১১ই আগস্ট, ২০২৬ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জানা-অজানা

    পুরুষদের আত্মহত্যার জন্য দায়ী নারীরা!

    দেশ জনপদ ডেস্ক | ৭:৩৪ মিনিট, জুলাই ১০ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : সমাজে নারীদের কর্তৃত্বপরায়ন ভূমিকার সাথে পুরুষদের আত্মহত্যার যোগসূত্র করে ‘বিপজ্জনক এবং অপ্রমাণিত’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার একজন রাজনীতিক।সিউল সিটি কাউন্সিলর কিম কি-ডাক বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় পুরুষদের জন্য চাকরি এবং বিয়ের জন্য মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে।

    তিনি বলেছেন, দেশটি সাম্প্রতিক সময়ে ‘নারী-প্রধান দেশে পরিবর্তন হওয়া শুরু করেছে’ এবং এটাই তার মতে সম্ভবত ‘পুরুষদের আত্মহত্যার চেষ্টা বেড়ে যাওয়ার আংশিক কারণ’ হতে পারে। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াতেই আত্মহত্যার হার বেশি। কিন্তু লিঙ্গ সমতার দিকে থেকেও দেশটির রেকর্ড খুব বাজে। কাউন্সিলর কিমের মন্তব্যের খুব সমালোচনা হচ্ছে এবং এটি হলো পুরুষ রাজনীতিকদের এ ধরনের ধারাবাহিক মন্তব্যগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন।

    ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিক কিম সিউলের হান নদীর সেতু এলাকায় আত্মহত্যার চেষ্টা সম্পর্কিত তথ্য উপাত্ত সংক্রান্ত একটি রিপোর্ট পর্যালোচনার সময় এ ধরনের মন্তব্য করেন। ওই রিপোর্টটি সিটি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, নদীতে আত্মহত্যার চেষ্টার সংখ্যা ২০১৮ সালের ৪৩০ জন থেকে বেড়ে ২০২৩ সালে ২০৩৫ জন হয়েছে। আর এই চেষ্টাকারীদের মধ্যে পুরুষের হার ৬৭ শতাংশ থেকে বেড়ে ৭৭ শতাংশ হয়েছে।

    কিমের এই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আত্মহত্যা প্রতিরোধ বিশেষজ্ঞরা। ‘যথেষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের দাবি করা খুবই বিপজ্জনক ও বোকামি,’ বলছিলেন সিউল ইওনসেই বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য বিষয়ের প্রফেসর সং হান। তিনি বলেন, বৈশ্বিকভাবেই নারীদের চেয়ে পুরুষদের আত্মহত্যার হার বেশি। যুক্তরাজ্যসহ অনেক দেশে ৫০ বছরের কম বয়সীদের মৃত্যুর বড় কারণগুলোর একটি আত্মহত্যা।

    প্রফেসর সং বলছেন, পুরুষদের আত্মহত্যার চেষ্টার কারণগুলোকে নিয়ে বৈজ্ঞানিকভাবে গবেষণা করা উচিত। ‘এটা দুঃখজনক যে কাউন্সিলর এটিকে লিঙ্গ সঙ্ঘাত হিসেবে তুলে ধরেছেন,’ বলছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ায় পূর্ণ সময়ের কাজের ক্ষেত্রে নারী ও পুরুষের সংখ্যায় যথেষ্ট সংখ্যায় পার্থক্য আছে। নারীরা অসামঞ্জস্যপূর্ণভাবে অস্থায়ী বা পার্ট টাইম কাজ করছে। বেতনের ক্ষেত্রেও পার্থক্য কমে আসছে।

    তবে এরপরেও নারীর গড়ে ২৯ শতাংশ কম টাকা পেয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে নারীবাদ বিরোধী আন্দোলন কিছুটা গতি পেয়েছে। কিছু হতাশ নারী বলছেন, নারীদের জীবন মান উন্নয়ন করার চেষ্টায় বরং কিছুটা ক্ষতি হয়েছে।

    কাউন্সিলর কিমের রিপোর্টে উপসংহার টানা হয়েছে এভাবে যে ‘নারী প্রধান প্রবণতা’ থেকে বেরিয়ে আসার জন্য লিঙ্গ সমতা নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে হবে যাতে করে ‘নারী ও পুরুষ উভয়েই সমান সুযোগ পেতে পারে’।

    কাউন্সিলের রিপোর্ট নিয়ে সামাজিক মাধ্যম ‘এক্স’ এ তীব্র সমালোচনা করছেন কোরিয়ার মানুষ। তারা একে ‘অপ্রমাণিত’ ও ‘বৈষম্যমূলক’ বলে আখ্যায়িত করছেন। একজন মন্তব্য করেছেন যে তারা সমান্তরাল বিশ্বে বাস করেন কি না।

