২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ক্যানসার দমাতে পারেনি মাহাথিরকে, হতে চায় মানবিক চিকিৎসক

    আল-আমিন | ৪:১২ মিনিট, মে ১৪ ২০২৪

    দীর্ঘ পাঁচ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পরও দমানো যায়নি বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থী মাহাথির রহমানকে। এ বছর সে প্রতিটি বিষয়ে জিপিএ-৫ (গোল্ডেন) নিয়ে পাস করেছে। ভবিষ্যতে ক্যানসারের মানবিক চিকিৎসক হতে চায় মাহাথির। আর তাকে উৎসাহ জোগাচ্ছেন তার মা-বাবা এবং আত্মীয়স্বজন।

    মাহাথিরের বাবা প্রবাসী মোহাম্মদ মফিজুর রহমান  বলেন, ‘দীর্ঘ ২২ বছর যাবৎ আবুধাবিতে কর্মরত ছিলাম। যমজ দুই ছেলে মাহাথির রহমান ও মাকতুম রহমান বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় তাদের মায়ের কাছে থাকতো। ২০১৮ সালের দিকে মাহাথির তার মায়ের সঙ্গে বাজারে যায়। এ সময় মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। বরিশালের চিকিৎসক নানা ধরনের পরীক্ষা শেষে তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে আমাদের এক চিকিৎসক আত্মীয়ের শরণাপন্ন হই। সেখান থেকেও একই ফলাফল আসে। তার বোন ক্যানসার ধরা পড়ে। এরপর ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়।’

    তিনি আরও বলেন, ‘ছেলের ক্যানসারের বিষয়টি জানার পর বিদেশে বসে একদম ভেঙে পড়ি। এরপর দেশে ফিরে এসে ছেলেকে নিয়ে যাই ভারতে। সেখানে চলে দীর্ঘ ছয় মাসের চিকিৎসা।’

    মফিজুর রহমান জানান, ছোটবেলা থেকেই মাহাথিরের লেখাপড়ায় ঝোঁক ছিল। একই অবস্থা ছিল তার অপর যমজ ভাইয়েরও। অসুস্থ হওয়ার পরও সে কোনোভাবেই লেখাপড়া থেকে দূরে সরে যায়নি মাহাথির। সুস্থতা অনুভব করলেই বই নিয়ে বসে পড়তে। লেখাপড়ার জন্য কোনোভাবে তাকে জোর করা হতো না। এভাবে দীর্ঘ ৫ বছর মাহাথিরকে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। এরপর বোন মেরু ট্রান্সপ্লান্ট করা হয়। প্রতিদিন ১০-১২টি বিভিন্ন ওষুধ খেতে হয়। তা ছাড়া দীর্ঘ চিকিৎসায় তাকে অর্ধশতাধিক কেমো দিতে হয়েছে। খাবারের প্রতি সামান্যতম আসক্তি ছিল না। এভাবে চলতে থাকায় ছেলের মুখের দিকে তাকিয়ে বিদেশে যাওয়া আর হয়নি তার। তবে এখন ক্যানসারের জীবাণুমুক্ত মাহাথির।

    মাহাথিরের বাবা বলেন, ‘অসুস্থ শরীর নিয়ে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে চেয়েছিল সে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তাকে পরীক্ষা থেকে বিরত থাকতে হয়। কিন্তু সুস্থতা অনুভব করলেই মাহাথির বইয়ের মধ্যে ডুবে থাকতো। তখন তাকে নিষেধ করলেও শুনতো না। তার কথা ছিল, আমি এখন সুস্থ আছি কিছু লেখাপড়া করে এগিয়ে থাকি। এভাবে চলতে থাকার পর ২০২৪ সালের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাহাথির। তার জন্য বাসায় শিক্ষক রাখা হয়। তারাও জানিয়েছেন, মাহাথির অনেক মেধাবী। সে ভালো ফলাফল করবে। এভাবে সব বিষয় জিপিএ-৫ নিয়ে পাস করবে তা আমাদের ধারণার বাইরে ছিল।’

    মাহাথিরের যমজ ভাই মাকতুম রহমান বলেন, ‘যমজ হওয়ায় আমরা দুই ভাই একসঙ্গে প্রতিটি ক্লাসে পড়েছি। ভালো ফলাফল করতাম আমরা। কিন্তু মাহাথির অসুস্থ হয়ে পড়লে তার প্রভাব আমার ওপর পড়ে। কারণ, বেশির ভাগ সময় মা-বাবা মাহাথিরকে নিয়ে ঢাকা ও ভারতে অবস্থান করতেন। ওই সময় আমাকে আত্মীয়স্বজনের কাছে থাকতে হয়েছে। কিন্তু এরপরও লেখাপড়া থেকে সরে যাইনি। ২০২২ সালে বরিশাল জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। এবার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেবো। আমার ইচ্ছে, ইঞ্জিনিয়ার হবো। একই সঙ্গে মাহাথিরের চিকিৎসক হওয়ার আশা পূরণ হবে বলেও আশাবাদী। মাহাথির আমার চেয়েও অনেক মেধাবী। কিছুটা পিছিয়ে পড়লেও মাহাথির তার লক্ষ্য পূরণ করবেই।’

    মাহাথিরের মা হোসনে আরা বেগম বলেন, ’আমার যমজ দুই ছেলেই মেধাবী। তারা বেশির ভাগ সময় পড়ালেখায় কাটায়। পড়ার জন্য তাদের বলতে হয় না। মাহাথির চিকিৎসাধীন অবস্থায় বই নিয়ে পড়াশুনা করতো। তার শরীর ভালো থাকলেই কোনোভাবে তাকে আটকানো যেতো না। আর এ কারণেই এসএসসিতে ভালো ফল করেছে। ছোটবেলা থেকেই মাহাথির বলতো, সে ডাক্তার হবে। অসুস্থ হওয়ার পর সেই আবেগটা তার মধ্যে বেশি কাজ করেছে। কারণ, ক্যানসার আক্রান্ত হয়ে কষ্টটা অনুভব করতে পেরেছে সে। এ কারণে ক্যানসার বিশেষজ্ঞ হতে চায় মাহাথির। আমাদেরও ইচ্ছে, মাহাথির তার স্বপ্ন বাস্তবে রূপ দিক। একই সঙ্গে একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক। এজন্য মা-বাবা হিসেবে আমরা দুজন সর্বাত্মক তার পাশে থাকবো।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
    • কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, চাকরি গেল ভূমি কর্মকর্তার
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি