২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে ৩ বছরেও শুরু হয়নি দক্ষিণাঞ্চলের প্রাণিসম্পদ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজ

    আল-আমিন | ৩:৩৯ মিনিট, ফেব্রুয়ারি ১৮ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : তিন বছরেও শুরু হয়নি দক্ষিণাঞ্চলের একমাত্র প্রাণিসম্পদ শিক্ষাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) নির্মাণকাজ। ফলে প্রায় ৬৫ কোটি টাকার প্রকল্পটি আলোর মুখ দেখবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর হস্তক্ষেপের কারণে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু করা যায়নি বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

    প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ২০২০ সালে বরিশালের আমানতগঞ্জে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আমানতগঞ্জে সরকারি হাঁস-মুরগির খামারের অভ্যন্তরে প্রাণিসম্পদ অধিদফতরের অব্যবহৃত জমি থেকে পাঁচ একর প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ করে দেয় মন্ত্রণালয়। প্রকল্প বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পর অবকাঠামো নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। নির্মাণকারী প্রতিষ্ঠান বাছাই শেষে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন পায়। ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে প্রাণিসম্পদ অধিদফতর। সেইসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপনসহ নির্মাণকাজের উদ্বোধন করেন। ওই বছরের শেষ ভাগে কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তখন নগর ভবন থেকে প্রাণিসম্পদ অধিদফতর কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখতে কোনও চিঠি দেওয়া হয়নি। শুধু মেয়র মৌখিকভাবে নিষেধ করেছেন। সেই থেকে নির্মাণকাজ বন্ধ আছে।

    বিষয়টি নিয়ে প্রকল্প পরিচালক ছাড়াও প্রাণিসম্পদ অধিদফতরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলাপ করলে সিটি মেয়রের মৌখিক নির্দেশে কাজ বন্ধ রাখার কথা স্বীকার করেছেন।

     

    নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, ‘কাজ শুরুর আগে প্রকল্পের কর্মকর্তারা সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে দেখা না করায় এবং অনুমতি না নেওয়ায় কাজে বাধা দেন। একদিন রাতের বেলায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন  মেয়র। ওই স্থানে কোনোভাবেই প্রতিষ্ঠানটি হবে না বলে জানিয়ে দেন। এ অবস্থায় কাজ রেখে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর মন্ত্রণালয় থেকে মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও কাজ হয়নি।’

    এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘যে জমিতে প্রতিষ্ঠানটি হওয়ার কথা ছিল, সেটি জলাশয়। এ কারণে তখনকার মেয়র সেখানে বালু ভরাট ও ভবন নির্মাণে বাধা দেন। এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মেয়র চাচ্ছিলেন নগরী অথবা সদর উপজেলার অন্যত্র প্রতিষ্ঠানটি নির্মাণ হোক। পরে কাজ হয়নি। এর বেশি কিছু আমি জানি না।’

    যেকোনো উন্নয়নকাজ অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম   বলেন, ‘এই ধরনের একটি প্রতিষ্ঠান বরিশালে হলে অনেক শিক্ষার্থী পড়ার সুযোগ পেতো। সেখান থেকে দক্ষ জনশক্তি বের হয়ে দেশের কাজে লাগতো। আমার চেষ্টা থাকবে, যেকোনো মূল্যে আগের স্থানে প্রতিষ্ঠানটি স্থাপনের। এজন্য মন্ত্রণালয়ে কথা বলবো।’

    এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, সাবেক মেয়রের অহেতুক হস্তক্ষেপের কারণে দক্ষিণাঞ্চলের একমাত্র প্রাণিসম্পদ শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণকাজ বন্ধ হয়ে গিয়েছিল। এটি তার সমস্যা ছিল। যা এখনও শুরু করা যায়নি। প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও দায়িত্বশীদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানের নির্মাণকাজ শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

    কাজ শুরুর বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন  বলেন, ‌‘প্রকল্পটি বাতিল হয়ে যায়নি। এখনও চেষ্টা চলছে স্থাপনের। আশা করছি, চলতি বছর নির্মাণকাজ শুরু করতে পারবো আমরা।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
    • কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, চাকরি গেল ভূমি কর্মকর্তার
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    • সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    • মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    • বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    • বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    • ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু
    • পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম
    • লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
    • দ্বীন ও মানবতার সেবায় ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    • ঝালকাঠিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি
    •  বরিশালে পূবালী ব্যাংকের উদ্যোগে অসহায় প্রতিবন্ধী পেলো বাংলা কিউআর কোড
    •  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী
    •  মাদ্রাসায় নিয়োগ: বিএনপি নেতার টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, অপসারণ চান দলীয় নেতারা
    •  বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
    •  বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি