২রা নভেম্বর, ২০২৬ | ১৭ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব

    মেনু

    বরিশাল

    নববধূকে অপহরণের পর ১৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

    নিজেস্ব প্রতিবেদক | ৮:২৬ মিনিট, আগস্ট ০১ ২০২৫

    বরিশালের মুলাদীতে এক নববধূকে অপহরণ করে ১৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া এলাকা থেকে ওই নববধূকে উদ্ধার করা হয়।

    এর আগে গত ১৩ জুলাই বিকেলে চরকালেখান মাদ্রাসা বাজার এলাকা থেকে নববধূকে অপহরণ করা হয়েছিল বলে জানান তাঁর অভিভাবকেরা। সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের করিম সরদারের ছেলে শরীফ হোসেন ও তাঁর সহযোগীরা ওই নববধূকে অপহরণ করে বলে অভিযোগ করেন নববধূর মা-বাবা। এ ঘটনায় নববধূর মা বাদী হয়ে ১৪ জুলাই মুলাদী থানায় মামলা করেন।

    নববধূর মা জানান, বিয়ের আগে থেকেই শরীফ হোসেন প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। নিরাপত্তার কথা চিন্তা করে মেয়ের সম্মতি নিয়ে গত ১০ জুন বিয়ে দেন। বিয়ের পরও কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন শরীফ।

    গত ১৩ জুলাই বিকেলে চরকালেখান মাদ্রাসা বাজার থেকে বাড়ি ফেরার পথে শরীফ ও তাঁর সহযোগীরা জোড়পূর্বক নববধূকে তুলে নেন। ওই সময় নববধূর সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান অপহরণকারীরা। পরে শরীফ ওই দিন রাতেই জোর করে নববধূকে বিয়ের চেষ্টা করেন। বিয়েতে রাজি না হওয়ায় শরীফ ১৮ দিন তাঁদের বাড়িসহ বিভিন্ন স্থানে আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন।

    ঘটনার পরপরই শরীফ হোসেন অপহৃত নববধূর সঙ্গে সাজানো বিয়ের ঘটনার একটি ভিডিও জনৈক যুবকের কাছে পাঠান। ওই যুবক বিষয়টি নববধূর মা-বাবাকে জানালে তাঁরা অপহরণের বিষয়টি জানতে পারেন।

    পরদিন ১৪ জুলাই নববধূর মা বাদী হয়ে শরীফ হোসেন, তাঁর বাবা করিম সরদার, মা মেলেনী বেগম, ভাই আরিফ সরদারসহ আটজনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন।

    মুলাদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেনের নেতৃত্বে আজ বিকেলে চরমালিয়া এলাকা থেকে নববধূকে উদ্ধার করেন। এ সময় শরীফ, তাঁর মা-বাবা ও সহযোগীরা পালিয়ে যান বলে জানায় থানা-পুলিশ।

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অপহৃত নববধূকে উদ্ধার করা হয়েছে। তাঁর মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) পাঠানোর প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেপ্তার এবং টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা
    • সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, ববির শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ
    • বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
    • পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল
    • বরিশালসহ সারা দেশে নদ-নদী ও সাগরে মধ্যরাত থেকে জাটকা ধরায় নিষেধাজ্ঞা
    • নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি
    • তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা
    • পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    • দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯
    • সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, ববির শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ
    • এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন
    • বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
    • পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল
    • মানিক পশারীর মৃত্যুর পরও আতঙ্কে পরিবার, রাতে বাড়ি ছাড়ছেন মেয়ে ও বোন
    • বরিশালসহ সারা দেশে নদ-নদী ও সাগরে মধ্যরাত থেকে জাটকা ধরায় নিষেধাজ্ঞা
    • নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo