৩রা ফেব্রুয়ারি, ২০২৬ | ২০শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    সারাদেশ

    ফারাক্কার প্রভাব

    অর্ধেকে নেমেছে পদ্মার আয়তন, শুকিয়ে যাচ্ছে শাখা নদীও

    দেশ জনপদ ডেস্ক | ৭:৫৬ মিনিট, মে ১৬ ২০২৫

    প্রমত্তা পদ্মার বুকে এখন ধু ধু বালুচর। ফারাক্কার প্রভাবে দিনদিন শুকিয়ে যাচ্ছে নদীটি। চার দশকে পদ্মার আয়তন কমেছে অর্ধেক। নদীতে জেগে ওঠা বিস্তীর্ণ চর দেখে বোঝার উপায় নেই এটি কোনো নদী। গেলো কয়েক বছরে এ অঞ্চলে পদ্মার বেশকিছু শাখা নদীও শুকিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে লাখ লাখ কৃষক।

    বর্ষা ছাড়া পদ্মার রাজশাহী পয়েন্টে পানির দেখা মিলে না। বছরে ২-১ মাস নদীতে পানি থাকে আর বাকি সময়জুড়ে বালু আর বালু। যার ফলে গত এক দশকে রাজশাহী ও আশপাশের এলাকায় কোনো ধরনের বন্যা হয়নি।

    ফারাক্কার সরাসরি শিকার রাজশাহীর মানুষ। পানির প্রবাহ কম থাকায় নদীর তলদেশ ক্রমান্বয়ে ভরাট হচ্ছে। কয়েক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। গঙ্গার ডলফিন ও ঘড়িয়াল আর দেখা যায় না। আগের মতো পদ্মায় ইলিশের ঝাঁক আসে না। নদীকেন্দ্রীক নানা ধরনের পেশা হারিয়ে লাখ লাখ মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয়।

    পানি বিশেষজ্ঞরা বলছেন, যতদিন পদ্মা নিজস্ব ধারায় চলতে পেরেছে ততদিন এটির রূপ ছিল প্রমত্তা। কিন্তু ১৭৭৫ সালের এপ্রিলে ভারতে ফারাক্কা বাঁধ প্রতিষ্ঠার পর থেকে দিন যত যাচ্ছে রুগ্ন হচ্ছে পদ্মা। রাজশাহী পয়েন্টে খরা মৌসুমে পানির উচ্চতা কমেই চলেছে। এ বছর গত ১২ মে এখানকার পানির উচ্চতা নেমে যায় ৬ দশমিক ৯৫ মিটারে। চলতি বছরে এটিই সর্বনিম্ন স্তর। বর্ষা মৌসুমেও এখন আর আগের মত পানির প্রবাহ থাকে না।

    এক গবেষণায় দেখা যায়, ১৯৮৪ সালের তুলনায় শুষ্ক মৌসুমে রাজশাহী অংশের আয়তন কমেছে ৫০ শতাংশ। পানির গভীরতা কমেছে ১৭ দশমিক ৮ শতাংশ। প্রবাহ কমেছে ২৬ দশমিক ২ শতাংশ। দক্ষিণের সুন্দরবনে মিঠাপানির সরবরাহ কমেছে ৯০ শতাংশ। ২০২৩ সালের ১ জানুয়ারিতে গঙ্গায় পানি প্রবাহের পরিমাণ ছিল ৯০ হাজার ৭৩০ কিউসেক। ২০২৪ সালের ১ জানুয়ারিতে পানি প্রবাহের পরিমাণ ছিল ৭৫ হাজার ৪০৯ কিউসেক। মাত্র এক বছরের ব্যবধানে গঙ্গায় পানি প্রবাহ কমেছে ১৫ হাজার ৩২১ কিউসেক। যদিও সে বছর গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল পূর্ববর্তী বছর গুলোর তুলনায় ১৯ দশমিক ২ শতাংশ কম।

    বৃহস্পতিবার রাজশাহীতে ফারাক্কার ক্ষতিকর দিক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়, গঙ্গাসহ ভারত শতাধিক অভিন্ন নদীর পানি অন্যায়ভাবে প্রত্যাহারের ফলে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি কৃষক সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত। দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের প্রায় চার কোটি মানুষ সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত। গঙ্গা-কপোতাক্ষ প্রজেক্টে পানি স্বল্পতার কারণে ৬৫ শতাংশ এলাকায় সেচ প্রদান দারুণভাবে ব্যহত হচ্ছে। উজান থেকে স্বাদু পানির সরবরাহ কমে যাওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা বেড়ে গেছে। এর ফলে জমির উর্বরতা শক্তি কমে আসছে। বরেন্দ্র অঞ্চল বিশেষ করে উচ্চ বরেন্দ্রের একশত ভাগ গভীর নলকূপ অকেজো হয়ে গেছে। ২১ শতাংশ অগভীর নলকূপ প্রায় অকার্যকর। ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের বিষাক্ত প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অনেক জেলায় নলকূপের পানি খাবার অযোগ্য হয়ে পড়েছে। বৃহত্তর খুলনা অঞ্চলে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় প্রচলিত ধান উৎপাদন হ্রাস পেয়েছে। স্বাদু পানির অভাবে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, ‘ভারতের সঙ্গে যে চুক্তি রয়েছে সে অনুযায়ী আমরা হয়তো পানি পাচ্ছি। কিন্তু এ পানি আমাদের জন্য পর্যাপ্ত নয়। আগামী বছর পানি চুক্তির মেয়াদ শেষ হবে। এর পর নতুন করে এটি নিয়ে আলোচনা হবে। তখন বিষয়গুলো উঠে আসবে।’

    এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান বলেন, ‘ফারাক্কা ব্যারেজের সবচেয়ে বড় সমস্যা পানির অভাব। পদ্মার পানির স্তর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এর সংযুক্ত নদীগুলো পানিহীন হয়ে পড়েছে। মাহানন্দা, আত্রাই, পুনর্ভবা ও বার্নাই নদীতে পানি নেই। সংযুক্ত খাল, জলাশয় ও ভূগর্ভস্থ জল ধীরে ধীরে নিচে নামছে।’

    নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, ‘ফারাক্কার প্রভাবে এ অঞ্চলের মানুষ চরম ক্ষতির শিকার হচ্ছে। পৃথিবীর কোনো দেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র এমন আচরণ করেনি। আমাদের এখন ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। নিজেদের দাবির প্রতি সোচ্চার থাকতে হবে। এখানে নতজানু পররাষ্ট্রনীতির কোনো সুযোগ নেই।’

    তিনি বলেন, ‘নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো গ্যারান্টি ক্লস অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। যৌথ নদী কমিশনে নেপালকে অন্তর্ভুক্ত করে নিয়মানুযায়ী যথাসময়ে বৈঠক করতে হবে।’

    এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘নদী ছোট হওয়ার সঙ্গে সঙ্গে পানি প্রবাহ কমে যাওয়ার কারণে নদীর তলদেশ ভরাট হচ্ছে। এর ফলে বর্ষার মৌসুমে নদী অতিরিক্ত পানি ধারণ করতে পারছে না। একদিকে নদী শুকিয়ে দীর্ঘমেয়াদী খরা সৃষ্টি হচ্ছে।‘

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    • ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী
    • ভোটকেন্দ্রের এনভিআরসহ সরঞ্জাম চুরি
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • দু’মাসে মব সন্ত্রাসে নিহত বেড়ে দ্বিগুণ
    • বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০
    • হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    • ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    • জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    • তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    • নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান
    • পবিত্র শবে বরাত আজ
    • ভোলায় বাথরুমে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের
    • নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ
    • ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী
    • কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    •  ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    •  জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    •  তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    •  নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান
    •  বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    •  ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    •  জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    •  তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    •  নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান