১লা সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    সাংবাদিক গ্রেফতারে আইনে বিচ্যুতি পেলে ব্যবস্থা : পুলিশ সদর দফতর

    দেশ জনপদ ডেস্ক | ৬:৪২ মিনিট, জুলাই ১২ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেফতারের ক্ষেত্রে আইন প্রয়োগে কোনো ধরনের বিচ্যুতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।

    সোমবার (১২ জুলাই) দুপুরে এ তথ্য জানান পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা।

    তিনি বলেন, ‘আমলযোগ্য মামলার অভিযোগ গ্রহণ ও গ্রেফতারের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সে প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়ে থাকে পুলিশ হেডকোয়ার্টার্স। এক্ষেত্রে আইন প্রয়োগে কোনো বিচ্যুতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

    এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলামকে ফোন করা হলে তিনি জাগো নিউজের প্রতিবেদককে প্রশ্ন করে বলেন, ‘আমলযোগ্য মামলার অভিযোগ গ্রহণ ও গ্রেফতারের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রক্রিয়া কী?’ এরপর তিনি মিটিংয়ে আছেন বলে কলটি কেটে দেন।

    ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তানুসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে শনিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।

    হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজের দায়ের করা এ মামলায় তানু ছাড়া বাকি যে দুজনকে আসামি করা হয়েছে, তারা হলেন বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

    যা ছিল সেই প্রতিবেদনে
    যে প্রতিবেদনের জেরে সাংবাদিক তানুকে মামলায় আসামি করা হয়েছে, সেই প্রতিবেদনের শিরোনাম ছিল “দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!”

    ৫ জুলাই বিকেলে জাগোনিউজে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, একজন করোনা রোগীর প্রতিদিনের খাবারের জন্য ৩০০ টাকা সরকারি বরাদ্দ থাকলেও ঠাকুরগাঁও সদর হাসপাতালে একজন রোগীকে তিনবেলা যে খাবার দেয়া হচ্ছে, তার বাজারমূল্য ৭০-৮০ টাকার বেশি নয়।

    পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল দেয়ার কথা থাকলেও তা পাচ্ছেন না রোগীরা। ফলে বেশিরভাগ রোগীকেই বাড়ির খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে। খাবার সরবরাহে করোনা ইউনিটে দর্শনার্থীর আনাগোনায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ছে।

    অনুসন্ধানে দেখা যায়, (প্রতিবেদন প্রকাশের আগে) ঠাকুরগাঁও সদর হাসপাতালে ১৭৪ জন করোনা রোগী চিকিৎসাধীন। তাদের সকালের নাশতায় দেয়া হচ্ছে একটি করে পাঁচ টাকা দামের পাউরুটি, আট টাকা দামের ডিম ও চার-পাঁচ টাকা দামের কলা।

    দুপুরের খাবারে দেয়া হচ্ছে ডাল, একটি ডিম অথবা এক টুকরো মাছ এবং রাতের খাবারেও ভাতের সঙ্গে এক টুকরো মাছ অথবা একটি ডিম। বর্তমান বাজারদরে তিন বেলার খাবারের দাম হিসাব করলে দাঁড়ায় ৭০-৮০ টাকা। রোগীদের খাবারের সঙ্গে নিয়মিত ফলমূল দেয়ার কথা থাকলেও সেগুলো দেয়া হচ্ছে না।

    রোগীদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুলের সঙ্গেও কথা বলেছিলেন সাংবাদিক তানু। তখন ডা. নাদিরুল বলেন, ‘ঠিকাদার যেভাবে খাদ্য সরবরাহ করছেন সেভাবেই করোনা রোগীকে খাবার বিতরণ করা হচ্ছে। অনেক সময় ঠিকাদারের খাদ্য সরবরাহে সমস্যা হলে খাবারের মান খারাপ হতে পারে।’

    রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক তানুকে ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

    অন্যদিকে তার আইনজীবী আরিফ রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় ঠাকুরগাঁও সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
    • ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    • গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
    • বঙ্গভবনে প্রথম কর্মদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার
    • ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত
    • ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা
    • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ভোলায় স্ত্রী হত্যার পর মরদেহে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    • পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    • পটুয়াখালীতে আইফোন কিনতে লাখ টাকায় নিজের সন্তান বিক্রি করলেন বাবা : অতঃপর
    • ডা. অমিতাভের কাছে হাজারো রোগীর জিম্মিদশা, কমিশন বাণিজ্য ও হয়রানির অভিযোগ
    • বরিশালে প্রতারণা মামলায় নারী কৃষি কর্মকর্তা কারাগারে
    • সরকারি রাস্তা দখল করে চাষাবাদ, ৭ দিনের সময় বেঁধে দিল ভূমি অফিস
    • উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর বাউফলে নারকেল ফলনে ধস
    • মুলাদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক
    • শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে: বরিশালে প্রতিমন্ত্রী নুর
    • শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অনশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ভোলায় স্ত্রী হত্যার পর মরদেহে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    •  পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    •  পটুয়াখালীতে আইফোন কিনতে লাখ টাকায় নিজের সন্তান বিক্রি করলেন বাবা : অতঃপর
    •  ডা. অমিতাভের কাছে হাজারো রোগীর জিম্মিদশা, কমিশন বাণিজ্য ও হয়রানির অভিযোগ
    •  বরিশালে প্রতারণা মামলায় নারী কৃষি কর্মকর্তা কারাগারে
    •  ভোলায় স্ত্রী হত্যার পর মরদেহে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    •  পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    •  পটুয়াখালীতে আইফোন কিনতে লাখ টাকায় নিজের সন্তান বিক্রি করলেন বাবা : অতঃপর
    •  ডা. অমিতাভের কাছে হাজারো রোগীর জিম্মিদশা, কমিশন বাণিজ্য ও হয়রানির অভিযোগ
    •  বরিশালে প্রতারণা মামলায় নারী কৃষি কর্মকর্তা কারাগারে