২০শে আগস্ট, ২০২৬ | ৫ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    খেলাধুলা

    সাকিবের বরিশালের কাছে হারল খুলনা

    দেশ জনপদ ডেস্ক | ৮:৪৮ মিনিট, জানুয়ারি ২৯ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ জিততে হলে করতে হবে ১৪২ রান। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়া খুলনাকে জয়ের আশা দেখিয়েছিলেন অধিনায়ক মুশফিক। কিন্তু পূর্ণতা পায়নি তাতে। শেষ পর্যন্ত সাকিবের বরিশালের কাছে হারতে হয়েছে খুলনা টাইগার্সকে। ১৭ রানের দারুণ জয়ে বিপিএলের লড়াইয়ে ফিরেছে ফরচুন বরিশাল।

    শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪১ রান করে বরিশাল। জবাবে ১৯ ওভারে ১২৪ রানে অল আউট হয় খুলনা। চার ম্যাচে বরিশালের এটি দ্বিতীয় জয়। চার ম্যাচে খুলনার এটি দ্বিতীয় হার।

    জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা টাইগার্স। বল হাতে ইনিংসের প্রথম ওভারেই ভেল্কি দেখান বরিশালের আফগান স্পিনার মুজিব উর রহমান। তৃতীয় বলে ফেরান ওপেনার আন্দ্রে ফ্লেচারকে। তিন বলে চার রান করা ফ্লেচার ক্যাচ দেন জিয়াউরের হাতে। পরের বলেই আউট সৌম্য সরকার। মারেন গোল্ডেন ডাক।

    দলীয় ৫ রানে দুই উইকেট হারানো খুলনাকে পথ দেখানোর চেষ্টা করেন রনি তালুকদার ও মেহেদী হাসান। খণ্ড জুটিতে দলের সাময়িক বিপদ কাটে। কিন্তু দলীয় ৪০ রানের মধ্যে এই দুজনই ফেরেন সাজঘরে। মেহেদী হাসানকে ফেরান বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। স্টাম্পিংয়ের শিকার হন মেহেদী ব্যক্তিগত ২৩ বলে ২১ রানের মাথায়। তার ইনিংসে ছিল সমান একটি করে চার ও ছক্কা।

    এর কিছুক্ষণ পর বিদায় নেন রনি তালুকদার। ১৬ বলে এক ছক্কায় ১৪ রান করে লিনটটের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রনি। ৪০ রানে চার উইকেট হারানো খুলনা তখন অনেকটাই চাপে। এমন পরিস্থিতি শক্ত হাতে সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক মুশফিকুর রহিম। সাথে ছিলেন ইয়াসির আলী।

    এই জুটি দলকে নিয়ে যান ৮৬ রান পর্যন্ত। এই জুটি ভাঙেন মেহেদী হাসান রানা। বোল্ড করেন ২০ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা ইয়াসির আলীকে। তার ইনিংসে ছিল সমান একটি করে চার ও ছক্কা। এরপর মুশফিকের সাথে জুটি বাঁধেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।

    এই জুটিই অনেকটা বল-রানের ব্যবধান অনেকটা কমিয়ে আনে। ৩০ বলে খুলনার দরকার ছিল ৫৩ রান। ১৬তম ওভারে স্পিনার মুজিব উর রহমানকে এক চার ও এক ছক্কা হাঁকান পেরেরা। মুশফিক নেন দুই রান। ২৪ বলে দরকার তখন ৪১ রান। ১৭তম ওভারে লিনটটের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন পেরেরা। ৯ বলে এক চার ও দুই ছক্কায় ১৯ রানে পেরেরা দেন শফিকুলের বলে ক্যাচ। পরের ওভারে বিদায় নেন সেকুজে প্রসন্ন। ৩ বলে দুই রান করে তিনি লিনটটের শিকার।

    এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন মুশফিক। ১২ বলে দরকার তখন ২১ রান। ম্যাচ ফিফটি ফিফটি। উইকেটে মুশফিক ও ফরহাদ রেজা। ১৯তম ওভারে মেহেদী রানার দ্বিতীয় বলে উইকেটের পেছনে নুরুল হাসানের গ্লাভসে ক্যাচ দেন ফরহাদ রেজা। রিভিউ চেয়েও কাজ হয়নি। একই ওভারের পঞ্চম বলে খুলনা হারায় নবম উইকেট। দুই বলে এক রান করে সাজঘরে ফেরেন শরিফুল্লাহ। একই ওভারের শেষ বলে মুশফিক আউট হলে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় খুলনাকে। ১৯ ওভারে খুলনা অল আউট ১২৪ রানে। ইনিংস সর্বোচ্চ রান আসে মুশফিকের ব্যাট থেকে। ৩৬ বলে এক চার ও এক ছক্কায় ৪০ রান করেন তিনি।

