১৭ই জুলাই, ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ঢাকায় মাসে ১৫-২০টি খুন: পুলিশ

    দেশ জনপদ ডেস্ক | ৮:৩৪ মিনিট, ফেব্রুয়ারি ১৫ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ॥ ঢাকায় মাসে ১৫ থেকে ২০টি খুন হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ডিবি আরও জানায়, সম্প্রতি কিশোর গ্যাংয়ের উৎপাত আবার বেড়েছে। পুলিশ তৎপর রয়েছে। তবু বেশ কিছু ঘটনা ঘটে গেছে।

    ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, ঢাকায় প্রতি মাসে ১৫-২০টি খুন হয়। সম্প্রতি কদমতলী ও মুগদায় এমন দুটি খুনের ঘটনায় পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। মুগদার মান্ডায় হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে, তারা কিশোর। ‘সালাম’ না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ দ্বন্দ্বে জড়ায় এবং হাসান নামের একজন খুন হয়।

    সাতজনকে আসামি করে মামলা হয়েছিল। তাদের ছয়জন গ্রেপ্তার হয়েছে। এর বাইরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকাণ্ডে সম্পৃক্ত আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।গ্রেপ্তার কিশোরদের সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না।

    গত শুক্রবার সন্ধ্যায় মান্ডায় হাসান (১৭) খুন হয়। মান্ডায় কিশোর গ্যাংটির নাম ব্যান্ডেজ। মুগদার একটি ছাপাখানার কর্মী হাসানও ব্যান্ডেজ দলের সদস্য ছিল। ওই দলেরই সিনিয়র-জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসানকে বাসা থেকে স্থানীয় কয়েকজন কিশোর মান্ডায় লেটকা ফকিরের গলিতে ডেকে নিয়ে যায়। কথা–কাটাকাটির একপর্যায়ে হাসানকে এলোপাতাড়ি ছুরি মারে সঙ্গীরা। এতে হাসানের পেটে ও গলায় গুরুতর জখম হয়।

    আজ যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, রাজধানীজুড়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা আবার বেড়েছে। করোনাকালে যদিও তাদের খুব একটা দেখা যায়নি, সম্প্রতি আবার তাদের নানা রকম বিরোধে জড়ানোর খবর পাওয়া যাচ্ছে। পুলিশও তৎপর রয়েছে। পুলিশকে মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, মূলত এই কিশোরেরা নিম্নবিত্ত পরিবারের সদস্য।

    সাংবাদিকদের পক্ষ থেকে এ সময় জানতে চাওয়া হয়, আইনের সংস্পর্শে আসা কিশোরদের পৃষ্ঠপোষকতা দেওয়ায় ক্ষমতাসীন দলের লোকজনের কথা শোনা যায়। পুলিশের কাছে কি তথ্য আছে? জবাবে মাহবুব আলম বলেন, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

    কলাবাগানে ইংরেজি মাধ্যমে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর হত্যায় উচ্চবিত্ত পরিবারের ছেলের নাম এসেছে, আরও অনেক ঘটনাতেই উচ্চবিত্ত পরিবারের কিশোরদের সম্পৃক্ততা থাকার পরও পুলিশ কেন নিম্নবিত্ত পরিবারের কিশোরদের দায়ী করছে? এমন প্রশ্নে ডিবির যুগ্ম কমিশনার বলেন, তাঁদের কাছে থাকা অপরাধের খতিয়ানের ভিত্তিতে তাঁরা মন্তব্য করেছেন। নিম্নবিত্ত পরিবারের কিশোরেরা কি শিক্ষার অধিকার বঞ্চিত বা তারা কি কাজ পাচ্ছে না? এমন প্রশ্নে ডিবি বলেছে, এসব বিষয় তারা খতিয়ে দেখছে।

    কদমতলীতে খুনের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবির ওয়ারী বিভাগ। ১০ ফেব্রুয়ারি রাতে কদমতলী এলাকার পূর্ব জুরাইন কলেজ রোডের নবারুন গলির মাথায় খুন হন জাকির হোসেন (৫২)। কদমতলী থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাতজন হলেন মো. শুক্কুর, মো. নুরুল ইসলাম স্বপন, মো. রতন ওরফে সোলাইমান ওরফে রেম্বো, মো. শফিকুর রহমান ওরফে দিপু, ফাহিম হাসান তানভীর ওরফে লাদেন, মো. তরিকুল ইসলাম তারেক ও মো. মাসুদ পারভেজ।

    ডিবি জানায়, একদল দুর্বৃত্ত মো. জাকির হোসেনকে ছুরি দিয়ে বুকে, পেটে নৃশংসভাবে আঘাত করে ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। তাঁর সঙ্গে থাকা মো. মজিবর রহমান ওরফে মোহনকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কদমতলী থানায় মামলা হয়েছিল।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির যুগ্ম কমিশনার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য। ঘটনার দিন এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির ও মজিবরের ওপর হামলা চালায় তারা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    • বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    • বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    • প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    • চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    • পিরোজপুর ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান
    • বরিশাল-পটুয়াখালীসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১