৩১শে আগস্ট, ২০২৬ | ১৬ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বিসিসি নির্বাচন

    গৌরনদীর সভায় যাচ্ছেন না মেয়র পদপ্রার্থী খোকন সেরনিয়াবাত

    নিজেস্ব প্রতিবেদক | ৮:০২ মিনিট, মে ২৫ ২০২৩

    নিজস্ব প্রতিবেদক ॥ আগামীকাল গৌরনদীতে বরিশাল আওয়ামী লীগের বর্ধিত সভা। বিসিসি নির্বাচনে জটিলতা নিরসন করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বিভক্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যই এ সভার আয়োজন। এ সভায় বরিশাল জেলা, মহানগর, উপজেলা এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সভার সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে। যাকে কেন্দ্র করে এত আয়োজন সেই বিসিসি মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতসহ তার নির্বাচনী কমিটির সদস্যরা কেউই সভায় যাচ্ছেন না বলে জানা গেছে। সভায় বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহর যোগদানের গুঞ্জন এবং স্থান নির্ধারণ জটিলতা সভায় যোগদান না করার অন্যতম কারণ বলে দেখিয়েছেন মেয়র পদপ্রার্থীর সমর্থকরা।

    আর একদিন পরই বরিশাল সিটি করপোরেশনের প্রতীক বরাদ্দ হবে। শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। বরিশালে আওয়ামী লীগের বড় একটি অংশ এখনও মাঠে নামেনি। যারা মেয়র সাদিক সমর্থিত বলে পরিচিত। মাঠে নামেননি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মো. ইউনুচ, উপজেলা চেয়ারম্যান সাইদুর রিন্টুসহ শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই।

    দলের মধ্যে এই দ্বিধাবিভক্তি কাটাতেই ২৬শে মে বরিশালের গৌরনদীতে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ছাড়াও কেন্দ্রীয় কমিটি থেকে শীর্ষ নেতৃবৃন্দ আসছেন। এ সভায় উপস্থিত থাকার কথা আছে বরিশাল জেলা আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যবৃন্দ, জেলার সকল সদস্যবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ, মহানগরের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, জেলার অন্তর্গত সকল উপজেলা চেয়রম্যান ও পৌরসভার মেয়রবৃন্দ।তবে যাকে নিয়ে এই সভা, সেই মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) স্বয়ং এ সভায় যাচ্ছেন না বলে জানা গেছে। শুধু খোকন আব্দুল্লাহই নয়, পানি সম্পাদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং তার অনুসারী নেতৃবৃন্দ কেউই এ সভায় যোগ দিচ্ছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

    কারণ হিসেবে জানা গেছে, ২৬শে মে’র বর্ধিত সভায় বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঢাকা থেকে যোগ দিচ্ছেন এমন একটি গুঞ্জন। এ ছাড়াও মেয়র পদপ্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থকরা কোনো অবস্থাতেই মেয়র সমর্থকদের সঙ্গে ঐক্য চাচ্ছেন না। তারা যেন নির্বাচনী প্রচারে না নামেন তেমনটি চাইছেন। যেভাবে তারা মাঠ গুছিয়ে এনেছেন বলে মনে করছেন, এ মুহূর্তে সাদিক সমর্থিত নেতৃবৃন্দ প্রচারণায় নামলে মাঠের সেই অবস্থান নষ্ট হবে বলেও তারা মনে করছেন। এ ছাড়া ২৬শে মে নিয়েও নৌকা সমর্থকরা ক্ষুদ্ধ। তাদের মতে ওইদিন থেকে প্রচার-প্রচারণা শুরু। এজন্য জনপ্রতিনিধিরা এদিন থেকে বরিশালে আসতে পারবেন না। অত্যন্ত সূক্ষ্মভাবে এ তারিখটি নির্ধারণ করা হয়েছে বলে মেয়র সমর্থকরা মনে করেন। অথচ সভাটি আগে করলে বরিশালেই করা যেত।

    নাম প্রকাশ না করার সূত্রে একাধিক আওয়ামী লীগ নেতা জানান, এত বছর বরিশাল আওয়ামী লীগের মতো বৃহৎ একটি সংগঠনের সভা, সম্মেলন প্রায় সবই গৌরনদী বা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। কেননা আবুল হাসানাত আব্দুল্লাহর সংসদীয় আসন এবং বাড়ি দু’টিই এ এলাকায়। বরিশাল থেকে গাড়ি ভরে সে সভায় অংশ নিতে হয়েছে নেতা-কর্মীদের। অথচ বরিশাল একটি বিভাগীয় শহর। আর গৌরনদী একটি উপজেলা। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন বলেন, সভার স্থানটি কেন্দ্র থেকে নির্ধারণ করা হয়েছে। আর বরিশাল থেকে ৪৫ কিমি দূরত্ব কোনো ব্যাপার না।

    মেয়র পদপ্রার্থী খোকন সেরনিয়াবাত সভায় অংশ নেবেন কিনা সে সম্পর্কে তিনি মুখে কুলপ এঁটে রয়েছেন। তবে তার নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য এড. লস্কর নুরুল হক জানান, ২৬শে মে মেয়র পদপ্রার্থীর যে কয়টি নির্বাচনী সভা নির্ধারণ রয়েছে তা এখন পর্যন্ত বাতিল করা হয়নি। তিনি যদি সভায় যোগ দিতেন তবে ২৬শে মের বরিশালের সব প্রোগ্রাম বাতিল করতেন। একই কথা বলেছেন, নির্বাচনী কমিটির আরেক সদস্য এড. আনিচউদ্দিন সহিদ। তিনিও বলেছেন, তিনি এবং আরও অনেকেই বর্ধিত সভায় যাচ্ছেন না। জেলা আওয়ামী লীগের সদস্য এবং মেয়র পদপ্রার্থীর নির্বাচনী কমিটিরও সদস্য এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তিনি যাবেন না এবং খোকন সেরনিয়াবাতও বর্ধিত সভায় যাচ্ছেন না।
    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন : আসামীদের রক্ষায় ধ’র্ষ’ণচেষ্টা মামলা পর এবার লু’ট’পা’ট মামলা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    • ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    • বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    • সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    • বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    • বরিশালে ১৪০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
    • সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ! ডিসেম্বরকে টার্গেট করে নতুন ছক
    • বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৪
    • বরিশালে টিকটক থেকে প্রেম, ১২ লাখ টাকা হারিয়ে নিঃস্ব সৌদিপ্রবাসী
    • পটুয়াখালীতে যুবদলের কমিটির বিরোধে দফায় দফায় সংঘাত, আহত ১২
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি
    •  আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দিলেন বিএনপি নেতার লোকজন
    •  ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্য দপ্তর ঘেরাও
    •  বাউফল লাল চরে ঘাস খেয়ে অসুস্থ ৩০টি মহিষ, মারা গেছে তিনটি
    •  সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার
    •  বিসিসির সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ, জনভোগান্তি