    বল হাতে ৩ ওভারে ১৭ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন বরিশালের মেহেদী রানা। মুজিব উর রহমান ও জ্যাক লিনটট নেন দুটি করে উইকেট। শফিকুল ও সাকিব পান একটি করে উইকেট।

    এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ মারমুখি ছিলেন বরিশালের দুই ওপেনার জ্যাক লিনটট ও ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে দুজনে তোলেন ২৬ রান। ৬ বলে ২ চারে ১১ রান করে শরিফুল্লার বলে বোল্ড হয়ে ফেরেন লিনটট।

    জিয়াকে সাথে করে রানের চাকা সচল রাখেন ক্যারিবীয়ন তারকা গেইল। দলীয় ৬৪ রানে দ্বিতীয় উইকেটের পতন। গেইল রান পেলেও জিয়া ফেরেন ১৩ বলে এক ছক্কায় ১০ রান করে। কামরুলের বলে মেহেদীর হাতে ক্যাচ দেন তিনি। বরিশালের হয়ে ইনিংস সর্বোচ্চ রান গেইলেরই।

    জিয়ার বিদায়ের পর টিকতে পারেননি গেইলও। ফিফটির কাছাকাছি গিয়ে তিনি প্রসন্নর শিকার। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন সৌম্যর কাছে। যাওয়ার আগে করে যান ৩৪ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৫ রান।

    এরপর দ্রুত ফেরেন কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ১১ বলে ৮ রান করে তিনি মেহেদীর বলে ক্যাচ দেন সৌম্যর হাতে। এরপর রানের চাকা ঘুরান নাজমুল হাসান শান্ত ও তৌহিদ হৃদয়। দলীয় ১২২ রানে সাজঘরে ফেরেন হৃদয়। ফরহাদ রেজার বলে আউট হওয়ার আগে তিনি করেন ২১ বলে ২৩ রান।

    ক্রিজে আসা অধিনায়ক সাকিব ব্যাট হাতে এদিনও ব্যর্থ। ৬ বলে দুই চারে করেন তিনি ৯ রান। পেরেরার বলে ক্যাচ দেন ফ্লেচারের হাতে। এরপর পেরেরার বলে বোল্ড শান্ত। ১৫ বলে তার রান ১৯, বাউন্ডারি দুটি।

    শেষের দিকে লেজের সারির ব্যাটাররা তেমন ঝড় তুলতে পারেননি। সবার রান ছিল দুই অঙ্কের নিচে। ইরফান শুকুর করেন ২ রান। আফগান স্পিনার মুজিব উর রহমান ৯ বলে করেন ৭ রান। বল হাতে খুলনার সব বোলারই পেয়েছেন উইকেটের দেখা। কামরুল ইসলাম, থিসারা পেরেরা, ফরহাদ রেজা নেন দুটি করে উইকেট। মেহেদী হাসান, শরিফুল্লাহ ও প্রসন্ন পান একটি করে উইকেটের দেখা।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
    • শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
    • শাস্তির মুখে নেইমার!
    • ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    • বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত হলেন মঈনুদ্দীন নাসির রুবেল
    • তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি
    • দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    • বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    • ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    • বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    • বরিশালে ইয়াবা কিনতে এসে উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেলেন কলেজ কর্মচারী
    • বরিশাল স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের বিতর্কিত ইনচার্জ কাজী শাওন ক্লোজড!
    • বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
    • মানামী লঞ্চমালিক সালামের ১ বছরের সাজা, ৬ কোটি টাকা জরিমানা
    • ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    •  বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    •  ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    •  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    •  বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা
    •  ইট-বালুর জোড়াতালিতে বরিশালের ৩১০০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
    •  বরিশাল বোর্ডে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই
    •  ঝালকাঠি সড়ক ভবনের চারপাশে দীর্ঘদিনের জলাবদ্ধতা, ডেঙ্গুর প্রজননের শঙ্কা
    •  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
    •  বরিশালে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা