১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল সদর

    বরিশাল জিলা স্কুল কোচিং সেন্টারের কাছে ভাড়া

    নিজেস্ব প্রতিবেদক | ৭:৪০ মিনিট, নভেম্বর ২৮ ২০২৫

    • প্রধান শিক্ষকের বিরুদ্ধে সমালোচনার ঝড়
    • প্রশাসকের কঠোর অবস্থান

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জিলা স্কুলের ভবন ভাড়া দিয়ে বেসরকারি কোচিং সেন্টারের মডেল টেস্ট আয়োজনের ঘটনায় নতুন করে বিতর্কের মুখে পড়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নুরুল ইসলাম। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নগরীর পরিচিত কোচিং ‘রেটিনা’কে বিদ্যালয়ের ভবন ভাড়া দিয়ে মডেল টেস্ট গ্রহণের অনুমতি দিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় অভিভাবক, শিক্ষার্থী ও নগরবাসীর মধ্যে।

    আজ শুক্রবার, ২৮ নভেম্বর সকাল থেকেই বরিশাল জিলা স্কুল ক্যাম্পাসে ভিড় জমে চিকিৎসা শিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। রেটিনা কোচিং সেন্টারের আয়োজনে প্রায় চার শতাধিক পরীক্ষার্থী অংশ নেয় ‘মেডিকেল মডেল টেস্ট’এ। বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলা ও তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এ সময় বিদ্যালয়ের গেটের সামনে বসানো হয় ‘রেটিনা ডক্টরস হান্ট হেল্প ডেক্স’। এত বিশাল আয়োজনের জন্য ওই কোচিং সেন্টারের কাছে বিদ্যালয় ভবন ভাড়া দিয়েছেন প্রধান শিক্ষক। স্থানীয় অনেকেই বিষয়টিকে অস্বাভাবিক ও সরকারি প্রতিষ্ঠানের অপব্যবহার হিসেবে দেখছেন। নগরবাসীর প্রশ্ন, “সরকারি স্কুলের ভবন কি এভাবে বাণিজ্যিক কোচিং সেন্টারের কাছে ভাড়া দেওয়া যায়?”

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “এর আগেও অন্য প্রতিষ্ঠানে চাকরির সময় ভাড়া দিয়েছি। তাতে কোনো দোষ হয়নি। এখন দিলে সমস্যা কোথায়? সরকারি নিয়মে নিষেধ আছে কি না, তা আমার জানা নেই। কোচিং কর্তৃপক্ষ অনুরোধ করেছিল, তাই অনুমতি দিয়েছি। হয়তো ভুল হয়ে থাকতে পারে।” তার এমন বক্তব্য আরও সমালোচনার জন্ম দিয়েছে। শিক্ষাখাত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান শিক্ষক দায়িত্বশীল অবস্থানে থেকেও নিয়মকানুন সম্পর্কে ‘অজ্ঞতা’ দেখানো অত্যন্ত উদ্বেগজনক।

    এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানান, “কোনো কোচিং সেন্টারের মডেল টেস্ট গ্রহণের জন্য সরকারি বিদ্যালয় ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ বিধিবহির্ভূত। বিষয়টি আমি এখনই দেখছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” জেলা প্রশাসনের এমন অবস্থান প্রধান শিক্ষকের সিদ্ধান্তের বৈধতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

    এ বিষয়ে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম বলেন, সরকারি বিদ্যালয়কে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে ব্যবহারের অনুমতি দেওয়া হলে এটি শিক্ষার পরিবেশ, স্বচ্ছতা ও সরকারি সম্পদের মর্যাদা ক্ষুণ্ন করে। তিনি বলেন, সরকারি স্কুলের ক্যাম্পাস ও ভবন ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা রয়েছে। কোচিং বাণিজ্যের সঙ্গে সরকার সরাসরি বিরোধী অবস্থানে থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকের এমন সিদ্ধান্ত নীতিগতভাবেই প্রশ্নবিদ্ধ।

    সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা। অনেকেই লিখছেন “বিদ্যালয়ের মাঠে কোচিং সেন্টারের ব্যানার ফেস্টুন, হেল্পডেস্ক এসব কীভাবে অনুমতি পেল?” অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গণমানুষের সম্পদ। তা ভাড়া দিয়ে বাণিজ্যিক ব্যবহার নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নীতিমালায় সরকারি বিদ্যালয় কলেজের ভবন বা অবকাঠামো কোনো ধরনের লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার অনুমতি নেই। বিশেষ করে কোচিং সেন্টারকে বিদ্যালয় ব্যবহারের সুযোগ দেওয়া নিষেধ। অতীতে এ ধরনের ঘটনায় বেশ কয়েকজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নজিরও রয়েছে। এ বিতর্কের পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় এবং এমন অনিয়ম ঠেকাতে কী নতুন নির্দেশনা আসে তা এখন শিক্ষাঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • পদ্মফুল আকৃতির দৃষ্টিনন্দন ‘লোটাস লাইটে’ সৌন্দর্য বেড়েছে বরিশাল নগরীর চৌমাথা লেকের
    • সহকর্মী ও স্বজনদের অশ্রুজলে সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়
    • ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন
    • বরিশালে আবারও পলিথিনে মোড়ানো ভ্রূণ উদ্ধার
    • বরিশালে সমকাল অফিসে মিলল সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত ম’র’দে’হ
    • ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি