে আমাকে সেটাই জানিয়েছে। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হচ্ছে।

    বিভিন্ন সূত্র নিশ্চিত করে বরিশাল ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিকলীগের নেতা। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ তার বিরুদ্ধে মামলাও রয়েছে।

    তাছাড়া ইতোপূর্বে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল জহির ও তার স্ত্রীর বিরুদ্ধে। সম্প্রতি নিজের মালিকানাধীন রাজধানী নার্সিং কলেজের শিক্ষিকার সাথে পরকিয়া করে বিয়ে করেন তিনি। সেই ঘটনায় শিক্ষিকার স্বামী তাদের বিরুদ্ধে মামলা করেছেন ঝালকাঠি আদালতে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    • বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    • মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    • ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বরিশালে তথ্যমন্ত্রী
    • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি!
    • বরিশাল বিএম কলে‌জ হো‌স্টেলের ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালে স্কুলের টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের রহস্য উন্মোচন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    • মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    • বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    • লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    • মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    • ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বরিশালে তথ্যমন্ত্রী
    • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি!
    • বরিশাল বিএম কলে‌জ হো‌স্টেলের ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালে স্কুলের টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের রহস্য উন্মোচন
    • বরিশালে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    •  মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    •  বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    •  লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    •  মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    •  ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    •  মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    •  বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    •  লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    •  মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা