২৪শে জুন, ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: জেলায় জেলায় আ.লীগের বিক্ষোভ

    দেশ জনপদ ডেস্ক | ৬:৪৪ মিনিট, জুন ০৪ ২০২২

    রিপোর্ট দেশজনপদ॥ ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বলেন, ‘পদ্মা সেতু দেখে বিএনপি-জামায়াতের লোকেরা পাগল হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে নিয়ে তারা আবোল-তাবোল বলছে। তাদের চিকিৎসা দরকার। ভবিষ্যতে নেত্রীকে নিয়ে কটূক্তি করলে আল্লাহও সইবে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটূক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

    বরিশাল

    বরিশাল নগরীর সোহেল চত্বরে আওয়ামী লী‌গের দলীয় কার্যালয়ের সামনে শ‌নিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

    মেয়র সাদিক বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিরা বসে নেই। ওই দিন বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। এখন আবার তাকে হত্যার হুমকি দেয়া মানে দেশকে পুনরায় অস্থিতিশীল করে পিছিয়ে দেয়া। আমরা রাজপথে আছি, এসব হুমকি রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    মাদারীপুর

    মাদারীপুর জেলা শহরের শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনের সামনে থেকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের পুরান বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এটি শেষ হয়। বিক্ষোভ সমাবেশে অংশ নেন জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই আমরা। সেই সঙ্গে পদ্মা সেতু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

    ঝালকাঠি

    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে শনিবার সকালে শহরের ফায়ার সার্ভিস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে পনির বলেন, ‘পদ্মা সেতু দেখে বিএনপি-জামায়াতের লোকেরা পাগল হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে নিয়ে তারা আবোল-তাবোল বলছে। তাদের চিকিৎসা দরকার। ভবিষ্যতে নেত্রীকে নিয়ে কটূক্তি করলে আল্লাহও সইবে না।’

    রাজবাড়ী

    রাজবাড়ীতে বেলা ১১টায় আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য জিল্লুল হাকিম।

    তিনি বলেন, ‘বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার পদ্মা সেতুর প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। এতে বিএনপির গা জ্বালা করছে। ‘বিএনপির নেতারা উল্টাপাল্টা বকছেন। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

    খাগড়াছড়ি

    খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির সভাপতির বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। শহরের কলাবাগান এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করে বলেন, ‘কলেজ রোড থেকে বের হওয়া মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে বিনা উসকানিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবন ও আশপাশের বাড়িতে হামলা করেন। ভাঙচুর করা হয় জেলা বিএনপির শীর্ষ নেতার গাড়িসহ দুটি মোটরসাইকেল। আগুন দেয়া হয় একটি বাইকে।’ অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘ভাঙ্গাব্রিজ এলাকায় মিছিলকারীদের লক্ষ্য করে ঢিল ছুড়লে পাল্টা জবাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি-ছাত্রদলের হামলায় ছয়-সাতজন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।’

    বান্দরবান

    বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে আর তার এই সাফল্যে বিএনপি ও তার অনুসারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।’ বক্তারা দেশের সব অপশক্তিকে রুখে আওয়ামী লীগের পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

    এ ছাড়া লক্ষ্মীপুর, নাটোর, সাভার, গোপালগঞ্জ, নরসিংদী, ভোলা ও সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ‘হত্যার হুমকিস্বরূপ’ এবং ‘কুরুচিপূর্ণ’ দাবি করে এই বক্তব্যের প্রতিবাদে গত ২২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

    ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ সময় খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্যকে কটূক্তি উল্লেখ করে বলেন, ‘আপনি কত রক্ত চান? ছাত্রদল দিতে প্রস্তুত আছে। তবুও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করবেন না।’

    জুয়েলের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দল কয়েক দফা সংঘর্ষেও জড়ায়।

    বিএনপির এক সমাবেশ থেকে দেয়া ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগানের প্রতিবাদ জানান ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এরপর সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় জেলা ও মহানগর আওয়ামী লীগ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সরকারি দপ্তরে শূন্যপদ সাড়ে ৪ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী
    • গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী
    • কর বৃদ্ধিতেও কমছে না ধূমপান, সস্তা সিগারেট-ভেপে ঝুঁকছে তরুণরা
    • সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে: স্পিকার
    • দেশের সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
    • ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    • বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বরিশালে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
    • পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম
    • বরিশালে ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী খাইরুল
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    •  পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
    •  বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    •  ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি, আতঙ্কে গ্রামবাসী
    •  বরিশালে বন্ধুর বিয়েতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর
    •  ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট