১৬ই জুলাই, ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    খালেদার চিকিৎসা কোথায় হবে ঠিক করবেন ডা. জোবাইদা

    দেশ জনপদ ডেস্ক | ৬:০২ মিনিট, এপ্রিল ১২ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ॥ করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাসায় না কি হাসপাতালে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তবে এ বিষয়ে ঢাকায় তার চিকিৎসক টিমের মতামতও নেওয়া হবে।

    জানা গেছে, খালেদা জিয়ার বর্তমান অবস্থা ও সকল কাগজপত্র ইতোমধ্যে লন্ডনে পাঠানো হয়েছে। ডা. জোবাইদা সব কাগজপত্র দেখে এবং ঢাকার মেডিক্যাল টিমের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাবেন।

    সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসক টিমের কয়েকজন সদস্য তাকে একটি হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এজন্য গুলশানে তার বাসার কাছেই ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ সুবিধা সম্পন্ন একটি কেবিনও বুক করে রাখা হয়েছে। শারিরীক অবস্থার অবনতি হলে সাথে সাথে তাকে সেখানে স্থানান্তরিত করা হবে।
    জানা গেছে, খালেদা জিয়ার গুলশানের বাসার একজন কর্মী প্রথমে করোনা আক্রান্ত হন। তার কক্ষে অবস্থান করা বাকিদের করোনা পরীক্ষা করা হলে আরও ৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর গত শনিবার বিকেলে খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়। রাতেই পজিটিভ রিপোর্ট আসে। পরে আবারও পরীক্ষা করা হয়। দ্বিতীয়বার পরীক্ষার পর স্বাস্থ্য অধিদপ্তর জানায় তার করোনা পজিটিভ।

    কিন্তু শনিবার বিকেলে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করেনি বিএনপি। রোববার দুপুর নাগাদ দল ও ব্যক্তিগত চিকিৎসকরা গণমাধ্যমকে বার বার বলেন খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়নি।

    এদিকে রবিবার দুপুর থেকেই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পায় যে খালেদা জিয়ার করোনা পজিটিভ। এ অবস্থায় বিকাল সাড়ে চারটায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল পৌনে পাঁচটায় তিনি ঘোষণা করেন দলীয় চেয়ারপারসন করোনা আক্রান্ত। এসময় তিনি বার বার দাবি করেন, খালেদা জিয়া শারিরীকভাবে সুস্থ আছেন। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। বাসায় রেখে নিজস্ব চিকিৎসক টিম তার চিকিৎসা করছেন।

    এ অবস্থায় রোববার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন ডা. আল মামুন। তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, ম্যাডামের শারিরীক অবস্থা আল্লাহর রহমতে ভালো। তার কোনো রকমের উপসর্গ নেই। জ্বর, কাশি, গলাব্যাথা এগুলো কিছুই নেই। বলতে পারেন তাহলে টেস্ট করালাম কেন? কারণ হলো তার বাসার একজন স্টাফের ৫/৬ দিন আগে জ্বর জ্বর ভাব ছিল। তখন তাকে আমরা টেস্ট করাই। টেস্টের পরে পজিটিভ আসে। পরে ওই স্টাফ যে কক্ষে থাকতেন, সেই কক্ষের বাকিদেরও টেস্ট করাই। তাদেরও পজিটিভ আসে। সেজন্য ম্যাডামের নিরাপত্তার জন্য চেক করাই। শনিবার চেক করানোর পরে আজ (রোববার) পজিটিভ আসে। ওই বাসায় এখন মোট ৯ জন করোনা পজিটিভ।

    তিনি বলেন, ম্যাডামের কোনো উপসর্গ নেই। আমাদের একটা মেডিকেল বোর্ড আছে, আমরা এই বোর্ড নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে চিকিৎসা করি। এখন পর্যন্ত ম্যাডাম বাসায় আছেন, স্টাবল আছেন।

    হসপিটালে ভর্তি করাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনতো তিনি ভাল আছেন। তারপরও আমরা সব ধরনের ব্যবস্থা করে রেখেছি। একটি বেসরকারি হসপিটালে কেবিন রাখা হয়েছে। বাসায় একটা হসপিটাল বানিয়ে রেখেছি। এখানে অক্সিজেন থেকে শুরু করে সব ধরণের প্রিপারেশন আছে।

    বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক মহাসচিব ও খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের বিষয়ে তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আপাতত বাসায়ই চিকিৎসা চলছে। ম্যাডাম ভালো আছেন। হাসপাতালে নেওয়া হবে কি না সেটা পরে সিদ্ধান্ত হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    • ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    • বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    • পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন
    • পটুয়াখালীতে অনির্দিষ্টকালের ধর্মঘটে কর্মচারীরা, ডাকসেবা ব্যাহত
    • বৃক্ষরোপণ করতে গিয়ে নদীতে ট্রলারডুবি, নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
    • স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণ, অস্বীকার এনসিপি নেতা কাফির
    • ‘৩০ গোডাউনে’ চাঁদাবাজি, পুলিশকে মামলা গ্রহণের নির্দেশ দিলেন বিচারক
    • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সম্মুখে শিক্ষার্থীদের অবস্থান
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    •  বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    •  ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    •  বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    •  পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন
    •  বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    •  বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    •  ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    •  বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    •  পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন