১লা আগস্ট, ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    তৃণমূলে উচ্ছ্বাস

    নতুন নেতৃত্বের অপেক্ষায় বরিশাল ছাত্রদল

    নিজেস্ব প্রতিবেদক | ১১:৪৫ মিনিট, এপ্রিল ২৭ ২০২৬

    মির্জা রিমন ॥ বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এমন জোরালো ইঙ্গিতকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মাঝে বইছে নতুন উদ্দীপনার স্রোত। সম্ভাব্য কমিটি ঘোষণার খবরে রাজনীতির মাঠে ফিরে এসেছে পুরনো উচ্ছ্বাস, একই সঙ্গে বেড়েছে নেতৃত্বের প্রতিযোগিতা। কাঙ্খিত পদ পেতে পদপ্রত্যাশীরা জোরদার করেছেন যোগাযোগ, লবিং-তদবির এবং সাংগঠনিক তৎপরতা।

    দলীয় সূত্র মতে, বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান কমিটি দীর্ঘদিন আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর কমিটি গঠনের নিয়ম থাকলেও প্রায় আট বছর ধরে নতুন কমিটি না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। এতে নতুন নেতৃত্ব বিকাশের সুযোগও বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।

    সর্বশেষ ২০১৮ সালে কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল জেলা ও মহানগরে ৫ সদস্যের ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা করে। জেলা কমিটিতে মাহাফুজুল আলম মিঠুকে সভাপতি, তারেক আল ইমরানকে সিনিয়র সহসভাপতি, কামরুল আহসানকে সাধারণ সম্পাদক, তৌফিকুল ইসলাম ইমরানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোহেল রাঢ়ীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। একইভাবে মহানগর কমিটিতে মো. রেজাউল করিম রনিকে সভাপতি, তরিকুল ইসলাম তরিককে সিনিয়র সহসভাপতি, মো. হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান তানজিলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং এনামুল হক তাসনিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এই ‘সুপার ফাইভ’ কমিটিকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলেও পরে ২০২২ সালে জেলা ছাত্রদলের ৪৮৭ সদস্য এবং মহানগর ছাত্রদলের ৪৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়, যা বর্তমানে কার্যকর রয়েছে।

    দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদল নেতৃত্ব গত কয়েক মাস ধরে বরিশালের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করছে। তৃণমূলের মতামত, সাবেক নেতাদের মূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের চেষ্টা চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য একাধিক নাম আলোচনায় রয়েছে।

    জেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন সহসভাপতি তারেক আল ইমরান, নাইমুল হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান এবং সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী। এর মধ্যে তৌফিকুল ইসলাম ইমরান প্রতিযোগীতায় অনেকটা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আ. কাদের, সদস্যসচিব আলামিন মৃধা এবং জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনের নাম শোনা যাচ্ছে। তবে সবুজ আকন পূর্বে দলীয় পদ থেকে বহিষ্কৃত হওয়ায় মূল প্রতিযোগিতা এখন আ. কাদের ও আলামিন মৃধার মধ্যে সীমাবদ্ধ এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

    অপরদিকে মহানগর ছাত্রদলের সভাপতি পদে বর্তমান সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম তরিক, সহসভাপতি মুশফিকুর রহমান ওভি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাসনিমের নাম আলোচনায় রয়েছে। এদের মধ্যে তরিক ও তাসনিম তুলনামূলকভাবে এগিয়ে আছেন বলে জানা গেছে। সাধারণ সম্পাদক পদে সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদ হোসেন আবীর এবং বিএম কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস তালুকদারের নাম শোনা যাচ্ছে। তবে মহানগর সাধারণ সম্পাদক এই পদের জন্য তানজিলের অবস্থান শক্ত বলে মনে করা হচ্ছে।

    এদিকে, কমিটি ঘোষণার সম্ভাব্য খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পদপ্রত্যাশীরা নিজেদের অবস্থান শক্ত করতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়িয়েছেন। কেউ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, আবার কেউ স্থানীয় প্রভাবশালী নেতাদের সমর্থন পেতে সক্রিয় হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের কর্মকা- তুলে ধরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন অনেকে।

    এ বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, “দীর্ঘদিন পর বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সম্ভাবনা তৈরি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্দীপনা বেড়েছে। আমরা প্রত্যাশা করি, কেন্দ্রীয় নেতৃত্ব ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতাদের মূল্যায়ন করবে। একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী কমিটি গঠিত হলে ছাত্রদল নতুন করে সংগঠিত হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

    একই কথা বলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম তরিক। তিনি বলেন, “কমিটি ঘোষণার সম্ভাবনাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীরা একটি কার্যকর নেতৃত্বের অপেক্ষায় ছিলেন। আমরা বিশ্বাস করি, কেন্দ্র এমন একটি কমিটি উপহার দেবে যেখানে মেধা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার যথাযথ মূল্যায়ন হবে। নতুন নেতৃত্ব আসলে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল আরও শক্তভাবে ভূমিকা রাখতে পারবে।” তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ ছাত্রদলই পারে বরিশালে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে। তাই যেই নেতৃত্বই আসুক, সবাইকে নিয়ে একসাথে কাজ করার মানসিকতা থাকতে হবে।”

    সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. আবির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মহানগরে কার্যকর কোনো কমিটি নেই। এখন অছাত্রদের অন্তর্ভুক্তির চেষ্টা চলছে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, আন্দোলনে সক্রিয় না থাকা ব্যক্তিরা যেন কমিটিতে স্থান না পান, সে দাবিতেই তাঁদের।

    এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “ছাত্রদল আমাদের দলের একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা প্রত্যাশা করি, কেন্দ্রীয় নেতৃত্ব এমন একটি কমিটি গঠন করবে, যেখানে ত্যাগী, মেধাবী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে।”

    তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদলের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর ছাত্রদল গড়ে উঠলে তা শুধু সংগঠনকেই নয়, বরং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করবে। তাই নতুন কমিটি ঘোষণার পর সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

    এদিকে তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করছেন, দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠিত হলে সংগঠনটি নতুন গতি পাবে। তারা চান, পরীক্ষিত, ত্যাগী ও সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হোক, যাতে ছাত্রদল বরিশালে আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    • বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    • মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    • ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বরিশালে তথ্যমন্ত্রী
    • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি!
    • বরিশাল বিএম কলে‌জ হো‌স্টেলের ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালে স্কুলের টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের রহস্য উন্মোচন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    • মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    • বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    • লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    • মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    • ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বরিশালে তথ্যমন্ত্রী
    • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি!
    • বরিশাল বিএম কলে‌জ হো‌স্টেলের ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালে স্কুলের টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের রহস্য উন্মোচন
    • বরিশালে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    •  মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    •  বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    •  লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    •  মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    •  ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    •  মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    •  বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    •  লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    •  মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা