১৭ই জুলাই, ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    গোলাপের দাম বেড়ে দ্বিগুণ, তবুও অখুশি চাষি

    দেশ জনপদ ডেস্ক | ৯:৪৫ মিনিট, ফেব্রুয়ারি ১৩ ২০২১

    রিপোর্ট দেশ জনপদ॥ ‘রোজ ডে’ উদযাপিত হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি উদযাপিত হবে বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে। ভালোবাসা দিবসে বাংলাদেশে যত গোলাপ বিক্রি হয় ততো ‘রোজ ডে’তেও বিক্রি হয় না। বছরের সবচেয়ে বেশি গোলাপ বিক্রির দুটি দিনের একটি এই ১৪ ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবেই ভালোবাসা দিবসের এই দিনে গোলাপের দামও বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

    দেশে গোলাপের অভ্যন্তরীণ বড় উৎস সাভারের বিরুলিয়া ইউনিয়ন। এই ইউনিয়নের ১০টির বেশি গ্রামে গোলাপ চাষ হয়। যার সুবাদে এটি গোলাপ গ্রাম নামেই পরিচিত। ভালোবাসা দিবস উপলক্ষে এই গোলাপ গ্রামে গোলাপের দাম বেড়ে গেছে। যার প্রভাব স্বাভাবিকভাবেই পড়বে রাজধানীসহ সারাদেশে। এখানে প্রতি পিস গোলাপ ১০ টাকা করে বিক্রি হচ্ছে, যা দু-একদিন আগেও ৪ থেকে ৬ টাকায় বিক্রি হয়েছে।

    অন্যদিকে গোলাপ চাষিরা বলছেন, এবার প্রতি পিস গোলাপ ১০ টাকায় বিক্রি হলেও তা অন্যান্য বছরের তুলনায় কম। গত বছরও পাইকারি প্রতি পিস গোলাপ ১২ থেকে ১৫ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে এবার গোলাপপ্রতি কৃষকদের ঘাটতি দিতে হচ্ছে ৩ থেকে ৫ টাকা।

    শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, ভালোবাসা দিবস উপলক্ষে চাষিরা গোলাপ বাগান থেকে ফুল তুলছিলেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় এ দিন দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল সেখানে। বাগানে উপস্থিত কৃষকের কাছ থেকে অনেকে বেছে বেছে তাজা গোলাপ কিনছেন। তারা প্রতি পিস ১০ টাকাই কিনছিলেন। এছাড়া গোলাপ বাগানের পাড় ঘেঁষেই রয়েছে ফুলের দোকান। সেখানেও ১০ থেকে ১২ টাকা করে বিক্রি হচ্ছিল গোলাপ।

    মৈস্তাপাড়া স্থানীয় গোলাপ আড়তে দিয়ে দেখা যায়, সেখানে গোলাপ পাইকারি সাড়ে ৮ থেকে ১০ টাকা দাম হাঁকাচ্ছেন চাষিরা।

    এ আড়তে গোলাপ কিনতে এসেছিলেন মৌসুমি ব্যবসায়ী মো. শিশির হোসেন। তিনি পাঁচ বছর ধরে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপ গ্রাম থেকে ফুল কিনছেন। পরে সেগুলো সাভারের দক্ষিণ গৌরীপুরে বিক্রি করছেন। এবারও তিনি তাই করবেন।

    শিশির হোসেন বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে এবার ৫০০ গোলাপ, ১০০ স্টিক ফুল আর ঘাসফুল একশ টাকায় কেনার টার্গেট আছে। গোলাপগুলো সিঙ্গেল বিক্রি করবো। আবার স্টিক ফুলের সঙ্গে দুটি গোলাপ ও ঘাসফুল দিয়ে ৫০ টাকা করে বিকি করি। মাথায় খোপা করেও বিক্রি করব।’

    গোলাপ বাগানের মালিকদের সঙ্গে দরদাম করার বিষয়ে তিনি বলেন, ‘একজনের গোলাপের বাগানে গেলাম। তিনি বললেন, ১০০ গোলাপ এক হাজার টাকা। আর ৩০০ পিস গোলাপ বা তারা এটাকে এক আঁটি বলেন, এক আঁটি কিনলে পড়বে ২ হাজার ৫০০ টাকা। ফলে গোলাপপ্রতি ১০ টাকা বা তার কম পড়বে। তবে এখনও কিনিনি।’

    গোলাপ তুলতে তুলতে শ্যামপুর গ্রামের চাষি আবুল হোসেন  বলেন, ‘১০ বিঘা জমিতে গোলাপ বাগান করেছি। আমরা প্রতিদিনই ফুল তুলি। কিন্তু এখন চলছে ১৪ ফেব্রুয়ারি। তাই আজ ৩ হাজার ফুল কাটার টার্গেট রয়েছে। এখন প্রায় ২ হাজার ফুল কেটেছি। শুক্রবার আমি ১০ টাকা করে বিক্রি করছি। ক্ষেত থেকে এক জায়গায় ২০০, আরেক জায়গায় ৫০০ গোলাপ বিক্রি করেছি। এগুলো ১০ টাকা পিস বিক্রি করেছি। এর আগে গোলাপ ৪-৫ টাকা পিস বিক্রি করেছি। আজ ঢাকায় দাম বাড়ছে।’

    একই গ্রামের গোলাপ চাষি মো. হানিফ মিয়া  বলেন, ‘গোলাপ আজ প্রতি পিস ১০ টাকা করে বিক্রি করছি। অন্যান্য দিন ৪, ৫, ৬ টাকা করে বিক্রি করেছি। আজ গোলাপের দাম বেড়েছে। তার পরও যতটুক বাড়ার কথা, তা বাড়েনি। প্রতিটি গোলাপ প্রায় ১২ থেকে ১৫ টাকা করে পড়ছে। সেই হিসাবে প্রতি পিস গোলাপে ৩ থেকে ৫ টাকা করে নাই। গত বছরের তুলনায় এবার গোলাপের বাজারও কম।’

    তিনি আরও বলেন, ‘চাষিরা পয়সাপাতি যা বিনিয়োগ করে, তা ১৪ ফেব্রুয়ারি ও ২১ ফেব্রুয়ারি যদি উঠাতে না পারে, দুইডা পয়সা লাভ না হয়, তাহলে সারা বছরই ধরা। বিশেষ করে এই দুইডা অনুষ্ঠানেই ফুলডা বেশি বিক্রি হয়।’

    শ্যামপুরেই গোলাপ বাগানের পাশে ভালোবাসা দিবস উপলক্ষে ছোট একটি ফুলের দোকান দিয়েছেন নজরুল ইসলাম। শুক্রবার তিনি জাগো নিউজকে বলেন, ‘ওই যে আমার দোকান। এটা টেম্পোরারি (ক্ষণস্থায়ী)। মূল দোকান অন্যটা, ওখানে আমার আব্বায় আছেন। এখন পর্যন্ত কত বিক্রি করছি সেটার হিসাব নাই। কম আর বেশি, বিক্রি আছেই। মাথার বেল ১০০-১২০ টাকায় বিক্রি করছি।’

    নজরুল ইসলাম বলেন, ‘গত বছর একেকটা গোলাপ শেষদিকে ৩০ টাকা করেও বিক্রি করেছি। আরও দাম বাড়বে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    • বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    • বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    • প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    • চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    • পিরোজপুর ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান
    • বরিশাল-পটুয়াখালীসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১