    দ্যা জাস্টিস পার্টি লিঙ্গ বৈষম্য থেকে মুক্তি পেতে কোরিয়ান সমাজের যে ‘নারীরা লড়াই করছে তাদের ওপর সহজে দোষ চাপানোর সহজ চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা কাউন্সিলরকে তার মন্তব্য প্রত্যাহার করে বরং কিভাবে সমস্যা থেকে উত্তরণ করা যায় সেদিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছে। কাউন্সিলর কিম বিবিসিকে বলেছেন, নারী নিয়ন্ত্রিত সমাজের সমালোচনার উদ্দেশ্য তার ছিল না এবং তিনি পরিণতির কথা চিন্তা করে তার ব্যক্তিগত অভিমত খুব একটা দেননি।

    তারপরেও তার মন্তব্যকে দেখা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সমাজে সবচেয়ে আলোচিত ইস্যুগুলো নিয়ে অবৈজ্ঞানিক ও কখনো উদ্ভট প্রস্তাবনার ধারাবাহিকতায় আসা মন্তব্য হিসেবে। এই ইস্যুগুলোর মধ্যে আছে মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সহিংসতা এবং বিশ্বের সবচেয়ে কম জন্ম হার।

    গত মাসে সিউলের আরেকজন কাউন্সিলর কর্তৃপক্ষের ওয়েবসাইটে ধারাবাহিক কিছু রিপোর্ট প্রকাশ করেছেন, যেখানে নারীদের জন্ম হার বাড়াতে জিমনাস্টিক ও পেলভিক ফ্লোর ব্যায়াম করতে উৎসাহ দেয়া হয়েছে। একই সময়ে সরকারের একটি থিংক ট্যাঙ্ক ছেলেদের চেয়ে মেয়েদের স্কুল আগে শুরুর পরামর্শ দিয়েছে যাতে সহপাঠীরা পরস্পরের কাছে আকর্ষণীয় হয় ও এর মধ্যে তারা বিয়ের জন্য প্রস্তুত হতে পারে। ‘এ ধরনের মন্তব্য থেকে বোঝা যায়, দক্ষিণ কোরিয়ার সমাজ কতটা উদ্ভট,’ বলছিলেন ইয়ুরি কিম। তিনি কোরিয়ান ইউমেন ট্রেড ইউনিয়নের ডিরেক্টর।

    তার অভিযোগ রাজনীতিক ও নীতি নির্ধারকরা নারীরা কী ধরনের সমস্যা মোকাবেলা করছে সেটি বুঝতে চান না। এর চেয়ে নারীদের বলির পাঠা বানাতেই পছন্দ করেন তারা। ‘কর্মক্ষেত্রে আসার জন্য নারীদের দোষারোপ করা সমাজের অসমতাকেই কেবল দীর্ঘায়িত করবে,’ বিবিসিকে তিনি বলছিলেন।

    দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ২০ শতাংশ এখন নারী আর স্থানীয় কাউন্সিলরদের ২৯ শতাংশ নারী। সিউল সিটি কাউন্সিল জানিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রাজনীতিকরা যা পাবলিশ করে সেগুলো যাচাইয়ের কোনো প্রক্রিয়া নেই। তাদের মতে, কনটেন্টগুলো যাদের এর দায়ও নিতান্তই তাদের এবং তারা পরবর্তী নির্বাচনে পরিণাম ভোগ করবেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • অ্যান্টার্কটিকার বরফের রং বদলে যাচ্ছে, কেন
    • পুরুষদের আত্মহত্যার জন্য দায়ী নারীরা!
    • দূষণ কমাবে প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়া
    • ধূমপান ছাড়তে চাইলে যা খাবেন
    • পৃথিবীর মতো ‘বাসযোগ্য’ নতুন গ্রহ আবিষ্কার!
    • তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
    • এবার বচ্চন পরিবারে সম্পত্তির বাটোয়ারা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    • গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    • মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    • প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    • সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি
    • ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবার মৃত্যু
    • ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
    • ভারতের ‘র’ চিফ পরাগ জৈন এখন ঢাকায়
    • আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত
    • বাউফলে মাটিসহ ভেকু-পল্টুন-বাল্কহেড জব্দ, ২ শ্রমিক আটক
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    •  গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    •  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    •  প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    •  সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি
    •  নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি
    •  গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    •  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী
    •  প্রিয় ক্যাম্পাসে আর ফেরা হলো না ইয়াসিনের, মরদেহ যাচ্ছে ঠাকুরগাঁও
    •  সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবিতে বরিশালে যুবকের অবস্থান কর্মসূচি