১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    হিজলায় গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা, ভোগান্তিতে গ্রাহক

    নিজেস্ব প্রতিবেদক | ১০:২০ মিনিট, সেপ্টেম্বর ০৮ ২০২৫

    বরিশালের হিজলায় চার দফা দাবিতে গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। কর্মী না থাকায় বিভিন্ন স্থানে বিকল হয়ে পড়া ট্রান্সফর্মার মেরামত করা যাচ্ছে না। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকেরা।

    হিজলা পল্লী বিদ্যুতের উপ-আঞ্চলিক কার্যালয় থেকে জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে কর্মীরা গণছুটিতে যান। কার্যালয়ের মাত্র ছয়জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত আছেন। তবে তাঁরাও বিদ্যুৎ বিভাগের কোনো কাজে অংশগ্রহণ করছেন না বলে জানিয়েছেন।

    কাউরিয়া, মেমানিয়া ও হিজলা সদরে বিদ্যুৎ সরবরাহ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে পল্লী বিদ্যুতের কার্যালয়টিতে ৫৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনই লাইনম্যান। এসব লাইনম্যান বিদ্যুতের নতুন মিটার সংযোগ, মিটার পরিবর্তন, বিকল ট্রান্সফর্মার পরিবর্তন, ছেঁড়া তার জোড়া লাগানোসহ গ্রাহকসেবার বেশির ভাগ কাজ করে থাকেন। গতকাল ১০ জন লাইনম্যান বরিশাল পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক বরাবর ছুটির আবেদন করে কার্যালয় ত্যাগ করেন। দুজন আগে থেকে ছুটিতে রয়েছেন, দুজন প্রশিক্ষণে এবং চারজন কার্যালয়ে থাকলেও কোনো কাজ করেননি।

    হিজলা পল্লী বিদ্যুৎ উপ-আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী ফাইজুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতে অব্যবস্থাপনার অবসান, বদলির নামে হয়রানি বন্ধ, অন্যায়ভাবে চাকরিচ্যুতি ও বরখাস্তদের পুর্নবহাল এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটি ও কর্মবিরতি পালন করছেন। কর্মীরা গণছুটি ও কর্মবিরতিতে থাকায় গ্রাহকদের কোনো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক গ্রাহক কার্যালয়ে উপস্থিত হয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করলেও তাঁদের সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। কর্মীরা কবে কাজে ফিরবেন, তা বলা যাচ্ছে না।

    মেমানিয়া গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক আব্দুল বাতেন বলেন, বাড়ির পাশে ট্রান্সফর্মার বিকল হওয়ায় তাঁদের এলাকায় ১০টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে। এসব বাড়ির শিশু ও বয়োজ্যেষ্ঠরা গরমে অসুস্থ হয়ে পড়েছে। ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। কবে নাগাদ বিদ্যুৎ পাওয়া যেতে পারে, তাও বলতে পারছেন না কর্মকর্তারা। এভাবে চলতে থাকলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

    কাউরিয়া বন্দরের পোলট্রি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, বাজারের একটি পোলট্রি খামারের বিদ্যুৎসংযোগ বন্ধ থাকায় সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকদের জিম্মি করে পল্লী বিদ্যুতের কর্মীরা তাঁদের দাবি আদায়ের চেষ্টা করছেন। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। গ্রাহক অসন্তোষ তীব্র পর্যায়ে পৌঁছলে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে।

    এ ব্যাপারে জানতে চাইলে হিজলা উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শ্যামল মণ্ডল জানান, পল্লী বিদ্যুতের গ্রাহকসেবার মূল চালিকাশক্তি হচ্ছেন লাইনম্যান। তাঁরা অনুপস্থিত থাকায় সেবা দিতে না পারায় গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ১৮ জন লাইনম্যানের মধ্যে ১০ জন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) বরাবর ছুটির আবেদন করে গণছুটি কর্মসূচি পালন করছেন। এ ছাড়া অন্য কাজে যোগদান করছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ছুটিতে থাকা কর্মীদের কাজে ফিরিয়ে গ্রাহকসেবা দেওয়ার চেষ্টা চলছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি