১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    ধর্ম

    রমজান প্রস্তুতি : রমজানের দ্বারপ্রান্তে রজবের আহ্বান

    দেশ জনপদ ডেস্ক | ৯:১৪ মিনিট, ডিসেম্বর ২২ ২০২৫

    বাংলাদেশের ক্যালেন্ডার তথ্য মতে আজ ১৪৪৭ হিজরির রজবের ১ম দিন। মুসলিম জীবনে এই রজব মাসের অনেক গুরত্ব ও তাৎপর্য রয়েছে। কারণ প্রতিটি কাজের যেমন একটি বিশেষ সময় বা মৌসুম থাকে; তেমনি মুমিন জীবনে ইবাদতের কিছু বিশেষ মৌসুম রয়েছে। যে মৌসুমগুলোতে একজন মুমিন অল্প আমলেও অধিক সাওয়াবের অধিকারী হতে পারেন।

    তার মধ্য থেকে একটি অন্যতম মাস হলো রজব মাস। মহান আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস ১২টি, তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস, এটাই প্রতিষ্ঠিত দ্বিন। কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না।’ (সুরা : তাওবাহ, আয়াত : ৩৬)

    এখানে চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। বিদায় হজের সময় মিনা প্রান্তরে প্রদত্ত খুতবায় রাসুল (সা.) সম্মানিত মাসগুলোকে চিহ্নিত করে বলেন, ‘তিনটি মাস হলো ধারাবাহিক—জিলকদ, জিলহজ ও মহররম, অন্যটি হলো রজব।’ (বুখারি, হাদিস : ৩১৯৭, মুসলিম, হাদিস : ১৬৭৯)

    অন্য এক হাদিসে আবু বাকরাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই সময় আবার ঘুরে তার নির্দিষ্ট পদ্ধতিতে ফিরে এসেছে। যে পদ্ধতিতে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনের মতো। মাসের সংখ্যা ১২টি। তার মধ্যে চারটি হচ্ছে—হারাম মাস। তিনটি পর পর জিলকদ, জিলহজ ও মহররম। আর হচ্ছে মুদার গোত্রের রজব মাস, যা জুমাদা আস-সানি ও শাবান মাসের মাঝখানে থাকে।’ (বুখারি, হাদিস : ৪৬৬২, মুসলিম, হাদিস : ১৬৭৯)

    আয়াতে বর্ণিত ‘কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না’ প্রসঙ্গে মুফাসসিররা বলেন, এই মাসগুলোতে কোনো ধরনের যুদ্ধবিগ্রহ, পারস্পরিক সংঘাত ও একে অন্যকে অবৈধ পন্থায় ঠকানো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এখানে রজব মাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এর ঠিক একটি মাস পরেই আসছে মুমিন জীবনে ইবাদতের সবচেয়ে বড় উপলক্ষ রমজান মাস।

    কাজেই রমজান মাসে নিজের আত্মিক পরিশুদ্ধি আনয়ন করে যথাযথভাবে ইবাদতে নিবেদিত হওয়ার জন্য রজব মাস থেকে একটু একটু করে সব ধরনের অন্যায়, অনাচার আর নৈতিকতা বিবর্জিত বিষয়াদি পরিত্যাগ করে, বেশি বেশি নফল ইবাদত যেমন দান, সদকা, নফল নামাজ আর বেশি বেশি করে আল্লাহর স্মরণকে সঙ্গী করে রমজানের প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হয়েছে।

    রজব মাসে উপনীত হওয়ার পর থেকেই বেশি বেশি করে রমজান প্রাপ্তি ও রজব এবং শাবান মাসে বরকত লাভের দোয়া করতে বলা হয়েছে।

    হজরত আনাস (রা.) সূত্রে বর্ণিত, যখন রজব মাস শুরু হতো, রাসুল (সা.) তখন এ দোয়াটি পড়তেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান।’ অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন।’ (আলমুজামুল আওসাত, হাদিস : ৩৯৩৯)

    এ ছাড়া আমরা রজব ও শাবান মাসে প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতে পারি, এর দ্বারা রাসুল (সা.)-এর একটি সুন্নত পালনের সঙ্গে সঙ্গে রমজানের দীর্ঘ একটি মাস রোজা পালনের বড় ধরনের একটি প্র্যাকটিসও হয়ে যাবে। যাতে করে রমজানের ফরজ রোজাগুলো পালন আমাদের জন্য সহজতর মনে হবে।

    কাজেই রজব মাসের শিক্ষা হলো আমরা যেন এখন থেকেই নিজেদের লাগামকে টেনে ধরি। আমাদের ভাষা আর আমাদের আচরণ যেন আমরা ঠিক করে নিই। আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়। কারণ এখন থেকেই ইবাদতের চূড়ান্ত মৌসুম রমজানের শতভাগ প্রাপ্তি অর্জনের প্রস্তুতি গ্রহণের সময়।

    পাশাপাশি রজব মাসকে ঘিরে কিছু কুসংস্কারও আছে, যেমন রজব মাসে হাজারি রোজা বলতে কোনো রোজা নেই। এটি বানোয়াট। (কিতাবুল মাওদুয়াত, ইবনুল জাওজি : ২/২০৮, তালখিসুল মাওদুয়াত, পৃষ্ঠা ২০৯, তাজকিরাতুল মাওজুয়াত, পৃষ্ঠা ১১৬, আল আসারুল মারুপা, পৃষ্ঠা-৫৮)

    এ ছাড়া জাহেলি যুগে এ মাসে পশু জবাই করে বিশেষ খাবারের ব্যবস্থা করা হতো, যাকে ‘আতিরা’ বলা হতো। রাসুল (সা.) এ ধরনের কুসংস্কার থেকে বিরত থাকার আদেশ করেছেন। (বুখারি, হাদিস : ৫৪৭৩)

    তাই রজব মাস ঘিরে এ ধরনের কোনো কুসংস্কারে লিপ্ত হওয়া যাবে না। অনেকের মধ্যে আবার সন্দেহ কাজ করে এই মাসে বিয়েশাদি করা যাবে কি না? রজব মাসে বিয়েশাদি নিষিদ্ধ এমন কোনো নির্দেশনা কোরআন-হাদিসে পাওয়া যায় না। তাই এ ধরনের প্রশ্ন করাই অবান্তর।

    আসুন! পবিত্র রজব মাসে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি। সব কুসংস্কার থেকে বিরত থাকি। যদি কোনোভাবে সম্ভব হয়, আমাদের দুনিয়াবি কাজগুলোও এই মাসে গুছিয়ে ফেলি, যাতে পবিত্র রমজানে আমরা আল্লাহর ইবাদতে বেশি সময় দিতে পারি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
    • পবিত্র শবে বরাত আজ
    • রমজান প্রস্তুতি : রমজানের দ্বারপ্রান্তে রজবের আহ্বান
    • ঐতিহ্যবাহী চরমোনাইর মাহফিল আজ থেকে শুরু
    • ধর্মীয় অনুভূতিতে আঘাত : মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ
    • বরিশালে দুর্গোৎসব উদযাপনে মন্দির গুলোতে চলছে শেষ প্রস্তুতি
    • দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি, মৃত্যু ৪৪ জনের
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    • বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    • শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    • আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    • বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন
    • পিরোজপুরে পৃথক অটোরিকশার ধাক্কায় নিহত ২
    • ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে
    • জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
    • পিরোজপুরে ঢাক-ঢোল বাজিয়ে জমি বুঝে নিল মালিকপক্ষ
    • যুবকের পেট থেকে ২২ শ ইয়াবা উদ্ধার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    •  বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    •  শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    •  আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    •  বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন
    •  ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন
    •  বরিশালে দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, থানায় মামলা
    •  শিক্ষার্থীদের যেসব ফি দিতে হবে না শিক্ষাপ্রতিষ্ঠানকে
    •  আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল
    •  বরিশালে সাবেক এমপিসহ আ.লীগের তিন নেতার জামিন