২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    গৌরনদী

    বরিশালে বোমা বিস্ফোরণে মৃত্যু: হাসানাত আব্দুল্লাহর ভয়ে ১৩ মাস পর হত্যা মামলা

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৪৬ মিনিট, জুলাই ২৯ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : বরিশালে ২০২৪ সালে উপজেলা নির্বাচনকেন্দ্রিক বিরোধের সময় বোমা বিস্ফোরণে কামাল বেপারী নামে একজন নিহত হওয়ার ১৩ মাস পর হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন স্বজনরা। ওই ঘটনায় প্রধান অভিযুক্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর অনুসারী হওয়ায় ভয় থেকে মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন বাদী।

    আদালতের নির্দেশে মামলাটি বরিশালের গৌরনদী মডেল থানায় এজাহারভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে তদন্তের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। তিনি জানান, মামলায় সাতজনকে নামধারী আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়।

    নিহত কামাল বেপারী মুলাদী উপজেলার পূর্ব তয়কা গ্রামের মৃত সেলিম বেপারীর ছেলে। গৌরনদীর ধানডোবা গ্রামে বোমার আঘাতে নিহত হওয়ার আগে তিনি ঢাকার সেয়ারীঘাটে কসাইয়ের দোকানে শ্রমিকের কাজ করতেন। আর মামলার বাদী তার মামাতো ভাই ও মাদারীপুরের কালকিনি উপজেলার খুনের চর এলাকার মজিবর বালীর ছেলে মো. দুলাল বালী।

    মামলায় যাদের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে তারা হলেন মুলাদী উপজেলার চিঠির চর গ্রামের মালেক শিকদারের ছেলে আব্বাস শিকদার, বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার করমজা গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে নুরুল ইসলাম, মুলাদীর সাহেবেরচর গ্রামের মৃত মালেক বেপারীর ছেলে আবু হানিফ, চিঠির চর গ্রামের মৃত জোনাবালী শিকদারের ছেলে শাহিন শিকদার ও আনু শিকদার, খুনেরচর গ্রামের মৃত রশিদ বালীর ছেলে ওহিদুল বালী, তয়কা গ্রামের আমিন আকনের ছেলে লেলিন আকন।

    মামলার প্রধান আসামি আব্বাস শিকদারের বড় ভাই আলতাফ হোসেন ছিলেন বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর গানম্যান।

    মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে উপজেলা নির্বাচনে আবুল হাসানাত আব্দুল্লাহর প্রধান সহযোগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র (বর্তমানে জেলহাজতে থাকা) হারিছুর রহমান হারিছের পক্ষে লোকজন জড়ো করা হয় গৌরনদীতে। ওইসময় মামলার আসামিরাসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন লোক গৌরনদীর ধানডোবা গ্রামের শিমুল মেম্বারের বাড়িতে যায়। সেখানে কামাল বেপারীকেও কৌশলে ডেকে নেওয়া হয় এবং ২৩ জুন রাতে সবাই ধানডোবা গ্রামের ওয়াদুদ সরদারের পানের বরজে যায়। পরে সেখানে মামলার প্রধান আসামি আবুল হাসানাত আব্দুল্লাহর গানম্যান আলতাফ হোসেনের ছোট ভাই আব্বাস শিকদারের নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটনো হয়।

    যে বিস্ফোরণে ঘটনাস্থলে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন এবং কামাল বেপারী গুরুতর আহত হন। ওই সময় মামলার আসামিরা অজ্ঞাত ব্যক্তির লাশ গুম করে ফেলে এবং কামাল বেপারীকে হাতে ও পায়ে কুপিয়ে আরও গুরুতর জখম করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুমুর্ষ অবস্থায় কামাল বেপারীকে রেখে আসামিরা পালিয়ে যায়, তবে আহতের মুখ থেকে বাদী ঘটনা সম্পর্কে অবগত হন।

    চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২ জুলাই কামাল বেপারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করলে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরবর্তীতে লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

    মামলার বাদী দুলাল বালী অভিযোগ করে বলেন, কামাল বেপারী ও সাক্ষীদের কাছ থেকে ঘটনা শুনে তৎকালীন সময়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ ঘটনা ভিন্নখাতে নিয়ে আমাদের ভয়ভীতি দেখায়। এছাড়া প্রধান আসামি আওয়ামী লীগের প্রভাবশালী নেতার লোক হওয়ায় পরবর্তীতে মামলা দেওয়ারও সাহস পাচ্ছিলেন না। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করতে গেলে তাদের আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়। তাই তারা আদালতে মামলাটি দাখিল করেন।

    সার্বিক বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি জানান, আদালতের নির্দেশে গত ২১ জুলাই মামলাটি থানায় এজাহারভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে এ মামলার তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাটি প্রায় ১৩ মাস পূর্বের হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই মামলার অগ্রগতি সম্পর্কে ভালো কিছু বের হবে।

    এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত ব্যক্তি ঝালকাঠি জেলার নলছিটি থানার শিতলতারা এলাকার কাঞ্চন মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি।

    সে সময়ে অভিযোগ উঠেছিল, ঘটনার পরপরই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হারিছুর রহমানের পক্ষ থেকে প্রশাসনকে মোটা অংকের টাকা দেওয়া হয়েছিল। যে কারণে ওইসময় চাঞ্চল্যকর এ বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক
    • বরিশালে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়ল অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ
    • বরিশালে স্কুলে টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড
    • বরিশালে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড
    • বরিশালে মহিলা মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
    • বরিশালে গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে