২৩শে অক্টোবর, ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    ভোলায় ৩৫ ঘণ্টা পর ধর্মঘট প্রত‌্যাহার, বাস চলাচল শুরু

    নিজেস্ব প্রতিবেদক | ৭:৪৫ মিনিট, মে ০৬ ২০২৫

    ভোলায় প্রায় ৩৫ ঘণ্টা পর বাস–মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর বেলা দুইটার দিকে ধর্মঘট তুলে নেওয়া হয়। এরপর ভোলা–চরফ্যাশন মহাসড়কসহ পাঁচটি রুটে বাস চলাচল শুরু হয়েছে।

    বাস–মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসন আটটি সিদ্ধান্ত নেওয়ায় মানবিক বিবেচনায় তাঁরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন।

    মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে গত রোববার বিকেল পাঁচটার দিকে ভোলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস–মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে সমর্থন দেয় ভোলা বাস মালিক সমিতি। দাবি আদায়ে বাস শ্রমিকেরা বিক্ষোভ করে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর তিন দফা দাবিতে গতকাল সোমবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় অটোরিকশা মালিক–শ্রমিক সমিতি। আজ বাস ধর্মঘট প্রত্যাহার করা হলেও অটোরিকশাচালকদের ধর্মঘট এখনো প্রত্যাহার করা হয়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় ভোলা বাস মালিক সমিতি, বাস–মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি ও অটোরিকশা চালক সমিতির নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা বৈঠকে বসে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. শরিফুল হক, ভোলা পৌরসভার প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ, ভোলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, বাস–মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা একটা পর্যন্ত সভা চলে।

    জেলা প্রশাসন সূত্র ও বাস মালিক সমিতির নেতারা জানান, কিছু সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিক ইউনিয়ন বাস ধর্মঘট প্রত্যাহার করেছে। বৈঠকে আটটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোলার মধ্যে থাকা মহাসড়কে (বরিশাল–ভোলা–চট্টগ্রাম মহাসড়কের অংশ) তিন চাকার কোনো যান চলবে না, তবে আঞ্চলিক মহাসড়কে (ভোলা–চরফ্যাশন মহাসড়ক) চলবে। সিএনজিচালিত অটোরিকশার চালক পাশে (সামনে) কোনো যাত্রী নিতে পারবেন না। কেউ আইন নিজের হাতে নিয়ে কোনো কাজ করতে পারবেন না। নিবন্ধন পাওয়া ৪৪৯টি সিএনজিচালিত অটোরিকশা ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলতে পারবে না। ফিটনেস ও রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না। সনদে উল্লিখিত আসনের বাইরে বাসে যাত্রী নেওয়া যাবে না। ধর্মঘটের সময় আন্দোলনকারীরা যদি কোনো সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন, সিএনজি মালিক সমিতির নেতারা থানায় মামলার পর তদন্তে দোষী প্রমাণিত হলে বাস মালিক সমিতি ক্ষতিপূরণ দেবে।

    জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, জরুরি সভায় উভয় পক্ষের কথা শুনে আটটি সিদ্ধান্ত নেওয়ার পর বাস ও সিএনজির মালিক–শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করতে বলা হয়েছে। তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

    তবে সিএনজি অটোরিকশা মালিক–শ্রমিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, গতকাল সকালে তাঁরা তিন দফা দাবিতে ধর্মঘট ডাকেন। কিন্তু তাঁদের দাবিগুলো না মেনে উল্টো আরও কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তাই এখনো তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেননি। ভোলায় তিন চাকার অটোরিকশার তিনটি সমিতি। তাদের সবাইকে ডাকা হয়েছে। সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: স্পিকার হাফিজ
    • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
    • ভোলায় পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু
    • নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
    • ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল দোকান, দিশাহারা বৃদ্ধ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী