২৩শে জুন, ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ভোলায় জোয়ারের পানিতে ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে ১০ হাজার মানুষ

    এ.এ.এম হৃদয় | ৮:৩৮ মিনিট, আগস্ট ২৪ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে জোয়ারের পানির চাপে একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ার ঘটনা ঘটেছ। এতে চরম দুর্ভোগে রয়েছেন তিন গ্রামের অন্তত দশ হাজার মানুষ। ব্রিজটি ভেঙে যাওয়া কেউ খাল পারাপার হচ্ছেন ডিঙি নৌকা দিয়ে, আবার কেউ কেউ সময়মতো নৌকা না পেয়ে খালে নেমে পানিতে ভিজে খালটি পার হচ্ছেন। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্করা।

    জানা গেছে, প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার সময় নৌকা না পেয়ে অনেকে শিক্ষার্থী সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারে না। আবার নৌকা না পাওয়ায় অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছেন প্রতিদিন। অসুস্থ রোগীদের সময়মতো চিকিৎসকের কাছে নিতে পারছেন না রোগীর স্বজনরা।

    সরেজমিনে গিয়ে জানা যায়, ২০০৪-২০০৫ অর্থ বছরে আয়রন ব্রিজ প্রকল্পের আওতায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর, দরুন ও সাচড়া গ্রামের মানুষের সহজ যাতায়াতের জন্য দরুন খালের ওপর ৮০ ফুট লম্বা ও প্রায় ১২ ফুট চওড়া একটি আয়রন ব্রিজ নির্মাণ করেন এলজিইডি। এই ব্রিজ দিয়ে সহজেই যাতায়াত করতেন ওই তিন গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

    কিন্তু চলতি বছরের ১ জুলাই অতি জোয়ারের পানির চাপে ব্রিজের দুইপাশের মাটি সরে গিয়ে ব্রিজটি মাঝ বরাবর ভেঙে খালে পড়ে যায়। আর এতেই চরম দুর্ভোগে পড়েছেন ওই তিন গ্রামের বাসিন্দারা। গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মো. ইসমাইল বলেন, আমরা গোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা। অনেক বছর পর্যন্ত দরুন খালের ওপরের এ ব্রিজটি দিয়ে যাতায়াত করতাম। ব্রিজটি আমাদের যোগাযোগের একমাত্র সহজ পথ ছিল। ব্রিজটি ভেঙে পড়ায় আমাদের সেই সহজ যোগাযোগ এখন বন্ধ। আমরা অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েছি।

    মো. আলামিন বলেন, আমাদের গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা রোগীকে নিয়ে চরম বিপদে পড়েন। হঠাৎ গ্রামের কেউ একজন গুরুতর অসুস্থ হলে তাকে যে দ্রুত হাসপাতালে নেব সেই সুযোগও আমাদের নেই। সাচড়া গ্রামের বাসিন্দা ছিদ্দিক মিয়া বলেন, ব্রিজ ভালো থাকতে আগে পায়ে হেঁটে ওই ব্রিজটির ওপর দিয়ে ৫-৭ মিনিটের মধ্যেই দরুন বাজারে যেতে পারতাম এবং যে কোনো যানবাহনে মাত্র ৩/৪ মিনিটের মধ্যে স্থানীয় দরুন বাজার মূল সড়কে পৌঁছে ১০/১৫ মিনিটের মধ্যে উপজেলা সদরে যেতে পারতাম। আমরা চাইলেও এখন আর সহজে বোরহানউদ্দিন উপজেলা শহরেও দ্রুত যেতে পারি না।

    ব্রিজটি জোয়ারের পানির চাপে ভেঙে যাওয়ায় এখন এ সহজ পথে চলাচল বন্ধ। এখন বিকল্প পথ দিয়ে ঘুরে ১০ মিনিটের রাস্তা প্রায় ১ ঘণ্টা পায়ে হেঁটে দরুন বাজার মূল সড়ক হয়ে উপজেলা সদরে যেতে সময় লাগে প্রায় ১ থেকে সোয়া ঘণ্টা। স্থানীয় দরুণ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিম ও হাসনাহেনা বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় আমার স্কুলে যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে। স্কুলে যাওয়ার সময় ব্রিজের গোঁড়ায় নৌকা না পেলে দাঁড়িয়ে থাকি ফলে ঠিক সময়ে স্কুলের ক্লাসে উপস্থিত হতে পারি না।

    এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলার এলজিইউডি প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, ২০০৪-২০০৫ অর্থ বছরে লোহার ব্রিজ প্রকল্পের মাধ্যমে সাচড়া ইউনিয়নের গৌবিন্দপুর, সাচড়া ও দরুন গ্রামের মানুষের সহজ যাতায়াতের জন্য দরুন খালের ওপর প্রায় ৮০ ফুট লম্বা ও প্রায় ১২ ফুট চওড়া এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু গত ১ জুলাই ব্রিজটি অতি জোয়ারের পানির চাপে দুপাশের মাটি সরে গিয়ে ভেঙে পড়েছে। এতে ওই তিন গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন।

    একই স্থানে নতুন আরেকটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে প্রকৌশলী আরও জানান, আপাতত গ্রামবাসীদের সুবিধার্থে ভেঙে যাওয়া ব্রিজটি অপসারণ করে ওই একই স্থানে উপজেলা পরিষদের মাধ্যমে একটি অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে।

    সেখানে নতুন আরেকটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে কত টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। একই স্থানে অতিদ্রুত নতুন একটি স্থায়ী ব্রিজ নির্মানের দাবি এই তিন গ্রামের বাসিন্দাদের।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    • সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    • শেবাচিমে আউটসোর্সিং টেন্ডার নিয়ে বিতর্ক, পুরোনো সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগ
    • বরিশালে সবজির দাম স্থিতিশীল, চড়া মাছের দাম
    • বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার
    • মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা: বড় ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
    • বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিসিসির সঙ্গে বায়োলটেকের চুক্তি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’
    • ভোলা শহরের চকবাজারে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড
    • পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট
    • বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    • পিরোজপুরে পাচারকালে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ
    • সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
    • শেবাচিমে আউটসোর্সিং টেন্ডার নিয়ে বিতর্ক, পুরোনো সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগ
    • বরিশালে সবজির দাম স্থিতিশীল, চড়া মাছের দাম
    • বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার
    • মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা: বড় ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’
    •  ভোলা শহরের চকবাজারে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড
    •  পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট
    •  বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    •  পিরোজপুরে পাচারকালে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ
    •  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’
    •  ভোলা শহরের চকবাজারে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড
    •  পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট
    •  বরিশালে ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁ’দা’বা’জির হাতেনাতে আটক ২
    •  পিরোজপুরে পাচারকালে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