২৩শে অক্টোবর, ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশাল বিভাগে বেতন-ভাতা পাচ্ছেন না ৬০০ স্কুলের ১৫০০ শিক্ষক

    আল-আমিন | ৩:৫৬ মিনিট, মার্চ ৩১ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ২০২৩ সালের ১ জুন থেকে কর্মরত আছেন লিয়াকত আলী জমাদ্দার। এর আগে তিনি একই উপজেলার আমরাবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। কিন্তু গত ৯ মাস যাবৎ কোনো সরকারি বেতন-ভাতা পাচ্ছেন না।

    লিয়াকত আলী জমাদ্দার জানান, আমি ৪টি প্রতিষ্ঠান পরিবর্তন করেছি। যতবার নিয়োগ হয়েছে, ততবার নতুন করে এমপিও হয়েছে। কিন্তু গত ৯ মাস যাবৎ কোনো বেতন ভাতা পাচ্ছি না। আমার বাবা মারা গেছেন। আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টাকা না থাকায় চিকিৎসা করাতে পারছি না। আমার সন্তানের লেখাপড়া বন্ধ। এর থেকে আর খারাপ কি হতে পারে, বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুধু লিয়াকত আলী জমাদ্দার নন বরিশাল বিভাগের ৬শ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কমপক্ষে দেড় হাজার শিক্ষক লিয়াকত আলীর মতোই মানবেতর জীবন যাপন করছেন। সমাজে শিক্ষক হওয়ায় লোক লজ্জায় কাউকে বলতে পারেন না এমন অসহ্য যন্ত্রণার কথা।

    ঝালকাঠির নলছিটি উপজেলার হাজী এম এ রশিদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে নলছিটি পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালের ৭ জুলাই বদলি হয়ে আসেন হুমায়ুন কবির। তখন থেকে আজ পর্যন্ত একটি টাকাও বেতন-বোনাস পাননি তিনি।

    হুমায়ূন কবির বলেন, নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পরে কোনো বেতন পাচ্ছি না। ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অসংখ্যবার জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। দুই বছর কোনো শিক্ষক বেতন না পেলে তিনি কীভাবে চলেন তা কেউ বিবেচনা করে দেখেন না। শিক্ষকরাতো চুরি করতে নামতে পারেন না। এজন্য পেটে গামছা বেঁধে দিন পার করি। ক্ষুধা লাগলেও কাউকে বলতে পারি না।

    বরিশালের মোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামিনা আফরোজ জানান, আমাদের স্কুলের ৭ শিক্ষক কর্মচারী গত ২ বছর যাবৎ এমপিওভুক্তি থেকে বঞ্চিত হচ্ছেন। উপ-পরিচালকের কাছে এমপিওভুক্তির ফাইল আটকে থাকায় আমরা গত ২ বছর যাবৎ বেতন ভাতা পাচ্ছি না। আমরা সমাজে মুখ দেখাতে পারছি না।

    তিনি বলেন, উপ-পরিচালক শিক্ষকদের ফাইলগুলি ঠিক না করায় বাধ্য হয়ে ডিজি অফিসে ছোটাছুটি করে আমরা বিভাগের মাত্র ২২ জনের ফাইল ঠিক করতে পেরেছি। কিন্তু এখনও প্রায় দেড়হাজার শিক্ষক এই সমস্যায় আছেন।

    বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বা স্কেল পরিবর্তন বিষয়ে ৩৮ ধরনের কাগজপত্র লাগে। এর ফলে এই প্রক্রিয়াটি জটিলতর রূপ নিয়েছে। তুচ্ছ কারণ দেখিয়ে আবেদনগুলো বাতিল করায় শিক্ষকরা অসহায় হয়ে পড়েছে। তাদের বেতন ভাতা আটকে থাকে। দেশের অন্যান্য অঞ্চলে এই বিষয়টির সুরাহা হলেও বরিশাল বিভাগে এটি আটকে আছে। অনিয়মের কারণে দেড় হাজারের মতো শিক্ষক বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সংসার চলছে না।

    এদিকে দেড় হাজার শিক্ষকের বেতন-ভাতা পরিশোধের দাবিতে শনিবার (৩০) মার্চ দুপুরে একটি সাংবাদিক সংগঠনে সংবাদ সম্মেলন করেছেন এমপিও বঞ্চিত বেসরকারি শিক্ষক-কর্মচারী বিভাগীয় কমিটির আহ্বায়ক আবদুল জব্বার খান। এসময় বিভিন্ন উপজেলার ২২ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

    আবদুল জব্বার খান জানান, ঝালকাঠীর নলছিটি, কাঠালিয়া, বরিশাল সদর, পিরোজপুরের নেছারাবাদসহ বিভাগের বিভিন্ন উপজেলার ৬০০ স্কুলের ১৫০০ শিক্ষক বেতন ভাতা থেকে গত ৬ মাস থেকে তিন বছর পর্যন্ত বঞ্চিত হয়ে আছেন। জুনিয়র পদ থেকে সিনিয়র পদ বা এক স্কুল থেকে আরেক স্কুলে গেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আনোয়ার হোসেনের কাছে আটকে যাচ্ছে ফাইল। তিনি শিক্ষকদের ফাইলগুলো দিনের পর দিন আটকে রাখেন। তুচ্ছ কারণে ফাইলগুলো বাতিল করে দেওয়া হয়। এর ফলে হাইস্কুলের শিক্ষকরা চাকরি করলেও এমপিও থেকে বঞ্চিত হচ্ছেন।

    তিনি বলেন, আমরা ঈদ পর্যন্ত অপেক্ষা করবো। এরমধ্যে সকলের বেতন-ভাতা না এলে ঈদের পর উপ-পরিচালকের কার্যালয় ঘেরাও করা হবে। পাশাপাশি আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

    অভিযোগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশালের বিভাগীয় উপ-পরিচালক আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি।

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন জানান, হয়রানির বিষয়টি আমি জেনেছি। তবে উপ-পরিচালক আনোয়ার হোসেনের কাছে হাইস্কুলের এতো ফাইল আটকে আছে তা আমিও জানতাম না। একজন শিক্ষক পূর্বে বেতন ভাতা পেতেন। স্কুল পরিবর্তন, জুনিয়র থেকে সিনিয়র হিসেবে পদায়ন হলে তার বেতন ভাতা বন্ধ থাকবে, এটা কাম্য নয়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরবো।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী