২রা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান

    এ.এ.এম হৃদয় | ৯:৪৬ মিনিট, ডিসেম্বর ০৮ ২০২৪

    আগামী দিনের সরকার গঠন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা সব দলকে নিয়ে এমন সরকার গঠন করতে চাই, যাতে সব মানুষ মতামত রাখতে পারে।’ রবিবার বিকালে বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

    ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কেন্দ্রীয় বিএনপি।

    প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কোনও কিছুই বিএনপির একার পক্ষে সম্ভব নয়। যেসব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে আন্দোলন করেছি, তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হবে। সমাজের অনেক মানুষ আছেন, যারা সরাসরি রাজনীতিতে জড়িত নন, কিন্তু দেশের জন্য কাজ করতে চান। তারা বিভিন্ন পেশার মানুষ হতে পারেন। তাদের জন্য ৩১ দফায় উচ্চকক্ষ রাখা হয়েছে। এতে তাদের মতামত ভূমিকা রাখতে পারবে দেশ পুনর্গঠনে।’

    বিগত সরকারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘মানুষ তাদের ঘৃণা করছে, তাড়িয়ে দিয়েছে। সবাইকে এ উদাহরণ মনে রাখতে হবে। প্রত্যেককে তার অবস্থান থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে। এটি আমাদের পুঁজি। আস্থা ধরে রাখার জন্য যে কাজ করা প্রয়োজন সবাই তা করবেন। আস্থা নষ্ট হতে পারে এমন কাজ থেকে বিরত থাকুন। আপনার সহকর্মীদেরও উৎসাহিত করুন এমন কাজ থেকে বিরত থাকার জন্য।

    ‘আমাদের সব ক্ষমতার উৎস জনগণ। কাজেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। জনগণের আস্থা রক্ষা করতে হবে। এ ব্যাপারে সচেতন থাকতে হবে। নেতাকর্মীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দেশ পুনর্গঠনের জন্য ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিন।’

    জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির একক আন্দোলনে সফলতা আসেনি। সফলতা এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের জন্য। স্বৈরাচারকে সবাই এক হয়ে বিদায় করা হয়েছে। ঠিক সেভাবে পরবর্তী সময়ে দেশ গড়তে হলে বিএনপির একার পক্ষে সম্ভব হবে না। দেশকে পুনর্গঠন করতে হলে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জুলাই-আগস্টে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেটির প্রয়োজন হবে।’

    এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা নিয়ে বরিশাল ও রংপুরের নেতাদের প্রশ্নের উত্তর দেন। এ সময় ৩১ দফা গ্রাম পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

    বরিশালে কর্মশালার আয়োজনটি হয় জেলা শিল্পকলা একাডেমিতে। বিভাগের ছয় জেলার ৮টি ইউনিট থেকে সুপার ফাইভ নেতৃবৃন্দ এই কর্মশালায় অংশ নেন। বরিশালের ৫ শতাধিক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। এ আয়োজনে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    রংপুরে কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। কর্মশালা পরিচালনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলম হোসেন পাভেল ও সদস্য ফারজানা শারমিন পুতুল, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ টুকু। বক্তব্য দেন– মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। কর্মশালায় রংপুর বিভাগের ১০ জেলার ৫শ ৫৬ জন নেতা অংশ নেন।

    কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দেওয়ার আগে সঙ্গীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীন রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান পরিবেশন করেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    • বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    • বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    • আমতলীতে খাল খননের উদ্বোধন
    • কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    • দেশে ফের ভূমিকম্প অনুভূত
    • নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম
    • বাউফলে রাতের আধারে কৃষকের খড়ের খাদায় দুর্বৃত্তদের আগুন
    • ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’
    • পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
    • কোটি টাকা ব্যয়ে মেরামত হলেও গত দুই মাসে বরিশালমুখী হয়নি পিএ মাহসুদ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত
    •  বরিশালে জমির বিরোধে দুই বৃদ্ধকে কুপিয়ে-পিটিয়ে জখম, গ্রেপ্তার ২
    •  বরিশালে চাঁদাবাজির অভিযোগে দুই সমন্বয়ককে পুলিশের দিল বিচারক!
    •  আমতলীতে খাল খননের উদ্বোধন
    •  কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির
    •  দেশে ফের ভূমিকম্প অনুভূত