২৩শে অক্টোবর, ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    পায়ে হেঁটে জনতার কাতারে নাহিদ, বললেন ‘লড়াই শেষ হয়নি’

    দেশ জনপদ ডেস্ক | ৮:১৯ মিনিট, ফেব্রুয়ারি ২৫ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : সরকারি গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। সেখানে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন পায়ে হেঁটে।

    পদত্যাগের মধ্য দিয়ে এই তরুণ রাজনীতিতে ফিরছেন। কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান, সরকার পতনের একদফা থেকে সরকারের তথ্য উপদেষ্টা— গত ছয় মাসে নাহিদ ঘটনাবহুল এক জীবনের মধ্যে ছিলেন। ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি সংগঠনের সদস্যসচিব থেকে তিনি হয়ে ওঠেন ফ্যাসিবাদী সরকার হঠানোর অন্যতম অগ্রনায়ক।

    সরকার থেকে দায়িত্ব ছেড়েই নাহিদ বলেন, ‘লড়াই এখনো শেষ হয়নি। নতুন রূপে শুরু হচ্ছে। ’ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত হতে যাওয়া সম্ভাব্য নতুন দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন।

    আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলটি আত্মপ্রকাশ করবে। তার আগেই দলের কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব নেবেন তিনি। দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।

    নিজের ফেসবুক পেজে এক পোস্টে নাহিদ লেখেন, জুলাই অভ্যুত্থানের শহীদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম।

    কিন্তু সেই স্বপ্ন কেবল সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি— একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে।

    এদিকে সরকার ছেড়ে রাজনীতির মাঠে ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাহিদ ইসলামের সহযোদ্ধা ও নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে যাওয়া সদস্যরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদের ছবি দিয়ে স্বাগত জানাচ্ছেন।

    নাহিদের পদত্যাগের পর জুলাই আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে লেখেন, রাজপথে স্বাগতম, সহযোদ্ধা। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। ’

    নাহিদ ইসলামের আগামীর যাত্রার প্রতি শুভকামনা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তারও পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার কথা রয়েছে।

    আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম লেখেন, আপনাকে রাস্তার কাতারে ফিরে পেয়ে অসম্ভব গর্ব হচ্ছে। আবু বাকের মজুমদার লেখেন, ওয়েলকাম ব্যাক কমরেড।

    নাহিদ ইসলামের সরকার ছেড়ে রাজনৈতিক দলে আসাকে অনন্য নজির হিসেবে দেখছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মিরাজ মিয়া। নাহিদকে উদ্দেশ্য করে তিনি লেখেন, বাংলাদেশের ইতিহাসে কেবল এক দফার ঘোষক হিসেবে আপনি ইতিহাস তৈরি করেননি। সরকারি গাড়ি, বাংলো, ভিআইপি প্রটোকল, ক্ষমতা-সব ছেড়ে জনতার কাতারে এসে আমাদের ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করলেন।

    পদত্যাগপত্র জমা দিয়ে রাষ্ট্রীয় ভবন যমুনায় নাহিদ একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন। ’

    ‘আমরা গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করি, সে আকাঙ্ক্ষার জন্য এবং গণঅভ্যুত্থানে যে ছাত্র-জনতা অংশ নিয়েছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি, সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে’ বলেন তিনি।

    নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন।

    এরপর বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন তিনি। ২০২৩ সালের ৪ অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে। নাহিদ এই সংগঠনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

    গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা জুলাই অভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। নতুন রাজনৈতিক দল গঠনে তারা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সাথে বিভিন্ন ভাবধারা ও পন্থার ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে জড়িত রয়েছেন।

    গণতান্ত্রিক ছাত্রশক্তির তৎকালীন শীর্ষ দুই নেতা আখতার হোসেন ও নাহিদ ইসলাম যথাক্রমে নতুন দলের সদস্য সচিব ও আহবায়ক হতে যাচ্ছেন।

    নাহিদ কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেন। তাকে তৎকালীন সরকার শুরুতে গুম করে নির্যাতন করে পরে ডিবি হেফাজতে নিয়ে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করে। কিন্তু নাহিদ দমে যাননি। ১ আগস্ট ডিবি হেফাজত থেকে তিনিসহ ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। এরপর তারা পুনরায় রাজপথে যোগ দেন।

    নাহিদ ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার পতনের একদফার ঘোষণা দেন। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার
    • ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৫ ধাপে
    • ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস
    • সালমান মুক্তাদিরের মদের শ্বশুরের গুদাম সিল: যেভাবে এগোল ঘটনা
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী