বরিশাল
বরিশালে সৌন্দর্যের প্রতীক জুলাই স্মৃতিস্তম্ভ
বরিশাল নগরীর আমতলা পানির ট্যাংকি মোড়ে স্বাধীনতা পার্কের দক্ষিণ পাশে গড়ে তোলা হয়েছে জুলাই স্মৃতি স্তম্ভ। নানা শ্লোগান লেখনীতে ভরপুর এই স্তম্ভটি যেন একটি সৌন্দর্যের প্রতীক।
২০২৫ সালের ৫ আগস্ট এখানে সবুজ বনায়ন কর্মসূচি ও দেয়ালচিত্র করা হয়। বরিশাল জেলা পরিষদের অর্থায়নে তৎকালীন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এ কার্যক্রমের উদ্বোধন করেন। তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও শহীদদের স্মরণে এসব স্থাপন করা হয়। পাশের দেয়ালে জুলাইয়ে আলোচিত ঘটনাবলির দৃশ্য এবং আবেগময় শ্লোগানগুলো লেখা রয়েছে। অনেকেই দাড়িয়ে দাড়িয়ে এগুলো দেখে স্মৃতিচারণ করেন।
ছাত্র জনতার ওপর স্বৈরাচারী সরকারের অ্যাকশনের কিছু অমানবিক চিত্র দেখে অনেকে আঁতকে ওঠেন। স্মৃতিস্তম্ভের পাশে ঘুরতে আসা একজন ছাত্র বলেন, জুলাই একটি চেতনা, জুলাই একটি ইতিহাস। এই ইতিহাস সংরক্ষণে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। তাছাড়া স্বল্প পরিসরে এখানে স্থাপনা গড়া হয়েছে। জুলাইকে ঘিরে একটি বড় প্রকল্প বরিশালে স্থাপনের দাবি করছি।


