১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আন্তর্জাতিক

    টর্চ জ্বালিয়ে গাজা যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই সাংবাদিক নিহত

    নিজেস্ব প্রতিবেদক | ৭:৪৭ মিনিট, অক্টোবর ১৩ ২০২৫

    গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই শহরে অন্যান্য সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হামাস। এই সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাবি। ২৮ বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধ নিয়ে তাঁর ভিডিও কভারেজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন।

    গত ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই গাজায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। ওই রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে প্রেস লেখা জ্যাকেট পরা এক ব্যক্তিকে চিৎকার করে বলতে দেখা যায়, ‘যাঁদের কাছে ইন্টারনেট নেই, তাঁদের আমরা জানাচ্ছি, যুদ্ধ শেষ হয়েছে।’ পরে জানা যায়, তিনিই ছিলেন সাংবাদিক সালেহ আল জাফারাবি।

    ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা আরবি জানিয়েছে, গাজা শহরের সাবরা এলাকায় ‘সশস্ত্র মিলিশিয়ার’ গুলিতে আলজাফারাবি নিহত হন। তিনি গতকাল রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন। আল-জাজিরার সানাদ সংস্থা বিভিন্ন প্রতিবেদন ও অ্যাকটিভিস্টদের প্রকাশিত ফুটেজ যাচাই করে এর সত্যতা পেয়েছে। ‘প্রেস’ লেখা ফ্ল্যাক জ্যাকেট পরিহিত অবস্থায় একটি ট্রাকে তাঁর মরদেহ দেখা গেছে।

    ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানায়, সংঘর্ষটি হামাস নিরাপত্তা বাহিনী এবং দগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে চলছিল। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেনি। তবে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল-জাজিরা আরবিকে জানিয়েছেন, গাজা শহরে এই সংঘর্ষটি (ইসরায়েলি) দখলদারির সঙ্গে যুক্ত একটি সশস্ত্র মিলিশিয়াক ঘিরে ঘটেছিল। ওই সূত্র দাবি করে, নিরাপত্তা বাহিনী মিলিশিয়ার সদস্যদের অবরুদ্ধ করেছে এবং মিলিশিয়া সদস্যরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ গাজা থেকে গাজা শহরে ফেরা বাস্তুচ্যুতদের হত্যার সঙ্গে জড়িত ছিল।

    সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও, স্থানীয় কর্তৃপক্ষ বারবার সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত চ্যালেঞ্জিং।

    গত জানুয়ারিতে যখন সাময়িক যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, তার কয়েক দিন আগে আল-জাজিরার সঙ্গে আলাপকালে সাংবাদিক আলজাফারাবি গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এই ৪৬৭ দিনের মধ্যে আমি যেসব দৃশ্য ও পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তা আমার স্মৃতি থেকে মুছে যাবে না। আমরা যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তা আমরা কখনোই ভুলতে পারব না।’

    এই সাংবাদিক আরও জানান, তাঁর কাজের কারণে ইসরায়েলের দিক থেকে তিনি অসংখ্য হুমকি পেয়েছিলেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি প্রতি মুহূর্তে ভয়ে থাকতাম, বিশেষ করে ইসরায়েলি দখলদারির আমার সম্পর্কে যা বলছিল তা শোনার পর। আমি প্রতি সেকেন্ডে বেঁচে ছিলাম, কিন্তু জানতাম না পরের সেকেন্ডটি আমার জন্য কী নিয়ে আসবে।’

    সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত। ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ২৭০ জনেরও বেশি গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।

    আলজাফারাবির মৃত্যু এমন এক সময়ে ঘটল যখন গাজায় বর্তমান যুদ্ধবিরতি তৃতীয় দিনের মতো কার্যকর রয়েছে এবং প্রত্যাশিত জিম্মি-বন্দী বিনিময়ের প্রক্রিয়া চলছে।

    এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার মিসরের লোহিত সাগরের রিসোর্ট শহর শার্ম এল-শেখে গাজা সম্মেলনে অন্য বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হতে চলেছেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগের সূচনা করা।

    মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে, এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে গাজা উপত্যকায় যুদ্ধের অবসানকারী একটি নথি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে এই শান্তি আলোচনায় ইসরায়েল বা হামাসের কেউই প্রতিনিধি পাঠাবে না।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে
    • ধেয়ে আসছে ‘অতি শক্তিশালী’ নিনো, মারাত্মক ঝুঁকির মুখে পৃথিবী!
    • নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
    • মালয়েশিয়ায় নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭
    • কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
    • ভারতের ‘র’ চিফ পরাগ জৈন এখন ঢাকায়
    • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি