৪ঠা মার্চ, ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরগুনা

    বরগুনায় মেয়েকে ধর্ষণের ৬ দিন পর বাবাকে হত্যা

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৩৮ মিনিট, মার্চ ১২ ২০২৫

    বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে বিচার চেয়ে মামলা দায়েরের ৬ দিনের মাথায় হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস (৩৫)। নিজ বসতবাড়ির পেছনের একটি ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মন্টু বরগুনা পৌরশহরের জাকির হোসেন নামে এক মুরগি ব্যবসায়ীর দোকানের কর্মচারী ছিলেন। স্বজনদের দাবি ধর্ষণ মামলা করায় অভিযুক্তের স্বজনরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

    বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে বরগুনা সদর থানায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি করইতলা এলাকার নিজ বাড়ির পেছন থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগে নিহত মন্টুর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণের শিকার হয়। এমন অভিযোগের ভিত্তিতে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন মন্টু। পরে ওই দিনই মামলায় অভিযুক্ত একমাত্র আসামি সৃজীব চন্দ্র রায়কে গ্রেপ্তার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। পরে মঙ্গলবার মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজ বাড়ির পেছনে একটি ঝোপঝাড় থেকে মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে।

    নিহত মন্টুর স্বজন সূত্রে জানা যায়, সর্বশেষ মঙ্গলবার রাতে স্ত্রী শিখা রানীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় মন্টুর। এ সময় তিনি স্ত্রীকে জানান বিক্রির উদ্দেশ্যে গাড়িতে আসা মুরগি দোকানে নামিয়ে বাসায় ফিরতে দেরি হবে। পরে দীর্ঘ সময় পার হলেও মন্টু বাড়িতে না ফিরলে তার মোবাইল ফোনে আবারও কল করেন স্ত্রী শিখা রানী। তবে এ সময় ফোন রিসিভ না করায় এবং বাড়ির পেছনে মোবাইলের আওয়াজ শুনতে পেয়ে সেখানে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে মন্টুর মরদেহ পরে থাকতে দেখতে পান শিখা রানী। পরে পরিবারের সদস্যদের জানালে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

    নিহত মন্টুর স্ত্রী শিখা রানী বলেন, রাতে নির্ধারিত সময়ে বাসায় না ফেরায় আমার স্বামীর মোবাইলে ফোন কল দিলে বাড়ির পেছন থেকে আওয়াজ শুনতে পাই। ফোন রিসিভ না করায় বাড়ির পেছনে গিয়ে তাকে পড়ে থাকতে দেখি। পরে আমি অন্য সব স্বজনদেরকে জানাই।

    তিনি আরও বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগে বিচারের দাবিতে থানায় একটি মামলা করেন আমার স্বামী। অভিযুক্ত আসামি জেল হাজতে থাকায় তার স্বজনরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

    নিহত মন্টুর বোন কনক রানী বলেন, গতকাল সন্ধ্যার দিকে মন্টুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এ সময় তার দায়েরকৃত ধর্ষণ মামলায় অভিযুক্তরা মিলে যাওয়ার বিষয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে বলে জানান তিনি। আমি মেয়েকে নিয়ে তাকে সাবধানে থাকতে বলি। পরে রাতে মন্টু বাড়ি ফেরেনি এমন খবর শুনতে পেয়ে তার বাড়িতে গিয়ে বাড়ির পিছনে মন্টুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।

    এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে মন্টুকে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে। ইতোমধ্যেই আমরা গোপন তদন্ত শুরু করেছি এবং তথ্য যাচাই বাছাই ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    • বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো
    • বরগুনায় ভূমিকম্পে হাসপাতালের বীম ধস, বাইরে রাত কাটালেন রোগীরা
    • জলদস্যু আতঙ্কে থমকে আছে পাথরঘাটার মৎস্য খাত: মুক্তিপণ দিয়ে ফিরছেন জেলেরা
    • তালতলীর সাগর মোহনায় ভেসে উঠল ২২ কেজির কোরাল
    • বরগুনায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২০
    • বরগুনায় আ’লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ছবি টাঙালো ছাত্রলীগ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    • বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    • বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    • বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    • বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো
    • পিরোজপুরে আ.লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার
    • পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • বরিশালে এজলাসে হট্টগোল, কারান্তরীণ বিএনপি নেতাসহ ১১ আইনজীবীর জামিন
    • স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত
    • “মাদক ও জুয়া সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ” সংসদ সদস্য সান্টুর ফেসবুক পোস্ট ভাইরাল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    •  বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    •  বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    •  বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    •  বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো
    •  বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
    •  বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
    •  বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের
    •  বরগুনায় সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
    •  বরগুনায় তৃতীয় দিনেও উদ্ধার হয়নি সিমেন্টবোঝাই কার্গো