১৭ই সেপ্টেম্বর, ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরগুনা

    বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৪৬ মিনিট, মার্চ ০২ ২০২৬

    বরগুনায় এক হাজার ৬৫০ বস্তা সিমেন্টবোঝাই কার্গো জাহাজ ডুবে যাওয়ার তিনদিন পার হলেও এখনো উদ্ধার হয়নি ডুবে থাকা জাহাজটি। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও ক্ষতিপূরণ নিয়ে বিরোধের জেরে উদ্ধার কার্যক্রমে গড়িমসি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    নৌযানটি ডুবে থাকায় খাকদন নদীতে চলাচলরত ছোট-বড় নৌযানের ক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে নৌবন্দরের ৩০০ মিটারের মধ্যে পণ্যবাহী কার্গো ডুবির ঘটনা ঘটলেও এ বিষয়ে নীরব নৌবন্দর কর্তৃপক্ষ।

    রোববার (১ মার্চ) কার্গো জাহাজটির মালিক ও মাঝি মো. শমসের ঘরামী অভিযোগ করেন, সিমেন্ট ব্যবসায়ী মো. ইউনুস খান ক্ষতিপূরণ না পাওয়ায় তিনি কার্গোটি উদ্ধারে বাধা দিচ্ছেন। এছাড়াও ওই ব্যবসায়ী বরগুনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বরগুনা পৌর শহরের নদীবন্দর এলাকার কাঁচাবাজার সংলগ্ন খাকদন নদীতে নোঙর করা অবস্থায় ‘এমভি মা-বাবার দোয়া’ নামের কার্গো জাহাজটি ডুবে যায়। গভীর রাতে ঘটনাটি ঘটায় তাৎক্ষণিক বিষয়টি তেমন জানাজানি হয়নি।

    খোঁজ নিয়ে জানা যায়, বরগুনার ‘অগ্রণী ট্রেডার্স’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মো. ইউনুস খান এক হাজার ৯০০ বস্তা বসুন্ধরা সিমেন্ট পরিবহনের জন্য ‘এমভি মা-বাবার দোয়া’ নামের একটি ছোট কার্গো জাহাজের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরে বাগেরহাটের মোংলা থেকে সিমেন্টবোঝাই করে জাহাজ চালিয়ে বৃহস্পতিবার বরগুনার পণ্য পরিবহন ঘাটে আসেন জাহাজ মালিক শমসের ঘরামী।

    এরপর জাহাজ থেকে সিমেন্ট মালিকের ঘাট শ্রমিকরা ২৫০ বস্তা সিমেন্ট উত্তোলনের পর কাজ বন্ধ রাখেন। পরে ওইদিন দিবাগত রাত ৩টার দিকে বাকি এক হাজার ৬৫০ বস্তা সিমেন্টসহ ঘাটে নোঙর করা জাহাজটি ডুবে যায়।

    ডুবে যাওয়া জাহাজের মালিক ও মাঝি শমসের ঘরামী বলেন, জাহাজ নিয়ে ঘাটে এসে সিমেন্ট মালিককে জানালে শ্রমিকরা সিমেন্ট উত্তোলন শুরু করেন। অন্য সকল জায়গায় একদিনের মধ্যে জাহাজ খালি করা হলেও এখানে প্রথমদিন জাহাজের সামনে থেকে ২৫০ বস্তা সিমেন্ট উত্তোলন করায় পেছনের দিকে বেশি ওজন থেকে যায়। পরে তাদের বিষয়টি জানালে পেছন থেকে বস্তা সরিয়ে সামনের দিকে সমান করার কথা বললেও তারা তা করেনি। পরে আমি জাহাজে থাকাকালীন রাত তিনটার দিকে জাহাজটি ডুবে যায়।

    তিনি আরও বলেন, অন্য আরেকজনের সঙ্গে আমি টাকা ঋণ নিয়ে জাহাজটি নির্মাণ করেছি। এখন একদিকে জাহাজটি উদ্ধার করার সামর্থ্যও আমার নেই, অপরদিকে সিমেন্ট মালিক মো. ইউনুস খান থানায় একটি অভিযোগ করেছেন। এছাড়াও ক্ষতির বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত জাহাজ উদ্ধার করা যাবে না বলেও জানিয়েছেন সিমেন্ট মালিক।

    ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধারে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সিমেন্ট ব্যবসায়ী মো. ইউনুস খান বলেন, সম্পূর্ণ মাঝির গাফিলতির কারণে জাহাজটি ডুবে গেছে। বিষয়টি থানায় অবহিত করেছি। থানা থেকে বলা হয়েছে, উদ্ধারের আগে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করেন। জাহাজের ভেতরে যে বস্তাগুলো আছে তা কী করবেন, কোথায় ফেলবেন সে সিদ্ধান্ত নেন। আমি এ আলোচনার জন্য তাদের ডেকেছি, কিন্তু তারা আসেনি। তবে ডুবে যাওয়া জাহাজটি উঠাতে আমরা কখনো কাউকে নিষেধ করিনি। আমি চাই জাহাজ ওঠানোর পর প্রয়োজনে একটি নির্দিষ্ট জায়গায় রেখে, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে একটি সুষ্ঠু সমাধান করা হোক। জাহাজে থাকা সিমেন্ট ডুবে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

    ডুবে থাকা জাহাজটির কারণে ঘাট ও চলাচলরত নৌযান ঝুঁকিতে রয়েছে জানিয়ে বরগুনা বাজার শ্রমিক সমিতির সভাপতি মো. জালাল মোল্লা বলেন, সিমেন্ট ব্যবসায়ী মো. ইউনুস খান থানায় অভিযোগ করলেও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তিনি জাহাজটি উদ্ধার করতে দিচ্ছেন না। তিনদিন ধরে জাহাজটি ঘাট এলাকায় ডুবে আছে। প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মালামাল নিয়ে ছোট-বড় নৌযান এ ঘাটে আসে। জাহাজটি ঘাট ও নদীর মাঝখানে ডুবে থাকায় যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

    বরগুনা নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, কার্গো জাহাজ ডুবির বিষয়টি আজ আমাকে অবহিত করা হয়েছে। এর আগে জানানো হয়নি। এছাড়াও তারা নিজেরা জাহাজটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জেনেছি। তবে অন্য সব নৌযান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডেকে কথা বলে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। পণ্য মালিকের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। জাহাজ মালিকের সঙ্গেও কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    • বরগুনায় বিদ্যালয়ে আগুন আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী, ছুটি ঘোষণা
    • আমতলীতে ৪০০ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
    • নদীর তীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
    • বরগুনায় সাড়ে ১২ কোটি টাকার কাজে অনিয়ম, ধসে পড়ল আরসিসি প্ল্যাটফর্ম
    • জনবল সংকটে ভুগছে বরগুনা জেনারেল হাসপাতাল, ব্যাহত চিকিৎসাসেবা
    • আমড়া-লেবু দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    • বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    • বরিশালের সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি টাকার প্রকল্প গ্রহন
    • পোনাবালিয়ায় পাঁচ খাল পুনঃখননে স্বস্তিতে কয়েক হাজার কৃষক
    • বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী
    • কুয়াকাটায় ২ কেজির ইলিশ বিক্রি ৭২০০ টাকায়
    • ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ
    • ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে’: গণপূর্ত প্রতিমন্ত্রী
    • উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রতর অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি দুদকে!
    • ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, বিসিসির অভিযানে জরিমানা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    •  বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    •  বরিশালের সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি টাকার প্রকল্প গ্রহন
    •  পোনাবালিয়ায় পাঁচ খাল পুনঃখননে স্বস্তিতে কয়েক হাজার কৃষক
    •  বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী
    •  আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    •  বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    •  বরিশালের সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি টাকার প্রকল্প গ্রহন
    •  পোনাবালিয়ায় পাঁচ খাল পুনঃখননে স্বস্তিতে কয়েক হাজার কৃষক
    •  বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী