১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    সারাদেশ

    পেঁয়াজ চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন

    আল-আমিন | ৭:৪৮ মিনিট, মে ১৯ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পেঁয়াজ চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি ও শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুর রহিমসহ তার লোকজনের বিরুদ্ধে নির্যাতনের এ অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মে) সকালে বশিকপুরের পোদ্দার বাজারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর নাম আবদুল ওহাব (৪৮)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া এলাকার বাসিন্দা।

    বশিকপুরের পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, বিদ্যুতের খুঁটির সঙ্গে এক ব্যক্তিকে বাঁধার ঘটনায় ইউপি সদস্য আবদুর রহিমসহ ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা চন্দ্রগঞ্জ থানায় রয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, ইউপি সদস্য আবদুর রহিমের ভাই পোদ্দার বাজারের আবুল কালামের মুদি দোকান থেকে শুক্রবার (১৭ মে) এক বস্তা পেঁয়াজ চুরি হয়। পরদিন শনিবার (১৮ মে) সকালে আবদুল ওহাব পোদ্দার বাজারে এলে ব্যবসায়ী আবুল কালাম পেঁয়াজ চুরির অভিযোগ এনে তাকে আটক করেন। এরপর কালাম তার ভাই রহিমকে খবর দেন। পরে রহিমসহ ১০-১৫ লোক এসে সড়কের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে হাত ও শেকল দিয়ে পা বাঁধে ওহাবের। পায়ে জড়ানো শিকলে তালা লাগানো হয়। এসময় তাকে মারধর করা হয়।

    একপর্যায়ে ওহাবের স্বজনরা খবর পেয়ে তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে। আহত ওহাবকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাকে বেঁধে রাখার কয়েকটি ছবি ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। থানা পুলিশ সূত্র জানায়, বিকেলে ঘটনাটি জানাজানি হলে ইউপি সদস্য আবদুর রহিম ও ইউনিয়ন যুবলীগ নেতা হারুনুর রশিদকে আটক করা হয়। ঘটনার বিষয়ে তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছেন।

    ভুক্তভোগী আবদুল ওহাব সাংবাদিকদের বলেন, পার্শ্ববর্তী পোদ্দার বাজারে ঘুরতে গেলে আবুল কালাম পেঁয়াজ চুরির অপবাদ দিয়ে আটকে আমাকে মারধর করেন। পরে তার ভাই রহিম মেম্বারসহ বিদ্যুতের খুঁটির সঙ্গে আমাকে বেঁধে নির্যাতন চালায়। আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি।

    বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। বাজারের ব্যবসায়ী ও ইউপি সদস্য বিষয়টি আমাকে জানায়নি। তবে কেউ আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক
    • ধর্ষণে সাক্ষী হওয়া নারীর মাকে এসিড নিক্ষেপ
    • খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাইসহ দুইজন পলাতক
    • জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি ছিড়ে ফেললেন বিএনপি কর্মীরা
    • বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
    • বাজার দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১১, বাড়িঘরে অগ্নিসংযোগ
    • বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতার ব্যানার
    • রমজান উপলক্ষ্যে বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু
    • বরিশালে ডিস-ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৩
    • দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    • ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক
    • বরগুনায় আ’লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান-শেখ হাসিনার ছবি টাঙালো ছাত্রলীগ
    • টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ
    • বরিশালে সৌন্দর্যের প্রতীক জুলাই স্মৃতিস্তম্ভ
    • পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন, আটক ১
    • বরিশালে ‎তরুণদের মহৎ উদ্যোগে হাসি ফুটল বেদে পল্লীতে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতার ব্যানার
    •  রমজান উপলক্ষ্যে বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু
    •  বরিশালে ডিস-ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৩
    •  দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    •  ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক
    •  বরিশালে আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতার ব্যানার
    •  রমজান উপলক্ষ্যে বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু
    •  বরিশালে ডিস-ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৩
    •  দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
    •  ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক