১৬ই আগস্ট, ২০২৬ | ১লা ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে ভুয়া সমন্বয়ক ও সেনাবাহিনী পরিচয়ে চাঁদার দাবিতে হামলা, আহত ৪

    এ.এ.এম হৃদয় | ৯:৪১ মিনিট, মে ৩১ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : বরিশালে সমন্বয়ক ও সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয় দিয়ে প্রায় ১০/১২ মিলে চার জনকে পিটিয়ে-কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার (৩০ মে) রাত সোয়া ১০টা থেকে পৌনে ১১ টার মধ্যে বরিশাল নথুল্লাবাদ সেন্টার পয়েন্ট মার্কেটে এ ঘটনা ঘটে। ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বরিশাল বিমান বন্দর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম।

    হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার বলেন, শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আর ঘটনাস্থলে পুলিশের পর সেনাবাহিনীর একটি টিম গিয়েছিল। তাদরে ভাষ্য- সেনাবাহিনীর পরিচয়পত্র দেখিয়ে এমন কাজ করার সুযোগ নেই। আর যদি কেউ হামলার আগে সিভিল ড্রেসে সেনাবাহিনীর পরিচয়পত্র দেখায় সেটা হবে জালিয়াতি। প্রতারণা করার জন্য হয়ত কেউ পরিচয়পত্র তৈরি করেছে।

    আহতরা হলেন- পূর্ব পাংশা গ্রামের মো. শাহজান হাওলাদারের ছেলে আক্তার হোসেন খোকা (৪৮), নগরীর ২৩ নং ওয়ার্ড দরগাবাড়ি এলাকার মো. অলিউল ইসলামের ছেলে মাসুদ (৫৪), নথুল্লাবাদ শের-ই বাংলা সড়ক এলাকার বাসিন্দা মৃত.আ. সত্তার খানের ছেলে জিন্না খান (৫২) ও এম. এ কামাল হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৪৮)। তারা জানান- মার্কেটের সামনে থাকা দোকানগুলো থেকে চাঁদা উত্তোলনে বাঁধা দেয়ায় এ হামলার ঘটনা ঘটে।

    হামলাকারীরা হলেন- সমন্বয়ক পরিচয়দাকারী শাওন ও তার ভাই সজীব, ফোরকান ও সেনাবাহিনীর ভুয়া পরিচয় প্রদানকারী দুই সদস্যসহ প্রায় ১০/১২ জন।

    আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ কর্মী মো. শাওন গত ৫ আগস্টের পর সমন্বয়ক পরিচয়ে নানা অপকর্ম করে আসছে। শাওন নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান বরিশাল বিমানবন্দর থানার অন্তর্ভুক্ত পূর্ব পাংশা গ্রামের মো. শাহজান হাওলাদারের ছেলে আক্তার হোসেন খোকা। তিনি ওই সেন্টার পয়েন্ট মার্কেটের মালিক।

    তিনি বলেন- ঘটনার শুরুতে দুই যুবক সিভিল ড্রেসে এসে নিজেদের সেনাবাহিনীর পরিচয়পত্র প্রদান করে হামলাকারীদের পক্ষে অবস্থান নেয়।সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় পরিচয়পত্রে ছবি থাকলেও বাস্তবে এ দুই জন সেনাবাহিনী নয় বলে তাদের বিশ্বাস। কারণ সেনাবাহিনী চাঁদাবাজি বা কোন অসামাজিক কার্যক্রমে জড়াবে না। মূলত শাওনের সাঙ্গপাঙ্গরা ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্র তৈরি করে এ সব অপকর্ম করে আসছে। শাওনের বিশ্বস্ত সহযোগী তার ভাই সজীব ও ফোরকানকে মাস কয়েক পূর্বে চাঁদা উত্তোলনের সময় বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছিলাম। হামলাকারীরা আমার বাম হাত, পা ও পিঠ সহ শরীরের সব স্থানে কম বেশি বেদম মারধর করেছে। তাই অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি হতে হয়েছি। বাকি তিনজন সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

    অন্য আহতরা আক্তার হোসেন খোকার বক্তব্যকে একমত বলে ব্যক্ত করে বলেন- তারা হঠাৎ হামলা চালায় প্রথমে ছাদে পরে মধ্যে ও নিচে।

    এ বিষয়ে অভিযুক্ত মুঠোফোনে শাওন জানান- এ ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই। বিমান বন্দর থানা পুলিশকে অবগত করেছেন।

    তার জানা মতে, ওই মার্কেটের সামনে ভাসমান ভাবে ব্যবসা করা এক মহিলার দোকানের মালামাল ফেলে দেয়া হয়। কারণ মামুন নামের এক লোক এ মহিলার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। আর মামুন হলো মার্কেট মালিকের ম্যানেজার। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ও ছাত্ররা মিলে কারণ জানতে চাইলে তাদের মধ্যে কয়েক জনকে আটকে রাখা হয়। এই আটকে রাখার কারণেই মারামারির ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদস্য বলে যে দুই জন পরিচয় কারা দিয়েছে তা জানেন না তিনি। তবে হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না।

    বিষয়টি সম্পর্কে মুঠোফোনে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপকালে জানা যায়, এভাবে মিডিয়ায় তাদের বক্তব্য দেওয়ার নিয়ম নেই। তবে ঘটনা সম্পর্কে তারা অবগত রয়েছেন। কেননা ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম পরিদর্শন করেছেন। আর সেনাবাহিনী সিভিল ড্রেসে কোনো কার্যক্রমে অবস্থান নেয়ার সুযোগ নেই। যদি এমনটা হয় তাহলে জালিয়াতিপূর্বক কেউ পরিচয়পত্র ব্যবহার করতে পারে।

    স্থানীয় একাধিক ব্যবসায়ীরা বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাস্থলের সিটি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করলেই ঘটনার মূল রহস্য বেড়িয়ে আসবে। আর দেশপ্রেমিক সেনাবাহিনীর পরিচয়ে এমন ঘটনা ঘটলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    • উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে
    • বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে বের করে মোটরসাইকেলে আগুন
    • বরগুনায় জমির বিরোধে বুকের ওপর পা চেপে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
    • খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার
    • সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির চার শিক্ষার্থী
    • বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    • উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে
    • পটুয়াখালীতে আইনজীবীকে কোপানো সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
    • হাইকোর্ট কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাউফলে আতঙ্কে একাধিক পরিবার
    • বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে বের করে মোটরসাইকেলে আগুন
    • বরগুনায় জমির বিরোধে বুকের ওপর পা চেপে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
    • বরগুনায় জমির বিরোধে বুকের ওপর পা চেপে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
    • খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার
    • সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির চার শিক্ষার্থী
    • বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    •  উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে
    •  পটুয়াখালীতে আইনজীবীকে কোপানো সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
    •  হাইকোর্ট কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাউফলে আতঙ্কে একাধিক পরিবার
    •  বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে বের করে মোটরসাইকেলে আগুন
    •  খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    •  উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে
    •  পটুয়াখালীতে আইনজীবীকে কোপানো সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
    •  হাইকোর্ট কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাউফলে আতঙ্কে একাধিক পরিবার
    •  বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে বের করে মোটরসাইকেলে আগুন