১৬ই জুলাই, ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    সুন্দরবনে কাল থেকে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম

    দেশ জনপদ ডেস্ক | ৭:৩৪ মিনিট, মার্চ ৩১ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ॥ সুন্দরবনে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী মধু আহরণ মৌসুম। পূর্ব সুন্দরবন বিভাগের অফিস থেকে বাগেরহাট জেলার শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলার প্রায় ৬ হাজার মৌয়াল মধু আহরণের পাস-পারমিট (অনুমতিপত্র) নিতে এখন ব্যস্ত সময় পার করছেন।

    এসব মৌয়ালদের বেশিরভাগই মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে সুন্দরবনে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে পাসের অপেক্ষায় বসে আছেন বন অফিসের ঘাটে। বৃহস্পতিবার সকালে ১৪ দিনের পাস-পারমিট নিয়ে এসব মৌয়ালদের অধিকাংশই মধু আহরণের সরঞ্জামসহ নৌকায় করে ঢুকবে সুন্দরবনে।

    আবার এখনো নৌকা প্রস্তুতির কাজ চলছে অনেকের। সুন্দরবন সংলগ্ন কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। সুন্দরবন বিভাগ এবার মৌয়ালদের জন্য ৯টি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সংরক্ষিত অভয়ারণ্য এলাকা থেকে মধু আহরণ না করা, কোনো মৌয়াল নিষিদ্ধ বনাঞ্চলে প্রবেশ করলে তাৎক্ষণিক তার পারমিট বাতিল করা, মৌয়ালদের অনূর্ধ্ব-২০০ মণ ধারণ ক্ষমতা সম্পন্ন বৈধ বিএলসি ধারী নৌকার মালিক হওয়া, মধু আহরণের জন্য মৌমাছি তাড়াতে অগ্নিকুণ্ড, মশাল বা অনুরূপ কোনো দাহ্য পদার্থসহ রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা। এগুলোসহ ৯টি নির্দেশনা দেওয়া হয়েছে মৌয়ালদের। এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে বন আইনে শাস্তির বিধানও রয়েছে।
    বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, গত বছর মধু আহরণ মৌসুমে শরণখোলা ও চাঁদপই রেঞ্জ থেকে ১ হাজার ২২০ কুইন্টার মধু এবং ৩৬৬ কুইন্টাল মোম আহরণ করা হয়। সেখানে এবছর মধু আহরণ মৌসুমের তিন মাসে ১ হাজার ৪০০ কুইন্টাল মধু এবং ৪৫০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধাণ করেছে বন বিভাগ।

    তবে, মধু আহরণের অপেক্ষোয় পাশ-পারমিট নিতে বন অফিসে আসা কয়েকজন মৌয়ালদের সাথে কথা বলে জানা গেছে, মধু আহরণ মৌসুমের শুরুতে সুন্দরবনে খলিশা ফুলের মধু আসে। এরপর আসে গারণ ফুলের এবং সর্বশেষ আসে কেওড়া ও ছইলা ফুলের মধু। এই তিন প্রজাতির মধুর মধ্যে সবচেয়ে দামী হচ্ছে খলিশার মধু। এবছর সুন্দরবনে কোনো বৃষ্টি হয়নি। আর বৃষ্টি না হলে ফুলে মধু জমে না। ফুল শুকিয়ে ঝরে যায়। তাই এবছর মধু কম হওয়ার আশঙ্কা করছেন মৌয়ালরা।

    বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী এলাকার নৌকার মালিক মৌয়াল মো. ইউনুচ হাওলাদার (৬৫) জানান, তার নৌকাটি প্রস্তুত করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে। কাজ প্রায় শেষের পথে। দুই-তিন তারিখ তারা পাস নিয়ে বনে যাবেন। তার নৌকায় ১২ জন ভাগী রয়েছে। গত বছর একেকজন ভাগী দুই মন করে মধু পেয়েছেন ভাগে। ২৫ হাজার টাকা মন দরে তা বিক্রি করেছেন। মৌসুমের তিন মাসে মধু আহরণ করতে গিয়ে একেকজন মৌয়ালের খরচ হয় ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা। এবার বৃষ্টি নেই। তাই মধু কেমন হবে তা বলা যাচ্ছে না।

    শরণখোলা রেঞ্জ অফিসের অপর পাড়ে ঘাটে নৌকা নিয়ে অবস্থান করা মৌয়াল সোবাহান হাওলাদার (৬০) জানান, তার নৌকায় ১০ জন মৌয়াল (ভাগী) রয়েছেন। মৌসুমের প্রথম দিনেই (১ এপ্রিল) তারা পাস নিয়ে বনে যাবেন। তারা গহীন সুন্দরবনের জাইল্যার ট্যাক এলাকা থেকে মধু সংগ্রহ করবেন।

    শরণখোলার সৌখিন মধু ব্যবসায়ী মো. রাসেল আহমেদ জানান, তিনি এবছর তিনটি নৌকায় দুই লাখ টাকা বিনিয়োগ করেছেন। তার আরো বেশি বিনিয়োগের ইচ্ছা ছিল এবার। কিন্তু বৃষ্টির গতিবিধি খারাপ দেখে তিনি বেশি বিনিয়োগে সাহস করেননি। কারণ, এবছর বৃষ্টি না হওয়ায় বনে ফুলের সমারোহ বেশি থাকলেও তা ঝরে যাচ্ছে। আর ফুল টিকে না থাকলে মধুও কম হবে। যা বিনিয়োগ করেছেন তাও উঠবে কিনা সেই আশঙ্কায় রয়েছেন তিনি।

    বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী মধু আহরণ মৌসুম। সংশ্লিষ্ট বন অফিস থেকে ১৪ দিনের পাস গ্রহণ করে বনে প্রবেশ করবে মৌয়ালরা। সুন্দরবনে মৌসুমে মধু কম-বেশি হওয়া অনেকটা বৃষ্টির ওপর নির্ভর করে। এবার একেবারেই বৃষ্টি নেই। তাই লক্ষ্যমাত্রা নিয়েও শঙ্কা রয়েছে। সামনে বৃষ্টিপাত হলে হয়তো টার্গেট পূরণ হবে।

    এবার মৌয়ালদের জন্য ৯টি নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সংরক্ষিত অভয়ারণ্য এলাকা থেকে মধু আহরণ না করা, কোনো মৌয়াল নিষিদ্ধ বনাঞ্চলে প্রবেশ করলে তাৎক্ষণিক তার পারমিট বাতিল করা, মৌয়ালদের অনূর্ধ্ব-২০০ মণ ধারণ ক্ষমতা সম্পন্ন বৈধ বিএলসি ধারী নৌকার মালিক হওয়া, মধু আহরণের জন্য মৌমাছি তাড়াতে অগ্নিকুণ্ড, মশাল বা অনুরূপ কোনো দাহ্য পদার্থসহ রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা। এগুলোসহ ৯টি নির্দেশনা দেওয়া হয়েছে মৌয়ালদের। এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে বন আইনে শাস্তির বিধানও রয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    • ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    • বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    • পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন
    • পটুয়াখালীতে অনির্দিষ্টকালের ধর্মঘটে কর্মচারীরা, ডাকসেবা ব্যাহত
    • বৃক্ষরোপণ করতে গিয়ে নদীতে ট্রলারডুবি, নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
    • স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণ, অস্বীকার এনসিপি নেতা কাফির
    • ‘৩০ গোডাউনে’ চাঁদাবাজি, পুলিশকে মামলা গ্রহণের নির্দেশ দিলেন বিচারক
    • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সম্মুখে শিক্ষার্থীদের অবস্থান
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    •  বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    •  ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    •  বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    •  পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন
    •  বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    •  বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
    •  ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন গ্রেপ্তার
    •  বিশ্বকাপে হার-জিত নিয়ে কিশোরকে চুবিয়ে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
    •  পিরোজপুরে রাকিবুল হত্যাকান্ড, ২ অভিযুক্তের যাবজ্জীবন