১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    লিড

    ২২ দিনের নিষেধাজ্ঞা: মা ইলিশ রক্ষায় ড্রোন বসিয়ে মেঘনায় পাহারা

    দেশ জনপদ ডেস্ক | ৫:৫১ মিনিট, অক্টোবর ০৩ ২০২৫

    মা ইলিশ রক্ষায় নদ-নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শুক্রবার মধ্যরাত থেকে। এই সময়ে যৌথ বাহিনীর সমন্বয়ে মাছ ধরা রোধই মূল উদ্দেশ্য মৎস্য অধিদপ্তরের। তবে ইলিশের খনি হিসেবে পরিচিত বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ৮২ কিলোমিটার মেঘনা নদী নিয়ন্ত্রণে প্রযুক্তির সহযোগিতা নেবে প্রশাসন। বিশেষ করে নৌ পুলিশ ও হিজলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ড্রোন উড়িয়ে নজর রাখা হবে গোটা মেঘনায়। তা ছাড়া অভিযান পরিচালনার জন্য জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে। এসব উদ্যোগে দুশ্চিন্তায় পড়েছেন জেলার ৭৯ হাজার জেলে।

    মৌসুম শেষ হলেও পেটপুরে ইলিশ খাওয়া হয়নি বরিশালের সাধারণ মানুষের। কারণ, এ বছর যেমন দাম চড়া, তেমনি আমদানিও কম। পাড়া-মহল্লায় জাটকা নিয়ে ক্রেতা ছুটলেও বড় ইলিশের দেখা মেলেনি। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বলেন, এত চেষ্টার পরও জাটকা ও মা ইলিশ রক্ষায় সফলতা আসছে না। গত বছর প্রায় ৪০ হাজার টন ইলিশ কমেছে। এবারও ইলিশের উৎপাদন কমবে বলে তিনি মনে করেন।

    প্রতিবছর বরিশাল অঞ্চলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিজলা ও মেহেন্দীগঞ্জে প্রজননক্ষম ইলিশ ধরা বন্ধে নানা কৌশল নেয় মৎস্য অধিদপ্তর। কিন্তু দেখা যায়, এ দুটি উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি কিংবা রাজনীতিবিদদের দাদনের চাপে নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে নামতে বাধ্য হন জেলেরা।

    হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, এবার দিনের বেলা জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না। রাতেও তাঁদের অভিযান চলবে। কিন্তু বিশাল মেঘনার ৮২ কিলোমিটার নিয়ন্ত্রণ করা কঠিন। কোস্ট গার্ড, নৌ পুলিশ ও র‍্যাব তাঁদের সঙ্গে যৌথ অভিযানে থাকবে। সেনাবাহিনী প্রস্তুত থাকবে অভিযানে অংশ নেওয়ার জন্য। বিশাল মেঘনা নজরে রাখার জন্য তাঁরা এবার ড্রোন বসাবেন। অন্তত চারটি ড্রোন বসিয়ে যেখানে ইলিশ ধরা হবে, সেখানে স্পিডবোট নিয়ে অভিযান চালানো হবে।

    মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, ‘আমরা মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা করেছি। দুটি স্পিডবোট দিয়ে অন্য বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চলবে। দরকার হলে সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে। থাকবেন তিনজন ম্যাজিস্ট্রেট।’

    বরিশাল নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা বলেন, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় ড্রোন দিয়ে নজর রাখা হবে।

    ২২ দিনের নিষেধাজ্ঞায় হতাশার সুর জেলেদের মধ্যে। তাঁরা জানান, সময়মতো চাল পান না। যা পান, তা-ও কম দেওয়া হয়। তা ছাড়া মহাজনের দাদনের চাপও রয়েছে।

    মেহেন্দীগঞ্জের উলানিয়ার জেলে তোফায়েল হোসেন বলেন, ‘২৫ কেজি চাল দিয়ে প্রায় এক মাস সংসার কী চলে বলেন? এই বেকার সময়ে সরকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত।’

    সদর উপজেলার চন্দ্রমোহনের টুমচরের জেলে সালাম মিয়া বলেন, এক মাসে যা ইলিশ পেয়েছেন, তাতে দাদন পরিশোধ হয় না। এখন অভিযানের সময় ঘরে বসে থাকা কষ্টকর। তাঁরা আইন মানতে চান, কিন্তু কী করে খাবেন, তার ব্যবস্থা করার দাবি জানান।

    জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ রক্ষায় তাঁরা মৎস্যপল্লিগুলোয় প্রচার এবং মৎস্যজীবী, আড়তদার ও বরফকলের মালিকদের নিয়ে সভা করেছেন। ৫৯টি ইলিশসমৃদ্ধ ইউনিয়নের টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মেহেন্দীগঞ্জ ও হিজলায় মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে থাকবে। দুষ্কৃতকারীদের ঠেকাতে মেঘনা নদীতে নজর রাখার জন্য ড্রোন ব্যবহার করা হবে। নৌ পুলিশও এই প্রযুক্তি ব্যবহার করে যেসব স্থান থেকে জেলেরা নদীতে নামার চেষ্টা করবেন, সেখানে অভিযান চালাবে।

    রিপন কান্তি জানান, মা ইলিশ নিধনকারীদের বিচারে ৩০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। জেলায় ৭৯ হাজার জেলে রয়েছেন। এর মধ্যে ৬৬ হাজার ৫২৪ জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • ৫০০ টাকা কেজি ভারত-মিয়ানমারের ইলিশ দেশে বিক্রি ১৪০০-১৮০০!
    • বরিশালে গলা ও হাত-পায়ের রগ কেটে কৃষককে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা
    • বরিশালে সমকাল অফিসে মিলল সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত ম’র’দে’হ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি