৩রা ফেব্রুয়ারি, ২০২৬ | ২০শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পিরোজপুর

    নির্মাণের এক বছরেও লিফটের অভাবে চালু হচ্ছে না পিরোজপুর জেলা হাসপাতাল

    নিজেস্ব প্রতিবেদক | ৮:২৯ মিনিট, মে ১২ ২০২৫

    লিফট না থাকায় পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতালের নির্মাণ কাজ শেষ হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও ভবনটি এখনো চালু করতে পারেনি গণপূর্ত বিভাগ। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় ১৬ লাখ মানুষ।

    বর্তমানে পিরোজপুরের ১০০ শয্যার জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর কারণে অনেককে থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।

    পিরোজপুর মহাকুমা থেকে জেলা হিসেবে স্বীকৃতি পায় ১৯৮৬ সালে। তখন ৩১ শয্যার হাসপাতালের যাত্রা শুরু হলেও ১৯৯৭ সালে নির্মিত হয় ৫০ শয্যার নতুন ভবন। ২০০৫ সালে সেটি ১০০ শয্যার হাসপাতাল হিসেবে ঘোষিত হয়।

    যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় আগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখানে আসতে চাইতেন না। ফলে রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্যও খুলনা বা বরিশালে যেতে হতো। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এই চাহিদা বিবেচনায় ২০১৭ সালে এটি ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়।

    নতুন সাততলা ভবনের নির্মাণ কাজ শুরু হয় দরপত্রের মাধ্যমে, পরে আরও দুইতলা সম্প্রসারণ করা হয়। ২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তিন দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে নির্মাণ শেষ হয়।

    তবে লিফট না থাকায় ভবনটি এখনো হস্তান্তর করা যায়নি। এতে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় বাড়ছে ভোগান্তি।

    পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল খান বলেন, ‘জেলা হাসপাতালটি বছরের পর বছর পরে থাকলেও চালু হয়নি। কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে রোগীদের বরিশাল, খুলনা কিংবা ঢাকায় পাঠানো হয়। এতে ভোগান্তির পাশাপাশি অর্থেরও অপচয় হয়। দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানাচ্ছি।’

    গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফাহিম আহমেদ বলেন, ‘লিফট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভবন হস্তান্তরে কিছু জটিলতা হয়েছে। তবে অচিরেই সমাধান হবে। লিফটের দাম বৃদ্ধি পাওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে।’

    সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, ‘ধারণক্ষমতার কয়েকগুণ রোগী প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান বাড়বে এবং রোগীদের দুর্ভোগ কমবে।’

    প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে মেসার্স খান বিল্ডার্স ও বঙ্গ বিল্ডার্স লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই হাসপাতাল ভবন নির্মাণ করেছে। এটি চালু হলে পিরোজপুরসহ আশপাশের দুটি জেলার প্রায় ২০ লাখ মানুষ আধুনিক চিকিৎসাসেবার আওতায় আসবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি
    • পিরোজপুরে শিক্ষা সফরের বাসে জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল
    • পিরোজপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ স্বামী-স্ত্রী আটক
    • পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার:চাচা সহ গ্রেপ্তার ৪
    • পিরোজপুরে ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গীতানুষ্ঠান’
    • পিরোজপুরে খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী
    • পিরোজপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    • ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    • জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    • তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    • নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান
    • পবিত্র শবে বরাত আজ
    • ভোলায় বাথরুমে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের
    • নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ
    • ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী
    • কুয়াকাটা সৈকতে ভেসে আসছে হাজার মৃত জেলিফিশ, মাছ ধরা বন্ধ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    •  ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    •  জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    •  তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    •  নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান
    •  বরিশাল-৫ আসনে ইমাম-মুয়াজ্জিনদের আস্থার প্রতিক হাতপাখা
    •  ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার
    •  জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল
    •  তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
    •  নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান