১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ঝালকাঠি

    ঝালকাঠি হাসপাতাল: কাজে আসছে না ৯ তলা ভবন

    নিজেস্ব প্রতিবেদক | ৭:৪৫ মিনিট, সেপ্টেম্বর ০৬ ২০২৫

    ঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভবনে নানা সংকটের মধ্য দিয়ে চলছে চিকিৎসাসেবা।

    জানা গেছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন সংসদ সদস্য আমির হোসেন আমু হাসপাতালটির উদ্বোধন করেছিলেন।

    গণপূর্ত বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে ৫০ শয্যা নিয়ে চালু হয় ঝালকাঠি সদর হাসপাতাল। ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত হয়। ২০১৮ সালে ২৫০ শয্যায় রূপান্তরের জন্য ৯ তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৩৪ কোটি ৮০ লাখ টাকা। পরে নকশা পরিবর্তন করায় ব্যয় বেড়ে দাঁড়ায় ৭০ কোটি ৯১ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। এ ছাড়া ২০২৩ সালে ৫ কোটি টাকা বরাদ্দে সার্ভিস ভবনের কাজ শুরু হয়। কিন্তু লিফট, বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় চালু হয়নি।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত বিভাগের একজন কর্মকর্তা জানান, বিদ্যুৎ, পানি, অক্সিজেন প্ল্যান্ট ও জেনারেটর স্থাপনের সব কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নতুন ভবন বুঝে না নেওয়ায় বিদ্যুতের সংযোগ চালু করা হয়নি। কারণ সংযোগ চালু করা হলে তার পরবর্তীকালে বিদ্যুৎ বিল কে বহন করবে, তা নির্ধারণ করা হয়নি। হাসপাতাল বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু চালুর জন্য প্রস্তুতি রয়েছে।

    গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতাল ভবনে স্থাপনের জন্য চারটি লিফট কেনার জন্য প্রকল্পের পরিকল্পনায় (ডিপিপি) বরাদ্দ ধরা ছিল ৪ কোটি টাকা। লিফট স্থাপনের জন্য পাঁচবার দরপত্র আহ্বান করা হলেও ঠিকাদারদের দর বেশি হওয়ায় তা বাতিল হয়। সম্প্রতি চারটি লিফটের জন্য ৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে।

    হাসপাতালটির নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কহিনুর এন্টারপ্রাইজের প্রকল্প প্রকৌশলী মো. হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের সব কাজ সম্পন্ন হয়েছে। কাজ শেষ করার পরও ভবনটি কর্তৃপক্ষ বুঝে নেয়নি। ফলে ভবনের অনেক জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

    এদিকে বর্তমানে ১০০ শয্যার হাসপাতালে ১৬ চিকিৎসা কর্মকর্তা থাকার কথা থাকলেও আছেন মাত্র চারজন। বেলা ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত জরুরি বিভাগ চালাতে হচ্ছে মাত্র দুজন চিকিৎসক দিয়ে। নেই শিশু, চক্ষু, দন্তসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক।

    ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা অশোক কুমার বলেন, ‘সামান্য অসুস্থতা নিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে গেলেও চিকিৎসকেরা রোগীকে বরিশালে পাঠিয়ে দেন। এমনকি সরকারি ওষুধও পর্যাপ্ত পাওয়া যায় না। বেশির ভাগ বাইরে থেকে কিনতে হয়।’

    সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, ‘জেলায় একটি মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প পাস হলেও তা অন্য জেলায় স্থানান্তর হয়ে যায়। এ ছাড়া ২৫০ শয্যার নতুন হাসপাতাল ভবন অচল। ডাক্তার ও যন্ত্রপাতির সংকট। সব মিলিয়ে ঝালকাঠিবাসীর স্বাস্থ্যসেবা ভঙ্গুর। প্রতিদিন শত শত রোগী বরিশাল যেতে বাধ্য হচ্ছেন। নতুন ভবনে অবিলম্বে লিফট স্থাপন, চিকিৎসক নিয়োগ ও অবকাঠামোগত ঘাটতি পূরণের দাবি জানাই।’

    গণপূর্ত বিভাগ ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী মো. আমানউল্লাহ সরকার বলেন, ‘পুরোনো ভবন থেকে নতুন ভবনে হাসপাতাল স্থানান্তর না হওয়ার মূল কারণ লিফট স্থাপন। বাজেট কম থাকায় প্রক্রিয়া আটকে আছে। বরাদ্দ পেলেই দরপত্র আহ্বান করা হবে।’

    হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার বলেন, ‘হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এর কার্যক্রম শুরু করার জন্য ৯ তলা ভবন নির্মাণ করা হয়। কিন্তু লিফট স্থাপন না হওয়ায় সেখানে কার্যক্রম শুরু করা যায়নি। ওয়ার্ড ও কেবিনগুলো সপ্তম ও অষ্টম তলায় করা হয়েছে। নবম তলায় রয়েছে আইসোলেশন, ডায়ালাইসিস ও অপারেশন থিয়েটার। রোগীরা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন না।’

    মাসুম ইফতেখার আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে গণপূর্ত বিভাগের সঙ্গে আলোচনা করেছি। তাঁরা জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন। বরাদ্দ পেলেই দ্রুত লিফট স্থাপন করা হবে। এ ছাড়া চিকিৎসক সংকটও বড় সমস্যা। বিশেষায়িত চিকিৎসক না থাকায় অনেক রোগীকে বরিশালে পাঠাতে হচ্ছে। তবে সীমিত জনবল নিয়েও আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
    • ২,৫০০ টাকা জরিমানার প্রতিবাদে ঝালকাঠিতে অটোচালকদের সড়ক অবরোধ
    • ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: ঝালকাঠিতে সার্জিস আলম
    • পরকীয়া সন্দেহে বরিশালের সুমিকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
    • ঝালকাঠিতে হাতুড়ির আঘাতে স্বামী নিহত, স্ত্রী গ্রেপ্তার
    • ঝালকাঠিতে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, চাচাতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
    • ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি