১লা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    উত্তর আমনতগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ত্রাস, কাউনিয়া থানা পুলিশের উপস্থিতিতে কুপিয়ে জখম

    আল-আমিন | ১০:২৯ মিনিট, জুন ২২ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া এলাকায় আবারও সশস্ত্র ত্রাস চালিয়েছে বিএনপি নেতা মিরাজ বাহিনী। শনিবার সকালে মিরাজ, নয়ন, সাকিন এবং সেলিমসহ তাদের ছেলে-সন্তানেরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তারিকুল ইসলাম এবং সায়েমসহ দুইজন স্থানীয় বাসিন্দাকে কুপিয়ে জখম করেছে। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে সিকদারপাড়া মসজিদের সম্মুখে ওৎ পেতে থেকে এই হামলা চালানো হয়েছে। হামলার একপর্যায়ে তারেক এবং সায়েমকে এলোপাড়াতি কোপসহ আরও কয়েকজনকে মারধর করে জখম করে। বিস্ময়কর বিষয় হচ্ছে, এই দুই যুবককে যখন তালতলী বন্দরের চোরাকারবারিরা রাস্তায় ফেলে কুপিয়েছে, তখন কাউনিয়া থানা পুলিশের এসআই দেলোয়ার এবং এনামুলসহ অপারাপর পুলিশ সদস্যরা তা প্রত্যক্ষ করছিলেন, প্রতিরোধে নেয়নি কোনো ব্যবস্থা। জানা গেছে, হামলাকারীরা সকলে বিএনপি নেতাকর্মী হলেও বরিশাল সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সেকেন্ড ইন কমান্ড নিরব হোসেন টুটুলের ক্যাডার বাহিনী। গত ১০ বছর ধরে তারা এলাকায় ভূমিদস্যুতা, চুরি, ছিনতাই, মাদক বাণিজ্যসহ চাপিলা, জাটকা এবং রেণুপোনা পাচারের সাথে জড়িত।

    সম্প্রতি এই গ্রুপটি ওই এলাকার বাসিন্দা সাংবাদিক মাহাবুবকে কয়েক দফা মারধর করে। এমনকি তার বাসার ব্যবসাপ্রতিষ্ঠানটি তালাবদ্ধও করে রাখে। পরে কাউনিয়া থানা পুলিশের এসআই আরাফাত রহমান হাসান গিয়ে তালা ভেঙে দোকানটি খুলে দেন।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে মিরাজ, কালু, নয়ন, সবুজ, সাকিন এবং সেলিম তাদের ছেলে-সন্তান ও বহিরাগতদের নিয়ে একটি পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে তারেক, তার ছোট ভাই আতিক এবং খালাতো ভাই মিলনের ওপর ধারালো অস্ত্রসমেত হামলা করে। হামলায় আহত সকলে স্থানীয় বাসিন্দা এবং বর্তমান সিটি মেয়র আবুল খায়ের ওরফে খোকন সেরনিয়াবাতের অনুসারী।

    সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুলের নিয়ন্ত্রিত উত্তর আমানতগঞ্জের বড় একটি অংশ কাউন্সিলর শামসুদোহা আবিদ এবং তারেকের নেতৃত্বে বর্তমান মেয়র খোকন সেরনিয়াবাতের দিকে ঝুকছে, এই বিষয়টি ভালোভাবে নেয়নি টুটুলের সাঙ্গপাঙ্গ। বরং তারা একটি মোক্ষম সুযোগ খুঁজছিলেন টুটুলবিরোধী রাজনৈতিকদের কী ভাবে শায়েস্তা করা যায়, যার প্রতিফলন দেখিয়েছে শনিবার সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, তারেক এবং সায়েমসহ স্থানীয়দের মারধর পূর্বাপর সন্ত্রাসীরা ভয়ানক বেশকিছু ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়, যার কয়েকটি চিত্র বাসা বাড়ির সিসি ক্যামেরা ফুটেজে ধরাও পড়েছে। যদিও পরবর্তীতে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধে বিএনপি নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়।

    অবশ্য উত্তর আমানতগঞ্জে এই রক্তারক্তির ঘটনায় খোদ কাউনিয়া থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামানকেই দোষারোপ করা হয়, হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি এসব বিএনপি নেতাকর্মীদের থানায় অবাধ যাতায়াতের সুযোগ তৈরি করে দিয়েছেন এবং বিপদের তাদের উদ্ধারে ঢাল হয়েও মাঠে নামেন। বিনিময়ে ওসি আসাদুজ্জামান তাদের কাছ থেকে মাসোহারাও নিয়ে থাকেন, যা নিয়ে থানা পুলিশের অপরাপর সদস্যরা ক্ষুব্ধ।

    ফলশ্রুতিতে একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে টুটুল বাহিনী বিএনপির এইসব নেতাকর্মীরা। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ সিকদার জানান, যাদের নাম বলা হয়েছে, তারা সকলেই বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং সরকারবিরোধী আন্দোলন সংগ্রামের মাঠে থাকে। কিন্তু সম্প্রতি সিটি নির্বাচনে সাদিক আব্দুল্লাহ চেয়ার হারালে তারা কেমন যেনো ভোল পাল্টাতে থাকে, বিএনপির মিছিল মিটিং করলেও আওয়ামী লীগ নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়।

    এদিকে তারেকের ওপর হামলার ঘটনা অনুসন্ধানে নেমেছে মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা মেডিকেলে গিয়ে হামলার কারণ এবং এতে কারা জড়িত তাদের নাম পরিচয় নিশ্চিত হয়েছেন, দিয়েছেন দ্রুত আইনি প্রদক্ষেপ নেওয়ার পরামর্শ।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জিহাদুল কবির জানিয়েছেন, বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যম জেনেছেন এবং তা এডিসি পদমর্যাদার এক কর্মকর্তাদের তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করতে বলেছেন। এতে যে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে, সে যত ক্ষমতাধর হোক না কেন, মন্তব্য করেন পুলিশ কমিশনার।

    এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, শেবাচিমে চিকিৎসাধীন তারেকের অবস্থা গুরুতর, তাকে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে প্রেরণ করা হতে পারে। অন্যদিকে উত্তর আমানতগঞ্জের এই রক্তারক্তির ঘটনাকে কেন্দ্র উত্তেজনা বিরাজ করছে, পরবর্তীতে এলাকাবাসী এবং টুটুলের হাতেখোনা ৯/১০ পান্ডার সাথে বড় পরিসরে সংঘাতের আলামত পাওয়া যাচ্ছে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    • বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    • দু’মাসে মব সন্ত্রাসে নিহত বেড়ে দ্বিগুণ
    • বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • পিরোজপুরে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    •  দু’মাসে মব সন্ত্রাসে নিহত বেড়ে দ্বিগুণ
    •  বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  বরিশালে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
    •  দু’মাসে মব সন্ত্রাসে নিহত বেড়ে দ্বিগুণ
    •  বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা